Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

যুদ্ধ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত ইরান

বিডিজেন ডেস্ক

প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৪, ০৮: ২৯
যুদ্ধ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রোববার (১৩ অক্টোবর) বলেছেন, তার দেশ একটি ‘যুদ্ধ পরিস্থিতির’ জন্য প্রস্তুত রয়েছে। তবে ‘তার সরকার শান্তি চায়’- এ কথার ওপর জোর দেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি জানায়, ইরাক সফরে যাওয়ার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা যুদ্ধ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত। আমরা যুদ্ধে ভীত নই। কিন্তু আমরা যুদ্ধ চাই না। আমরা শান্তি চাই এবং আমরা গাজা ও লেবাননে একটি ন্যায়সঙ্গত শান্তির জন্য কাজ করব।’

এদিকে ইরানের হামলার জবাবে আবার পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। বড় পরিসরে এই হামলা হবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আমেরিকার দাবি, এই হামলা বড় পরিসরে হবে না। দেশটি বলছে, ইরানের সামরিক ও জ্বালানি অবকাঠামোতে হামলা চালাতে পারে ইসরায়েল।

সংবাদমাধ্যম এনবিসির বরাতে বার্তা সংস্থা রয়টার্স বলছে, শনিবার এসব তথ্য দিয়েছেন মার্কিন প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা। তবে আমেরিকার এই মন্তব্যের ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেয়নি ইসরায়েল প্রশাসন।

Advertisement
Advertisement
Advertisement

গাজায় হামাস ও লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। এর মধ্যেই বেশ কয়েকবার ইরান থেকে হামলা হয় ইসরায়েলে। এ নিয়ে ইরান-ইসরায়েল দ্বন্দ্ব চরমে। এবারের হামলার পর ইসরায়েল হুঁশিয়ার করে বলছে, ইরানের ক্ষেপণাস্ত্র ব্যারেজে হামলা করবে তারা।

তবে ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচির জায়গায় ইসরায়েল হামলা চালাবে না বলেই মার্কিন কর্মকর্তার বরাতে এনবিসির প্রতিবেদনে বলা হয়। কর্মকর্তারা বলেন, কখন ও কীভাবে হামলা চালানো হবে, এ ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নেতানিয়াহু প্রশাসন। তবে, কয়েকজন বলছেন, ইওম কিপুরের ছুটিতেই হামলা হতে পারে।

গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে রকেট হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর থেকে গাজায় অনবরত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। এ ছাড়া লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে হামলা ও পাল্টা হামলায় জড়ায় ইসরায়েল।

এর মধ্যেই আবার ইরান থেকে হামলা হলো। এর জবাবে ইসরায়েল কী করে, সেটিই এখন দেখার বিষয়।

এদিকে নিউইয়র্ক টাইমস লিখেছে, আমেরিকা ইসরায়েলে একটি উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাচ্ছে এবং এটি পরিচালনার জন্য প্রায় এক শ মার্কিন সেনা মোতায়েন করবে বলে পেন্টাগন রবিবার ঘোষণা করেছে। প্রেসিডেন্ট বাইডেন সে দেশের প্রতিরক্ষামন্ত্রী লয়েড জে. অস্টিনকে টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স সিস্টেম বা থাড এবং এর ক্রু মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। পেন্টাগন প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট্রিক রাইডার রবিবার এক বিবৃতিতে এ কথা বলেছেন।

বাইডেনের এই সর্বশেষ পদক্ষেপ আমেরিকান সৈন্যদের মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধের ঝুঁকির কাছাকাছি নিয়ে যাবে। গত ১ অক্টোবর ইরান ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ প্রায় দু শ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরপরই ইসরায়েল প্রতিশোধমূলক হামলার পরিকল্পনা করে আসছে। এরই মাঝে এল আমেরিকার অস্ত্র সরবরাহের খবর।

প্রেসিডেন্ট বাইডেন রবিবার বলেন, তিনি পেন্টাগনকে ‘ইসরায়েলকে রক্ষা করার জন্য সিস্টেমটি মোতায়েন করার নির্দেশ দিয়েছেন।’ জেনারেল রাইডার তার বিবৃতিতে বলেছেন যে ব্যাটারি ‘ইসরায়েলের সমন্বিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বাড়িয়ে তুলবে।’ রবিবার ঘোষণা করা ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং সৈন্যরা কত দ্রুত ইসরায়েলে পৌঁছাবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়।

বিবৃতিতে বলা হয়েছে, ‘এই পদক্ষেপ ইসরায়েলের প্রতিরক্ষা এবং ইসরায়েলে আমেরিকানদের রক্ষা করার জন্য মার্কিন সরকারের প্রতিশ্রুতিকে স্পষ্ট করে। ইরানের আর কোনো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা থেকে তা তাদের রক্ষা করবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলের আত্মরক্ষাকে সমর্থন করার জন্য এবং ইরান ও ইরানপন্থী মিলিশিয়াদের আক্রমণ থেকে আমেরিকানদের রক্ষা করার জন্য সাম্প্রতিক মাসগুলোতে মার্কিন সামরিক বাহিনী যে বিস্তৃত সমন্বয় করেছে, এটা তার অংশ।

পেন্টাগন গত মাসের শেষের দিকে বলেছিল যে তারা এই অঞ্চলে কয়েক হাজার আমেরিকান সৈন্য পাঠাবে। কারণ ইসরায়েল লেবাননে হিজবুল্লাহর ওপর আক্রমণ তীব্র করেছে। একজন কর্মকর্তা এই সংখ্যাকে দুই থেকে তিন হাজার বলে উল্লেখ করেছিলেন। গত বছর ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে হামলার কয়েক সপ্তাহ পরে আমেরিকা অন্যান্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাথে একটি থাড ব্যাটারিও এই অঞ্চলে পাঠিয়েছে।

গত শনিবার অস্টিন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে কথা বলেন। তিনি লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষা অবস্থানে ইসরায়েলি বাহিনীর গুলি চালানোর পাশাপাশি দুই লেবানিজ সৈন্যের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিষয়: ইসরায়েলি হামলাবেনিয়ামিন নেতানিয়াহুযুক্তরাষ্ট্রলেবাননহামাসইরানের পররাষ্ট্রমন্ত্রীক্ষেপণাস্ত্র
সর্বশেষ
  • ১

    গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

  • ২

    পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • ৩

    হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

  • ৪

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

  • ৫

    ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

সম্পর্কিত
  • লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

    লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

    ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

  • ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

    ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

    ২৫ বছর পরও ৯/১১ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়—এটি নিউইয়র্ক, ওয়াশিংটন এবং পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, রাজনীতি, পররাষ্ট্রনীতি ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যাওয়া একটি জাতীয় ট্র্যাজেডি। এবারের স্মরণ তাই শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না।

  • বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী

    বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিক বিদেশের কারাগারে বন্দি থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে। পরে আটক ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়।

  • ৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

    ৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

    মোট ৪১টি দেশে পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।