Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৪: ৫৭
৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়
প্রতীকী ছবি: চরচা

বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদানের কার্যক্রম পর্যায়ক্রমে ৪১টি দেশে সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় করে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

Advertisement
Advertisement
Advertisement

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিকের টেবিলে উপস্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে যেসব বাংলাদেশি মিশনে ই-পাসপোর্ট কার্যক্রম চালু রয়েছে, সেখানে অনলাইনে আবেদন, প্রবাসীদের সুবিধাজনক সময়ে বায়োমেট্রিক এনরোলমেন্ট এবং আবেদনের অগ্রগতি জানার ব্যবস্থা রয়েছে।

তিনি বলেন, দূতাবাস পাসপোর্টের আবেদন গ্রহণ করলেও পাসপোর্ট ঢাকায় ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইস্যু করা হয়। তাই দ্রুততম সময়ে পাসপোর্ট ডেলিভারি নিশ্চিত করতে দূতাবাসগুলো নিয়মিত ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সঙ্গে সমন্বয় করে। পাসপোর্ট ডেলিভারির জন্য প্রস্তুত হলে এসএমএস বা ই-মেইলের মাধ্যমে আবেদনকারীকে অবহিত করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

তিনি জানান, এ পর্যন্ত ১৭টি দেশে অবস্থিত ২৭টি বাংলাদেশ মিশনের মাধ্যমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের কার্যক্রম শুরু হয়েছে। জাতীয় পরিচয়পত্রের আবেদন দূতাবাসে গ্রহণ করা হলেও তা নির্বাচন কমিশন থেকে প্রদান করা হয়। মোট ৪১টি দেশে পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুরkhalilur

পাসপোর্ট সেবা সহজীকরণের লক্ষ্যে বিশেষ করে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, স্বল্পমেয়াদি বিশেষ কর্মসূচি বা ক্র্যাশ প্রোগ্রামের আওতায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে ঢাকা থেকে কারিগরি দক্ষতাসম্পন্ন দল পাঠিয়ে পাসপোর্ট-সংক্রান্ত সমস্যা সমাধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একইসঙ্গে কনস্যুলার সেবা সহজীকরণের লক্ষ্যে অনলাইন সত্যায়ন ও ই-অ্যাপোস্টিল ব্যবস্থা চালু করা হয়েছে। এর ফলে সেবাপ্রার্থীরা অনলাইনে আবেদন করে ডিজিটাল সনদ গ্রহণ করতে পারছেন। এতে তাদের সময়, ব্যয় ও ভোগান্তি উল্লেখযোগ্যভাবে কমছে বলে জানান মন্ত্রী।

তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনায় পাসপোর্ট, ভিসা এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন সনদের তথ্য যাচাই সহজ করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ে একটি অনলাইন ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

পাশাপাশি, প্রতিটি বাংলাদেশি মিশনে অনলাইন ‘গ্রিভ্যান্স রিড্রেস সিস্টেম’ চালু রয়েছে। অভিযোগ নিষ্পত্তির জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নির্ধারণ, অভিযোগ দ্রুত নিষ্পত্তি এবং সেবাগ্রহীতাদের প্রশ্নের উত্তর দেওয়ার ব্যবস্থা আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে বলেও পররাষ্ট্রমন্ত্রী জানান।

বিষয়: প্রবাসীবিদেশনির্বাচন কমিশনজাতীয় সংসদপররাষ্ট্রমন্ত্রীপররাষ্ট্র মন্ত্রণালয়বাংলাদেশ দূতাবাসকনস্যুলেটবাংলাদেশ হাইকমিশন
সর্বশেষ
  • ১

    ‘আমরা জেনারেশন নাইন ইলাভেন’

  • ২

    গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

  • ৩

    পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • ৪

    হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

  • ৫

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

সম্পর্কিত
  • লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

    লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

    ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

  • ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

    ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

    ২৫ বছর পরও ৯/১১ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়—এটি নিউইয়র্ক, ওয়াশিংটন এবং পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, রাজনীতি, পররাষ্ট্রনীতি ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যাওয়া একটি জাতীয় ট্র্যাজেডি। এবারের স্মরণ তাই শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না।

  • বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী

    বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিক বিদেশের কারাগারে বন্দি থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে। পরে আটক ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়।

  • সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

    বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের জন্য এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একদিকে যেমন রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ, তেমনি সুইডেনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ কতটা বাড়ছে, সেটিও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।