Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১১ সেপ্টেম্বর, ২০২৬
১১ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ১৭: ১৬
১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ছবি: রয়টার্স

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের অতিদ্রুত বিকাশ মানবজাতির জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। অ্যানথ্রপিকের শীর্ষ নিরাপত্তা গবেষক ইভান হুবিঙ্গার আশঙ্কা প্রকাশ করেছেন, আগামী এক দশকের মধ্যে এআই-এর কারণে ‘সব মানুষ মারা যাওয়ার’ সম্ভাবনা ১০ শতাংশের বেশি।

Advertisement
Advertisement
Advertisement

এক্স-এ লেখা এক পোস্টে তিনি জানান, বর্তমান মডেলগুলোর ঝুঁকি কম হলেও প্রযুক্তিটি দ্রুত স্বয়ংক্রিয়ভাবে এমন রূপ নিতে পারে যা মানবসভ্যতার অস্তিত্ব হুমকির মুখে ফেলবে।

বিবিসিতে প্রকাশিত এক খবরে এ তথ্য জানা যায়।

ফাইন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনের বরাত দিয়ে বিবিসি আরও জানিয়েছে, সম্প্রতি অ্যানথ্রপিক তাদের সর্বশেষ মডেলটি যুক্তরাজ্যের শীর্ষ এআই নিরাপত্তা সংস্থার (এআইএসআই) কাছে হস্তান্তর করা থেকে বিরত থাকে। এই খবরের পর বিশ্বজুড়ে শঙ্কা আরও বেড়েছে।

Advertisement
Advertisement
Advertisement

হুবিঙ্গার ছাড়াও সম্প্রতি অ্যানথ্রপিক থেকে পদত্যাগ করা গবেষক জ্যাকব কক্সন এবং ওপেনএআই-এর প্রধান বিজ্ঞানী জাকুব পাচোকি এআই খাতের লাগাম টানার পক্ষে জোরালো মত দিয়েছেন। তাদের মতে, এসব সিস্টেম খুব দ্রুতই যেকোনো কিছু হ্যাক করা এবং বিশাল বাস্তব ক্ষমতা অর্জন করার সক্ষমতা পাবে।

হুবিঙ্গারের মতে, শীর্ষ প্রতিষ্ঠানগুলো চেষ্টা চালালেও সুপারইন্টেলিজেন্স সুরক্ষায় এখনও কার্যকর কোনো নীতিমালা বা সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করতে পারেনি। অতীতে ওপেনএআই, অ্যানথ্রপিক ও মেটা জানিয়েছে যে তাদের স্বাধীন এআই এজেন্টগুলো ইতিমধ্যেই বেশ কিছু সাইবার হামলার সঙ্গে যুক্ত ছিল। গবেষকদের মতে, প্রযুক্তি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার প্রাথমিক লক্ষণ এখনই দেখা যাচ্ছে।

কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মেশিন লার্নিংয়ের অধ্যাপক নেইল লরেন্স মনে করেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বৈশ্বিক প্রযুক্তি প্রতিযোগিতার কারণে নিরাপত্তা সহযোগিতাগুলো বাধাগ্রস্ত হচ্ছে। এর আগে অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী দারিও আমোদি ও জারেড কাপলানসহ প্রায় ১ হাজার ৩০০ কর্মী এআই-এর লাগাম টানতে এবং সরকারি পর্যায়ে কঠোর নজরদারির দাবি জানিয়ে একটি উন্মুক্ত চিঠিতে স্বাক্ষর করেছিলেন। বিশেষজ্ঞরা বলছেন, মানুষের হাতে ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে এখনই এআই বিকাশের গতি ও নিরাপত্তা নীতিমালা নিয়ে কঠোর ও সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি।

বিষয়: কৃত্রিম বুদ্ধিমত্তাএআইমানবজাতিরওপেনএআই
সর্বশেষ
  • ১

    ‘আমরা জেনারেশন নাইন ইলাভেন’

  • ২

    গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

  • ৩

    পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

  • ৪

    হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

  • ৫

    ১০ বছরের মধ্যে মানবজাতিকে ধ্বংস করে দেবে এআই!

সম্পর্কিত
  • গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

    গুলশানে আওয়ামী লীগের মিছিল থেকে আটক ২

    রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল থেকে দুজনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে গুলশান ৩ নম্বর সড়কে কেএফসির গলিতে এ ঘটনা ঘটে। মিছিল চলাকালে দুটি ককটেল বিস্ফোরণও ঘটেছে।

  • পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

    পাবনায় জমে থাকা পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

    পাবনা সদর উপজেলার দাশপাড়া গ্রামে শুক্রবার দুপুরে বাড়ির পাশের মাঠে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, মৃতদের মধ্যে দুজন ভাই-বোন। মৃত শিশুরা হলো—পাবনা সদর উপজেলার দাশপাড়া গ্রামের আশরাফুল ইসলামের ছেলে খালিদ হোসেন (৮) ও ম

  • হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

    হুতিদের ওপর হামলা চালাতে আমেরিকার দ্বারস্থ সৌদি যুবরাজ, ট্রাম্পের প্রত্যাখান

    ইয়েমেনের হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা চালানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ জানিয়েছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। তবে সৌদি যুবরাজের এই অনুরোধ প্রত্যাখ্যান করেছেন ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস-এর বরাতে বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়ে

  • ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

    ভারতের সাথে হওয়া শতাধিক এমওইউ পর্যালোচনা হচ্ছে, শিগগিরই ফল: চিফ হুইপ

    ভারতের সমালোচনা করে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন সরকার দেশটির সঙ্গে সই হওয়া শতাধিক সমঝোতা স্মারক (এমওইউ) পর্যালোচনা করছে। শিগগিরই এর ফল পাওয়া যাবে বলেও জানিয়েছেন তিনি।