Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হবে না: ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১৭: ৪৫
নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার করা হবে না: ট্রাম্প

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্র সফরে এলে তাকে গ্রেপ্তার করা হবে না। স্থানীয় সময় গতকাল সোমবার তিনি এ কথা বলেন। এর আগে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি বলেছিলেন, তিনি এ বিষয়ে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে এখনো ভাবছেন।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা রয়টাস এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে সোমবার এক পোস্টে লিখেছেন, “যুক্তরাষ্ট্রে অবস্থানকালে বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই, কোনো পরিস্থিতিতেই গ্রেপ্তার করা হবে না।” তবে ওই পোস্টে তিনি মেয়রের মন্তব্যের কোনো উল্লেখ করেননি।

নেদারল্যান্ডসের হেগভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ২০২৪ সালে গাজা যুদ্ধের সময় কথিত যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। ইসরায়েল ওই আদালতের এখতিয়ার প্রত্যাখ্যান করেছে এবং যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করেছে।

Advertisement
Advertisement
Advertisement

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে মামদানির নাম উল্লেখ করেননি। তবে তিনি ইরান যুদ্ধের সময় ইসরায়েলের ভূমিকার প্রশংসা করেন।

নিউইয়র্ক সিটির মেয়র শনিবার প্রচারিত এক সাক্ষাৎকারে বলেন, শহরের আইন বিভাগ আইন অনুযায়ী কী করা সম্ভব, তা সক্রিয়ভাবে বিবেচনা করছে।

ট্রাম্পকে ব্ল্যাকমেইল করছেন নেতানিয়াহু!ট্রাম্প ব্ল্যাকমেইল

নিউইয়র্ক টাইমসের ভিডিও পডকাস্ট ‘দ্য ইন্টারভিউ’-তে মামদানি বলেন, “আমার বিশ্বাস, প্রধানমন্ত্রী নেতানিয়াহুর স্থান হেগে। তিনি একজন যুদ্ধাপরাধী, যার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ আনা হয়েছে।”

আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা ‘ভিত্তিহীন’, দাবি ইসরায়েলের

জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নেতানিয়াহু সাধারণত প্রতি সেপ্টেম্বর নিউইয়র্ক সফর করেন।

মামদানির মন্তব্যের প্রতিক্রিয়ায় ইসরায়েল গত রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্ট দেয়। এতে আইসিসিকে ‘প্রহসনের আদালত’ এবং নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাকে ‘ভিত্তিহীন’ বলা হয়।

পোস্টে বলা হয়, “মামদানি তার ব্যর্থতা থেকে জনসাধারণের দৃষ্টি সরাতে এবং ইহুদি রাষ্ট্রের নেতা ও মধ্যপ্রাচ্যের একমাত্র গণতন্ত্রকে আক্রমণ করতে আগ্রহী বলে মনে হচ্ছে।”

২০০২ সালে প্রতিষ্ঠিত আইসিসির আন্তর্জাতিক এখতিয়ার রয়েছে গণহত্যা, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার করার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এই আদালতের সদস্য নয়।

জানুয়ারিতে দায়িত্ব নেওয়া মামদানি মেয়র নির্বাচনের প্রচারণার সময় বলেছিলেন, নেতানিয়াহু নিউইয়র্ক সিটিতে পা রাখলে তিনি পুলিশ দিয়ে তাকে গ্রেপ্তার করাবেন।

গত নভেম্বরে, মামদানির নির্বাচনে জয়ের পরপরই, নবনির্বাচিত মেয়র ও ট্রাম্প হোয়াইট হাউসে এক অপ্রত্যাশিত বন্ধুত্বপূর্ণ বৈঠক করেন। এর আগে অবশ্য তারা একে অপরের বিরুদ্ধে কড়া মন্তব্য করেছিলেন।

বিষয়: বেনিয়ামিন নেতানিয়াহুপ্রধানমন্ত্রীডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্টযুক্তরাষ্ট্রগ্রেপ্তারনিউইয়র্কইসরায়েলমেয়র
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক