Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> প্রবাস

লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৬: ৪৪
লস অ্যাঞ্জেলেসে ফোবানা সম্মেলনে এক টুকরো বাংলাদেশ
প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিত হয়েছে ফোবানার একাংশের সম্মেলন। গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় লস অ্যাঞ্জেলেসের হিলটন ইউনিভার্সেল হোটেলে তিন দিনব্যাপী এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

Advertisement
Advertisement
Advertisement

বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ, কর্মসংস্থান ও বৈদেশিক মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল।

Advertisement
Advertisement
Advertisement

ফোবানার সাবেক নির্বাহী সচিব আবীর আলমগীরের উপস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ৪০তম ফোবানা সম্মেলনের কনভেনর ড. জয়নাল আবেদীন।

বক্তব্য দেন হোস্ট কমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ ইকবাল, ফোবানার চেয়ারম্যান রবিউল করিম বেলাল, ফোবানার নির্বাহী সচিব খালেদ রইফ ও লস অ্যাঞ্জেলেস ফোবানা হোস্ট কমিটির সভাপতি মোয়াজ্জেম চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব সরকার। প্রবাসীদের বিভিন্ন সমস্যা দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ সেল গঠন করা হয়েছে।

তিনি বলেন, প্রবাসীদের নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা দ্রুত সমাধানের জন্য চারজন সচিবের নেতৃত্বে বিশেষ সেল কাজ করছে। প্রবাসীরা তাদের অভিযোগ ইমেইলের মাধ্যমে পাঠালে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন দেশে নতুন নতুন শ্রমবাজার তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশের দূতাবাস ও মিশনগুলোতে প্রবাসীরা যাতে প্রয়োজনীয় সেবা পান, সেটিও নিশ্চিত করা হচ্ছে।

দেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীরা দেশে বিনিয়োগ করতে চাইলে আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করবেন। বিনিয়োগের আগে তাদের প্রয়োজনীয় চেকলিস্ট দেওয়া হবে, যাতে প্রক্রিয়াটি সহজ হয় এবং সময় নষ্ট না হয়।

তিনি বলেন, ৪০ বছরের ফোবানার অর্জনকে কাজে লাগিয়ে আগামী দিনে কীভাবে সমন্বিতভাবে দেশের উন্নয়নে ভূমিকা রাখা যায়, তা নিয়ে প্রবাসীদের ভাবতে হবে।

মন্ত্রী প্রবাসীদের জন্য প্রবাসী কার্ড চালুর কথাও জানান। তিনি বলেন, এই কার্ডের মাধ্যমে প্রবাসীরা বিভিন্ন ধরনের সুবিধা পাবেন।

কনসাল জেনারেল কাজী মোহাম্মদ জাবেদ ইকবাল বলেন, প্রবাসে ফোবানা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রবাসীবান্ধব সরকারের সঙ্গে সমন্বয় করে ফোবানা আরও কার্যকর ভূমিকা রাখতে পারে।

প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিকে এগিয়ে নিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। যুক্তরাষ্ট্রে ৪০ বছর ধরে ফোবানা বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি ও ঐতিহ্যকে লালন করে আসছে।

ফ্লোরিডায় ফোবানা সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা40th FOBANA Conference 1

জয়নাল আবেদীন বলেন, লস অ্যাঞ্জেলেসের জন্য দিনটি আনন্দের। বিভিন্ন শহরের মানুষ এবং লস অ্যাঞ্জেলেসবাসীর সহযোগিতায় ৪০তম ফোবানা আয়োজন সফলতার পথে এগিয়ে যাচ্ছে।

মোহাম্মদ ইকবাল বলেন, সম্মেলন সফল করতে একটি চমৎকার দল সমন্বিতভাবে কাজ করেছে। সবার সহযোগিতায় এবারের আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হচ্ছে।

রবিউল করিম বেলাল বলেন, ৪০তম আসরে এসে ফোবানা একটি মাইলফলক স্পর্শ করেছে। যোগ্য নেতৃত্বের মাধ্যমে সংগঠনটি আজ মর্যাদার অবস্থানে পৌঁছেছে। ভবিষ্যতে ফোবানাকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

