Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

দাম্পত্য সম্পর্ক উষ্ণ রাখার সূত্র ‘২-২-২’

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫, ১৭: ১০
দাম্পত্য সম্পর্ক উষ্ণ রাখার সূত্র ‘২-২-২’

নতুন সম্পর্কের প্রথম দিককার দিনগুলোতে সাধারণত থাকে একরাশ উত্তেজনা, আবেগ আর অনন্ত সম্ভাবনায় ভরা। প্রতিটি মুহূর্তে থাকে একে অপরের উপস্থিতি, যত্ন, হাসি, ভালোবাসা। কিন্তু সময় যত এগোয়, জীবনের বাস্তবতা এসে দেয় ঠোকর। অফিসের চাপ, সংসারের দায়িত্ব, সন্তান, শ্বশুরবাড়ি, খরচ-সব মিলিয়ে সম্পর্কটা অনেক সময় ধীরে ধীরে প্রয়োজনীয় তালিকার নিচে নেমে যায়।

Advertisement
Advertisement
Advertisement

‘জীবনের নানা চাপের মাঝে সম্পর্ককে অবহেলা করা খুব সহজ। কাজের দায়িত্ব, সন্তান, আত্মীয়স্বজন সব কিছুর পর অনেক সময় নিজেদের জন্য আর কিছুই অবশিষ্ট থাকে না। তাহলে প্রশ্ন উঠেই যায়, ব্যস্ত জীবনের ভিড়ে কীভাবে সম্পর্কের উষ্ণতা ও ভালোবাসা বজায় রাখা সম্ভব? এরই উত্তর দিয়েছেন মনোবিদরা, একটি সহজ কিন্তু কার্যকর কৌশলের মাধ্যমে। আর সেটি হলো ২-২-২ নিয়ম।

কী এই ‘২-২-২ নিয়ম’

সম্পর্ক বিশেষজ্ঞ গ্যাব্রিয়েলা রেয়েস ভেরিওয়েল মাইন্ডকে ব্যাখ্যা করেন, “২-২-২ নিয়ম এমন একটি পদ্ধতি যা দম্পতিদের ব্যস্ত জীবনের মাঝেও সম্পর্কটাকে অগ্রাধিকার দিতে শেখায়। এর মানে হলো- প্রতি ২ সপ্তাহে একবার ডেট, প্রতি ২ মাসে একসঙ্গে একটি সপ্তাহান্ত বা উইকেন্ড গেটওয়ে এবং প্রতি ২ বছরে একসঙ্গে এক সপ্তাহের ভ্রমণ।” এই নিয়মটি শুনতে সহজ হলেও এর প্রভাব অনেক গভীর। কারণ নিয়মিত ‘কোয়ালিটি টাইম’ একসঙ্গে কাটানোই একটি সম্পর্ককে টিকিয়ে রাখার সবচেয়ে বড় চাবিকাঠি।

Advertisement
Advertisement
Advertisement

কাউন্সেলর কেলি জে. ব্রোয়ার বলেন, “একটি সম্পর্ক বেড়ে উঠতে হলে প্রয়োজন সময়, মনোযোগ ও মানসম্পন্ন একান্ত সময়- যেখানে নেই অফিস, ফোন, সন্তান বা সংসারের অন্য কোনো ঝামেলা। শুধু দু’জন মানুষ, একে অপরের সঙ্গেই কাটানো সময়।”

গবেষণায় দেখা গেছে, একসঙ্গে সময় কাটানো দম্পতিদের মধ্যে যোগাযোগ, বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়ায়। ছবি: ফ্রিপিক
গবেষণায় দেখা গেছে, একসঙ্গে সময় কাটানো দম্পতিদের মধ্যে যোগাযোগ, বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়ায়। ছবি: ফ্রিপিক

