Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

সিঁড়ি ভাঙা কীভাবে শরীর ও মনের উপকার করে

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ১৮: ৫০
সিঁড়ি ভাঙা কীভাবে শরীর ও মনের উপকার করে

লিফট থাকতে সিঁড়ি দিয়ে ওঠানামা করা অনেকের কাছে বিরক্তিকর ও কষ্টদায়ক মনে হতে পারে। কিন্তু গবেষণা বলছে, নিয়মিত সিঁড়ি ভাঙা শুধু শরীর না, মস্তিষ্কের জন্যও উপকারি।

Advertisement
Advertisement
Advertisement

সিঁড়ি দিয়ে ওঠানামা করা শরীরের ভারসাম্য উন্নত করে এবং হঠাৎ পড়ে যাওয়ার ঝুঁকি রোধ করে। শরীরের নিম্নাংশের শক্তি বাড়াতেও এটি সহায়ক বলে প্রমাণিত হয়েছে। গবেষণায় আরও দেখা গেছে, দু-এক তলা সিঁড়িতে ওঠা আমাদের বুদ্ধিবৃত্তিক ক্ষমতার ওপর ইতিবাচক প্রভাব ফেলে। যেমন-সমস্যা সমাধানের দক্ষতা, স্মৃতিশক্তির উন্নতি এবং সৃজনশীল চিন্তা করার ক্ষমতা বৃদ্ধি করা।

'লো-ইমপ্যাক্ট' বা হালকা ব্যায়ামের একটি ধরন হিসেবে অল্প সময়ে সিঁড়ি ওঠা-নামা হৃদস্বাস্থ্যের ওপর ভালো প্রভাব ফেলে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে। নিয়মিত সিঁড়িতে ওঠানামার ফলে শ্বাসযন্ত্রের যে উন্নতি ঘটে, তা জিমের ট্রেডমিল মেশিন ব্যবহারে অর্জিত ফলাফলের প্রায় সমান।

সিঁড়িতে ওঠানামা করা হলো অন্যতম সহজ কার্ডিও ব্যায়াম। কারণ এতে খুব দ্রুত হৃদস্পন্দন বাড়ে। মাধ্যাকর্ষণের বিপরীতে ওঠা স্বাভাবিকভাবেই বেশ কঠিন, তাই এটি অক্সিজেন গ্রহণের মাত্রা বৃদ্ধি করে। একইসঙ্গে এটি শরীরের নিম্নাংশের পেশিকে সক্রিয় করে, যা সামগ্রিক স্বাস্থ্য ও দীর্ঘায়ুর একটি গুরুত্বপূর্ণ সূচক। সিঁড়ি দিয়ে বারবার ওঠানামা করলে মেটাবলিজম বাড়ে, যা হজমের সমস্যা ও কোষ্ঠকাঠিন্য নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।

Advertisement
Advertisement
Advertisement
সিঁড়িতে ওঠানামা করা হলো অন্যতম সহজ কার্ডিও ব্যায়াম। ছবি: ফ্রিপিক
সিঁড়িতে ওঠানামা করা হলো অন্যতম সহজ কার্ডিও ব্যায়াম। ছবি: ফ্রিপিক

সিঁড়ি বেয়ে ওপরে ওঠার সময় উরু ও পেটের পেশি এক সঙ্গে কাজ করে। উরুর সামনের অংশের পেশি দুটি ভিন্নভাবে কাজ করে: সিঁড়ি বেয়ে উপরে ওঠার সময় এগুলো সংকুচিত হয়। একে বলা হয় ‘কনসেন্ট্রিক কন্ট্রাকশন’। সিঁড়ি বেয়ে নিচে নামার সময় এগুলো প্রসারিত হয়, যাকে ‘একসেন্ট্রিক কন্ট্রাকশন’ বলা হয়। কনসেন্ট্রিক কন্ট্রাকশনে বেশি অক্সিজেন লাগে, ব্যায়ামের সময় বেশি ক্যালরি খরচ হয় এবং এগুলোকে একটু কঠিন মনে হয়। বারবার একসেন্ট্রিক কন্ট্রাকশন করলে পেশিতে শক্তি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি হয়। একই কারণে ব্যায়ামের সময় পেশিতে তুলনামূলকভাবে বেশি চাপ প্রয়োগ করে। তাই পেশি মেরামত ও পুনরুদ্ধারের জন্য দীর্ঘমেয়াদে বেশি ক্যালরি খরচ হয়।

শুধু শারীরিকভাবে নয়, মস্তিষ্কের উপকারেও সিঁড়ি ভাঙা কার্যকরী ভূমিকা পালন করে। কার্ডিওভাসকুলার সিস্টেম এবং মস্তিষ্কে রক্তপ্রবাহ বৃদ্ধির সাথে সিঁড়ি দিয়ে ওঠানামা করার যোগসূত্র আছে। এছাড়া ঘুম ভালো হওয়া এবং স্মৃতিশক্তি বৃদ্ধিতেও এটি সহায়ক বলে গবেষণায় উঠে এসেছে।

জাপানের ইয়ামাগুচি ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অফ মেডিসিনের গবেষকদের দ্বারা প্রকাশিত একটি গবেষণায় আরও দেখা গেছে যে, যারা লিফটে ওঠার চেয়ে দুই তলা সিঁড়ি বেয়ে ওঠেন, কোনো সমস্যা সমাধানের সময় তারা বেশি মনোযোগী থাকেন। একই দলের আরেকটি গবেষণায় দেখা গেছে যে, লিফট ব্যবহারকারীদের তুলনায় যারা সিঁড়ি ব্যবহার করে নিচে নামেন তাদের সৃজনশীল চিন্তাশক্তি ৬১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

লিফট ব্যবহারকারীদের তুলনায় যারা সিঁড়ি ব্যবহার করে নিচে নামেন তাদের সৃজনশীল চিন্তাশক্তি ৬১ শতাংশ বৃদ্ধি পায়। ছবি: ফ্রিপিক
লিফট ব্যবহারকারীদের তুলনায় যারা সিঁড়ি ব্যবহার করে নিচে নামেন তাদের সৃজনশীল চিন্তাশক্তি ৬১ শতাংশ বৃদ্ধি পায়। ছবি: ফ্রিপিক

তাই এমন কোনো সমস্যা যা হয়ত দীর্ঘদিন ধরে সমাধান করার চেষ্টা করছেন কিন্তু পারছেন না, তাহলে একটু সিঁড়িতে ওঠানামা করে দেখতে পারেন কোনো কাজে আসে কি না।

তবে এক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি। যাদের হাঁটু ব্যথা বা পায়ের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে সিঁড়ি ভাঙার বদলে বিকল্প কোনো ব্যায়াম বেছে নেওয়া ভালো। এছাড়া খুব দ্রুত সিঁড়িতে ওঠানামা করলে অনেক সময় পালস রেট বেড়ে যায়, যা ঝুঁকির কারণ হতে পারে। এই বিষয়গুলো মাথায় রাখা জরুরি।

তথ্যসূত্র: বিবিসি

বিষয়: হৃদরোগমস্তিষ্কজীবনধারাহৃদ্‌রোগস্বাস্থ্যগবেষণাস্বাস্থ্য টিপসলাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।