কৃত্রিম বুদ্ধিমত্তা

এআইয়ে দ্রুত এগোলেও ঝুঁকি সামলাতে পারবে চীন?
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই শুধু প্রযুক্তির প্রতিযোগিতাই নয়, ভবিষ্যতে এটি যুক্তরাষ্ট্র ও চীনের শাসনব্যবস্থারও একটি বড় পরীক্ষা হবে। যে দেশ ভালো এআই মডেল তৈরি করতে পারবে এবং দ্রুত মানুষের কাজ ও ব্যবসাতে ব্যবহার করতে পারবে, সেই দেশই এগিয়ে থাকবে।

এমএফএস ও ইন্টারনেট ব্যাংকিংয়ের সঙ্গে ডিজিটাল ব্যাংকের পার্থক্য কী?
সবকিছু ঠিক থাকলে এই মাসের শেষের দিকেই ডিজিটাল ব্যাংকের অনুমোদন দিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ১২ থেকে ১৩টি ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়া হতে পারে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও শিল্পগোষ্ঠী এসব ব্যাংকের লাইসেন্স পেতে আবেদন করেছে।

প্রশিক্ষণের পর পুরনো বই ধ্বংস করছে এআই প্রতিষ্ঠান
দুই বছর আগে ‘ক্লড’ চ্যাটবটের নির্মাতা অ্যানথ্রপিক সাবেক গুগল বুকস কর্মকর্তা টম টারভিকে নিয়োগ দিয়ে বিপুল অর্থ ব্যয়ে বই কিনে এভাবে ধ্বংসের মাধ্যমে স্ক্যান করার কাজ শুরু করে।

বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট বোনাভেঞ্চার ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ম্যানেজমেন্ট বিভাগে সহকারী অধ্যাপক ড. মানসুরা নুসরাত।

সরকারি দপ্তরে এআই ব্যবহারে সতর্ক থাকার নির্দেশ
সরকারি দপ্তরের দাপ্তরিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতা অবলম্বনের নির্দেশ দিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগ।

ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বাইরের সিস্টেমে ঢুকেছে ক্লড: অ্যানথ্রপিক
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিক জানিয়েছে, নিরাপত্তা পরীক্ষার সময় ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও তাদের এআই মডেল ক্লড তিনটি প্রতিষ্ঠানের সিস্টেমে প্রবেশ করেছিল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এআই নিয়ে ঝুঁকি বাড়ছে, এখানেও ঝামেলাটা যুক্তরাষ্ট্র আর চীনের?
চীনের এআই ডেভেলপারদের বিরুদ্ধে মেধাস্বত্ত্ব চুরি ও রপ্তানি নিয়ন্ত্রণ আইন ভাঙার অভিযোগ তুলে নিষেধাজ্ঞার হুমকিও দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে চীন-যুক্তরাষ্ট্র এআই নিরাপত্তা নিয়ে বৈঠক ভেস্তে যাওয়ার শঙ্কা জেগেছে। এআই মডেল যখন নিজেই হ্যাক করছে, এমন নিরাপত্তাঝুঁকির সময়ে চীন-মার্কিন দ্বন্দ্ব আশঙ্কা বাড়াচ্ছে।

বিশ্ব অর্থনীতি কি কয়েকটি বড় কোম্পানির হাতে চলে যাচ্ছে?
এআইয়ের উত্থান, বিপুল করপোরেট নগদ অর্থ, সরকারি নীতির পরিবর্তন ও বৈশ্বিক অনিশ্চয়তার সুযোগে কয়েকটি বিশাল কোম্পানি আগের যেকোনো সময়ের চেয়ে দ্রুত আরও বড় হয়ে উঠছে।

মার্কিন জায়ান্টদের টেক্কা দিতে আসছে চীনের কিমি কে৩
এআই সিস্টেমটির সক্ষমতা ও প্রসেসিং পাওয়ারের পরিমাপ হিসেবে এতে ২.৮ ট্রিলিয়ন প্যারামিটার যুক্ত করা হয়েছে। আগামী ২৭ জুলাই মডেলটি ওপেন-সোর্স হিসেবে চালু হবে।

২০৩০-এ এআই ডেটাসেন্টারের বিদ্যুৎ ও পানির ব্যবহার হবে অকল্পনীয়
ডিজিটাল ব্যবধান কমানো এআইয়ের ক্ষেত্রে বৈশ্বিক ভারসাম্য ও নিয়ন্ত্রণের আরেকটি অগ্রাধিকার হওয়া উচিত উন্নয়নশীল দেশগুলোর জন্য স্বশিক্ষণক্ষম এই প্রযুক্তিতে নিশ্চিত প্রবেশাধিকার। পাশাপাশি ২০৩০ সালের মধ্যে সব এআই ডেটা সেন্টার নবায়নযোগ্য জ্বালানিতে পরিচালিত হওয়া উচিত বলে জোর দেন জাতিসংঘ মহাসচিব।