কেন কার্যকর এই নিয়ম

গবেষণায় দেখা গেছে, একসঙ্গে সময় কাটানো দম্পতিদের মধ্যে যোগাযোগ, বোঝাপড়া ও ঘনিষ্ঠতা বাড়ায়। ২-২-২ নিয়মটি নিয়মিত একে অপরের সঙ্গে আলাপ ও সংযোগে রাখবে। সম্পর্ককে একটি গোছানো কাঠামো দেবে। এটি জীবনের ব্যস্ততার মাঝে নিয়ম এনে দেয়, কিন্তু সম্পর্কটাকে একঘেয়ে করে না। সম্পর্কে স্থিরতা এলে মানসিক নিরাপত্তা ও আত্মবিশ্বাস বাড়াবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, এই নিয়ম আবেগিক ঘনিষ্ঠতা ফিরিয়ে আনবে।

কীভাবে শুরু করবেন

প্রথম ধাপ- আবার ডেটিংয়ে ফিরুন

একটি ডেট প্ল্যান করুন। দামি বা জাঁকজমকপূর্ণ কিছু হতে হবে না। পরিকল্পনা দু’জন মিলে করুন, যাতে দায়িত্ব একজনের ওপর না পড়ে। ক্যালেন্ডারে নির্দিষ্ট দিনটি লিখে রাখুন যেন সেটি অন্য কোনো কাজের কারণে বাতিল না হয়।

দ্বিতীয় ধাপ-একটি উইকএন্ড গেটওয়ে

প্রতি দুই মাসে একবার দু’দিনের ছুটি কাটানোর পরিকল্পনা করুন। শহরের বাইরে হলে বেশ ভালো। বাজেট, পছন্দের জায়গা ও সময়সূচি নিয়ে দু’জন মিলে আলোচনা করুন। প্রয়োজনে অফিস থেকে এক বা দুইদিন ছুটি নিন। যানবাহনের সময় বিবেচনা করুন যেন যাত্রাটি আরামদায়ক হয়।

তৃতীয় ধাপ- দুই বছরে এক সপ্তাহের ভ্যাকেশন

দু’জন মিলে এমন একটি সময় বেছে নিন যখন কাজের চাপ বা পারিবারিক ঝামেলা কম থাকে। সময়, বাজেট ও মৌসুম অনুযায়ী পরিকল্পনা করুন। এরপর এক সপ্তাহের জন্য দুজন বেরিয়ে পড়ুন দূরে কোথাও।

সবচেয়ে জরুরি হলো, বাস্তবসম্মত হওয়া। জীবন সব সময় নিয়ম মেনে চলে না, কিন্তু চেষ্টা থামানো উচিত নয়।

যেসব বিষয়ে সতর্ক থাকবেন

২-২-২ নিয়ম বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো পরিকল্পনার অভাব। আবার কেউ কেউ এতটাই নিয়মের মধ্যে ঢুকে পড়েন যে বিষয়টি স্ট্রেসে পরিণত হয়। খেয়াল রাখবেন, এই নিয়মটি যেন সম্পর্কে ঝগড়ার কারণ না হয়। যদি কোথায় যাবেন বা কে পরিকল্পনা করবে তা নিয়ে তর্ক শুরু হয়, তবে নিয়মটির উদ্দেশ্যই নষ্ট হয়ে যাবে। কারণ ২-২-২ নিয়মের আসল লক্ষ্য একটাই সম্পর্কে সুখ, উষ্ণতা ও ভালোবাসা ফিরিয়ে আনা।

মনোবিজ্ঞানী লিসা ব্র্যাটম্যান বলেন, “এই নিয়মকে কাজের তালিকার আরেকটি আইটেম হিসেবে না দেখে আনন্দের উৎস হিসেবে গ্রহণ করুন। এটি কোনো বাধ্যবাধকতা নয়, বরং সম্পর্ককে সুন্দরভাবে বাঁচিয়ে রাখার এক স্নেহময় উপায়।”

তথ্যসূত্র: ভেরিওয়েল মাইন্ড, ম্যারেজ ডট কম

বিষয়: বিয়েজীবনধারাসম্পর্কদম্পতি
সর্বশেষ
  • ১

    ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

  • ২

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ৩

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৪

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৫

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।