Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

লবঙ্গের যত উপকারিতা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৭: ১২
লবঙ্গের যত উপকারিতা

উপমহাদেশে বহুল ব্যবহৃত মসলাগুলোর মধ্যে লবঙ্গ অন্যতম। এর আছে ঝাঁঝালো স্বাদ এবং তীব্র সুগন্ধ। এই সুগন্ধের মূল কারণ ‘ইউজেনল’ নামক যৌগ।

Advertisement
Advertisement
Advertisement

লবঙ্গ গাছের ফুলের কুঁড়িকে শুকিয়ে লবঙ্গ মসলাটি তৈরি করা হয়। একে লং বলেও ডাকা হয় এবং এর বৈজ্ঞানিক নাম Syzygium aromaticum।

মূলত খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে এর জুড়ি মেলা ভার। সবচেয়ে বেশি ব্যবহার হয় বিরিয়ানি, পোলাও, কোরমা, মাংসের বিভিন্ন পদ এবং মসলা চায়ে।

লবঙ্গের পুষ্টিগুণ ও উপকারিতা

Advertisement
Advertisement
Advertisement

লবঙ্গতে ভিটামিন সি, কে, ক্যালসিয়াম,পটাসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেসিয়াম রয়েছে যা স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

ইউনাইটেড স্টেট ডিপার্ট্মেন্ট অব অ্যাগ্রিকালচার (ইউএসডিএ)-এর তথ্যমতে, প্রতি ১০০ গ্রাম লবঙ্গে রয়েছে ৬ গ্রাম প্রোটিন, ১৩ গ্রাম লিপিড, ৬৫ গ্রাম কার্বোহাইড্রেট, ২ গ্রাম সুগার এবং ৩৩ গ্রাম ডায়েটারি ফাইবার।

খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি আমাদের দেশে লবঙ্গ ঘরোয়া ওষুধ হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে বহু বছর ধরে। কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান। এছাড়া শরীরের ইনফ্ল্যামেশন কমাতে পারে মসলাটি। বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় লবঙ্গের বহুল উপকারিতার প্রমাণ পাওয়া গেছে।

খালি পেটে যেসব খাবার খাওয়া উচিত নয়Citrus fruit

হজম ক্ষমতা বাড়ায়

লবঙ্গতে রয়েছে প্রচুর পরিমানে ফাইবার, যা হজম ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এটি শরীরে এনজাইম বৃদ্ধি করে পেট ফাঁপা, পেট ব্যাথা দূর করতে পারে। এছাড়া লবঙ্গ খেলে কোষ্ঠকাঠিন্য, ডায়রিয়া ও অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যায়।

ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে

লবঙ্গের রস শরীরের ভিতরে প্রাকৃতিকভাবে ইনসুলিন তৈরিতে সাহায্য করে এবং রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে রাখে। যা ডায়বেটিস রোগীদের জন্য বেশ উপকারি।

দাঁত ব্যথা কমায়

টুথপেস্টের সবচেয়ে পরিচিত উপকরণ হলো লবঙ্গ। দাঁতের ব্যথা নিরাময়ে এটি দুর্দান্ত কাজ করে। লবঙ্গের অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান শরীরে প্রবেশ করার পর মুহূর্তেই দাঁতের যন্ত্রণা কমে যায়। লবঙ্গ মাড়ির ক্ষয় রোধেও সাহায্য করে।

লিভার পরিষ্কার রাখে

লবঙ্গ লিভারে টক্সিন জমতে দেয় না এবং এর কার্যক্ষমতা বাড়ায়। তাই যারা নিয়মিত ফাস্টফুড খান, তাদের জন্য খালি পেটে লবঙ্গ খাওয়া উপকারী হতে পারে।

চুলের স্বাস্থ্য রক্ষায়

লবঙ্গ খেলে চুল পড়া কমে। এটি মাথার ত্বককে সতেজ রাখে ফলে চুলের বৃদ্ধিতেও সহায়তা করে।

রুচি বাড়ায়

বিভিন্ন রোগে ভোগার পরে খাবারে অরুচি দেখা দেয়। সেক্ষেত্রে লবঙ্গ খেলে খাবারে রুচি ফিরে আসবে।

সতর্কতা

প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ লবঙ্গ খেলে অ্যালার্জি, মাথা ঘোরা, রক্তে শর্করার পরিমাণ কমে যাওয়া এবং বমিবমি ভাবসহ দেখা দিতে পারে নানা ধরনের সমস্যা। এছাড়াও লবঙ্গতে থাকা ইউজেনল রক্তকে পাতলা করে ফেলে। তাই প্রতিদিন ২-৩টি লবঙ্গ খাওয়াই যথেষ্ট।

তথ্যসূত্র: হেলথলাইন

বিষয়: পুষ্টিগুণাগুণমসলাজীবনধারাওজনটিপসডায়াবেটিসস্বাস্থ্যস্বাস্থ্য টিপসলাইফস্টাইলপুষ্টিগুণ
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।