Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

ঘড়ির কাঁটায় ১১:১১, এই সময়ে কি আসলেই মনের ইচ্ছা পূরণ হয়?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪: ৫৮
ঘড়ির কাঁটায় ১১:১১, এই সময়ে কি আসলেই মনের ইচ্ছা পূরণ হয়?

ঘড়ির দিকে তাকিয়ে বারবার ১১:১১ সময়টি চোখে পড়েছে কখনও?

Advertisement
Advertisement
Advertisement

কারো কাছে এটি নিছক কাকতালীয় ঘটনা। কিন্তু অনেকের কাছে এটি এক ধরনের সংকেত। নানা সংস্কৃতি ও বিশ্বাসের মানুষের কাছে এই সংখ্যাটি ঘুরেফিরে বারবার দেখা এক রহস্যময় ইঙ্গিত হিসেবে পরিচিত পেয়েছে। এমনকি ১১:১১-কে ঘিরে মানুষের মধ্যে নীরবে ইচ্ছা প্রকাশের এক প্রবণতাও তৈরি হয়েছে। যেন এই মুহূর্তে মহাবিশ্ব তাদের কথা শুনছে!

জ্যোতিষশাস্ত্রের ভাষায়, ১১:১১ কেবল একটি সময় নয়, অনেকের কাছে এটি এক ধরনের ঘটনা। বিশ্বাস করা হয়, এই সংখ্যা বারবার দেখা মানে মহাবিশ্বের কোনো বার্তা বা আধ্যাত্মিক সামঞ্জস্যের ইঙ্গিত।

জ্যোতিষী ও বাস্তুশাস্ত্র পরামর্শক পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মা ভারতীয় গণমাধ্যম নিউজ১৮–কে বলেন, সংখ্যাতত্ত্বে ১১ হলো ‘মাস্টার নাম্বার’, যা অন্তর্দৃষ্টি, প্রজ্ঞা ও অতিমাত্রায় সজ্ঞানে থাকার প্রতীক। এটি দ্বিগুণ হয়ে ১১:১১ হলে এর শক্তিও দ্বিগুণ হয় বলে ধারণা করা হয়।

Advertisement
Advertisement
Advertisement
যেসব কারণে মানুষ বেশি খাবার খায়overeat

এটি কি সত্যিই কাজ করে?

এ প্রশ্নের উত্তর নির্ভর করে বিশ্বাসের ওপর। অনেকে দাবি করেন, ১১:১১-এ করা তাদের ইচ্ছা পূরণ হয়েছে। তারা মনে করেন, এই অভ্যাস তাদের মনের গভীর আকাঙ্ক্ষা বাস্তব করতে সাহায্য করেছে।

তবে বিজ্ঞান এখনো ১১:১১-এর রহস্যময় দিক সমর্থন করে না। কিন্তু মনোবিজ্ঞান স্বীকার করে যে, নির্দিষ্ট লক্ষ্য নিয়ে কল্পনা ও মনোসংযোগ করলে তা মানুষের আচরণকে প্রভাবিত করতে পারে। কোনো লক্ষ্য স্পষ্টভাবে কল্পনা করলে মানুষ তা অর্জনের পথে বাস্তব পদক্ষেপ নিতে বেশি আগ্রহী হয়। সেই দিক থেকে ১১:১১ আদতে মানসিক প্রস্তুতিরই প্রতীক।

সুইস মনোরোগ বিশেষজ্ঞ কার্ল গুস্তাভ ইয়ুং এই ১১:১১ সম্পর্কে বলেছেন, এটি এক ধরনের কাকতালীয় বিষয়, যেখানে ভেতরের অভিজ্ঞতা ও বাইরের ঘটনার মধ্যে এক ধরনের তাৎপর্যপূর্ণ সংযোগ দেখা যায়।

ইয়ুং আরও বলেছেন যে, কেউ যখন বারবার ঘড়িতে বা তারিখে ১১:১১ দেখতে থাকে, তখন তার মস্তিষ্ক এটাকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে। ফলে এ বিষয়ে তার সচেতনতা বাড়ে এবং মনোযোগ আরও তীক্ষ্ণ হয়। এখানে নির্দিষ্ট কোনো সময়ের চেয়ে মানুষের সচেতনতার বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন এই বিখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ।

বিষয়: জীবনধারামনোবিজ্ঞানীজীবনসময়সীমাপরামর্শ
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।