খালেদ রইফ বলেন, ফোবানা অনেক দূর এগিয়েছে এবং এর রয়েছে নানা অর্জন। এই অর্জনকে সামনে রেখে সংগঠনকে আরও এগিয়ে নিতে হবে।

মোয়াজ্জেম চৌধুরী বলেন, এবারের আয়োজনে প্রবাসী কল্যাণমন্ত্রীর উপস্থিতি তাদের জন্য বাড়তি পাওয়া। তিনি প্রবাসীদের কথা শুনবেন এবং তার মাধ্যমে প্রবাসীরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে ফোবানার সদস্য আবীর আলমগীর সংগঠনের সাবেক সব চেয়ারম্যান এবং বিভিন্ন শহরে অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের সাবেক কনভেনরদের মঞ্চে আমন্ত্রণ জানিয়ে পরিচয় করিয়ে দেন।

রাত সাড়ে ৮টার দিকে প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ৪০তম ফোবানা সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে ফোবানার সাংস্কৃতিক সচিব শহিদ আহমদ মিঠুর পরিচালনায় শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় ও উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠান চলে রাত ১১টা পর্যন্ত।

এদিকে ফোবানা সম্মেলনকে ঘিরে হিলটন ইউনিভার্সেল হোটেলের পুরো ভেন্যু পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। দেশীয় খাবার, পোশাক ও বিভিন্ন পণ্যের স্টলসহ নানা আয়োজনের কারণে পুরো প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। প্রবাসের মাটিতে বাংলাদেশের সংস্কৃতি, ঐতিহ্য ও দেশীয় আবহের মিলনমেলায় পরিণত হয় এবারের ফোবানার উদ্বোধনী আয়োজন।

বিষয়: যুক্তরাষ্ট্রপ্রবাসীআমেরিকাপ্রবাসী বাংলাদেশিউত্তর আমেরিকাফোবানা সম্মেলন
সর্বশেষ
  • ১

    ‘আমরা জেনারেশন নাইন ইলাভেন’

  • ২

    গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

  • ৩

    পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • ৪

    হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

  • ৫

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

সম্পর্কিত
  • ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

    ৯/১১ হামলার ২৫তম বার্ষিকী যেভাবে স্মরণ করবে আমেরিকা

    ২৫ বছর পরও ৯/১১ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়—এটি নিউইয়র্ক, ওয়াশিংটন এবং পুরো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, রাজনীতি, পররাষ্ট্রনীতি ও জনস্বাস্থ্যের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে যাওয়া একটি জাতীয় ট্র্যাজেডি। এবারের স্মরণ তাই শুধু নিহতদের প্রতি শ্রদ্ধা জানানোর মধ্যে সীমাবদ্ধ থাকছে না।

  • বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী

    বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দী: পররাষ্ট্রমন্ত্রী

    পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশি নাগরিক বিদেশের কারাগারে বন্দি থাকার তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট বাংলাদেশি মিশন কারাগার কিংবা ডিটেনশন সেন্টার পরিদর্শন করে বন্দির সঙ্গে সাক্ষাৎ করে। পরে আটক ব্যক্তির প্রয়োজনীয় তথ্য সংগ্রহ, মামলাসংক্রান্ত বিষয়ে পরামর্শ এবং আইনি সুরক্ষা পাওয়ার ব্যবস্থা করা হয়।

  • ৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

    ৪১ দেশে এনআইডি সেবা সম্প্রসারণে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়

    মোট ৪১টি দেশে পর্যায়ক্রমে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র প্রদানের সেবা সম্প্রসারণে নির্বাচন কমিশনের সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

  • সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

    সুইডেনের সাধারণ নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের সরব উপস্থিতি

    বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীদের জন্য এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা একদিকে যেমন রাজনৈতিকভাবে নিজেদের অবস্থান তুলে ধরার সুযোগ, তেমনি সুইডেনের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অভিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ কতটা বাড়ছে, সেটিও এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।