অত্যাধুনিক এআই মডেল ব্যবহার সীমিত করেছে ট্রাম্প প্রশাসন
হোয়াইট হাউস জানিয়েছে, দিন দিন শক্তিশালী হতে থাকা এআই প্রযুক্তির কারণে জাতীয় নিরাপত্তার যে ঝুঁকি তৈরি হচ্ছে, তা মোকাবেলা তারা শীর্ষস্থানীয় এআই কোম্পানিগুলোর সাথে কাজ করছে।

আইপ্যাড ও ম্যাকবুকের দাম বাড়াল অ্যাপল
বিশ্বজুড়ে মেমোরি চিপের সংকটের কারণে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের কয়েকটি ম্যাক ও আইপ্যাড মডেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বলেছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে চাহিদা বেড়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।

চীন-যুক্তরাষ্ট্রের বায়োটেক যুদ্ধে ক্ষতি হচ্ছে কার?
অথচ, চীনের ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বাদ দেওয়ার মতো সিদ্ধান্তগুলো ওষুধ তৈরির সময় আরও বাড়িয়ে দেবে, খরচ বাড়াবে এবং নতুন ওষুধ খোঁজার প্রক্রিয়াকে ব্যাহত করবে। যুক্তরাষ্ট্রের কংগ্রেস কি আসলেই চায় যে কোনো যুগান্তকারী চিকিৎসা সাধারণ আমেরিকানদের কাছে পৌঁছানোর আগেই ইউরোপ বা এশিয়ার রোগীরা তা পেয়ে যাক?

ভারতীয় মুসলিম নারীদের বিরুদ্ধে যেভাবে ব্যবহার করা হচ্ছে এআই
মুসলিম নারীদের ছবি ও ভিডিওকে যৌন ইঙ্গিতপূর্ণভাবে উপস্থাপনের এই প্রবণতা এমন সময়ে বাড়ছে, যখন ভারত এআই ব্যবস্থাপনা নিয়ে বৈশ্বিক আলোচনায় আরও সক্রিয় হয়ে উঠছে।

সুপার চিপ কী? এতে ল্যাপটপ কতটা বদলে যাবে?
এনভিডিয়ার এই পদক্ষেপটি জানিয়ে দেয় যে, চিপের ব্যবসা এখন কতটা প্রতিযোগিতাপূর্ণ হয়ে উঠেছে; যেখানে কোম্পানিগুলো নিজেদের চেনা গণ্ডি পেরিয়ে অন্যান্য ক্ষেত্রেও প্রবেশ করছে। গত মার্চ মাসে ব্রিটিশ ডিজাইন প্রতিষ্ঠান আর্ম এআই ডেটা সেন্টারের জন্য নিজস্ব সিপিইউ তৈরির ঘোষণা দিয়েছে।

সেন্টমার্টিনে মার্কিন সামরিক ঘাঁটির ছবিটি কি আসল, নাকি এআই
সেন্টমার্টিনে মার্কিন সামরিক ঘাঁটি দাবি করে ছড়ানো ছবিটি এআই দিয়ে তৈরি বলে শনাক্ত করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) ফ্যাক্ট চেক ও মিডিয়া রিসার্চ টিম বাংলাফ্যাক্ট।

বিশ্বজুড়ে চলছে ছাঁটাই, চাকরি বাঁচাতে পারে যে ৫টি জরুরি কৌশল
বৈশ্বিক কর্মীসংখ্যা প্রায় ১০ শতাংশ কমানোর পরিকল্পনার অংশ হিসেবে প্রযুক্তি জায়ান্ট মেটাতে নতুন করে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, এই সিদ্ধান্তের ফলে প্রায় ৮ হাজার কর্মী চাকরি হারাতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী
অন্যদিকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বর্তমান বিশ্বে যেমন নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে, ঠিক তেমনি এটি তথ্য যাচাই ও নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় বৈশ্বিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে।”

ওপেনএআইয়ের বিরুদ্ধে কেন মামলা করলেন মাস্ক?
কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ ও আদর্শের লড়াইয়ে ওপেনএআইয়ের বিরুদ্ধে দায়ের করা মামলায় হেরে গেলেন বিশ্বসেরা ধনী ইলন মাস্ক। ক্যালিফোর্নিয়ার আদালত মাস্কের অভিযোগ খারিজ করে টেক জায়ান্ট ওপেনএআইয়ের পক্ষে সর্বসম্মত রায় ঘোষণা করেছে।

এবার স্মার্ট ওয়াশিং মেশিন বাজারে আনল ওয়ালটন
নতুন মডেল গুলোর মধ্যে রয়েছে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই) সম্পন্ন এবং ৮ ও ৯ কেজি ধারণক্ষমতার টপ-লোডিং ওয়াশিং মেশিন। এআই ফিচারের এই মডেলটি কাপড়ের ধরন ও ওজন বুঝে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত ওয়াশ সেটিং নির্বাচন করে ব্যবহারকারীদের দেয় আরও স্মার্ট ও ঝামেলামুক্ত কাপড় ধোয়ার অভিজ্ঞতা।



