Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

অতিরিক্ত রিলস দেখা যেভাবে চোখের জন্য ক্ষতিকর

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১৩: ৪০
অতিরিক্ত রিলস দেখা যেভাবে চোখের জন্য ক্ষতিকর

ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব শর্টস এখন সবচেয়ে জনপ্রিয় ও অন্যতম ডিজিটাল কনটেন্ট ফরম্যাট। জনপ্রিয়তার কারণে সিনেমার ক্লিপ থেকে শুরু করে তারকাদের সাক্ষাৎকার পর্যন্ত সবই এখন এই রিলস বা শর্ট আকারে দেখতে পাওয়া যায়।

Advertisement
Advertisement
Advertisement

এই ভিডিওগুলোর জনপ্রিয়তার বড় কারণ হলো এগুলো খুবই সহজে দেখা যায়। এগুলো ছোট, দ্রুত বোঝা যায়, স্ক্রল করা সহজ এবং অল্প সময়ে দেখা শেষ করা যায়। সবচেয়ে বড় কথা, এগুলো দেখার জন্য ফোন ঘোরানোর দরকার হয় না, লম্বা ভিডিওতে সময় দেওয়ার বাধ্যবাধকতাও নেই, আর পরের ভিডিও কী দেখবেন সেটা নিয়েও বেশি চিন্তা করতে হয় না।

তবে এই দ্রুতগতির কনটেন্ট যতটা সহজ মনে হয়, অতিরিক্ত দেখলে তা স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে চোখের ওপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে।

মুম্বাইয়ের ড. আগারওয়াল’স আই হসপিটালের কর্নিয়া, ক্যাটারাক্ট ও রিফ্র্যাকটিভ সার্জারির বিশেষজ্ঞ মিনাল কানহের দ্য হিন্দুস্তান টাইমসকে বলেন, শর্ট-ফর্ম ভিডিও এখন মানুষের চোখের কাজ করার ধরনও বদলে দিচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

এই বিশেষজ্ঞ বলেন, ছোট স্ক্রিনে (যেমন স্মার্টফোনে) অনেক বেশি কনটেন্ট দেখা চোখের সঠিকভাবে ফোকাস করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। এর ফলে ডিজিটাল আই স্ট্রেন (চোখের ক্লান্তি) ও চোখে অবসাদ দেখা দিতে পারে।

mobile
ত্রয়োদশম জাতীয় সংসদ নির্বাচনের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ফেসবুক, টিকটক, ইউটিউব। ছবি: চরচা

ডা. মিনাল জানান, উজ্জ্বল স্ক্রিনের দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকা–বিশেষ করে ফোন খুব কাছে রেখে দেখলে চোখের পলক ফেলার হার কমে যেতে পারে। এতে চোখ শুষ্ক হয়ে যাওয়া, জ্বালাপোড়া, ঝাপসা দেখা এবং মাথাব্যথার মতো সমস্যা হতে পারে।

ঘুম থেকে উঠেই ফোন দেখলে কী হয়?Phone

এ ছাড়া এর আরও কিছু পার্শ্বপ্রতিক্রিয়া আছে, যেমন ভুল ভঙ্গিতে বসা, কাঁধে ব্যথা এবং দূরের জিনিস ঝাপসা দেখার মতো সমস্যা বাড়ার ঝুঁকি।

তাছাড়া চোখের সমস্যার পাশাপাশি মানসিক ক্লান্তিও হতে পারে। দ্রুতগতির কনটেন্ট অতিরিক্ত দেখলে মনোযোগ কমে যায় এবং মানসিক ক্লান্তি তৈরি হয়।

ডা. মিনাল বলেন, বেশি শর্টস বা রিল দেখার কারণে ‘সেন্সরি ওভারলোড’ হতে পারে, অর্থাৎ অতিরিক্ত উজ্জ্বল রং, দ্রুত পরিবর্তিত দৃশ্য, এআই-নির্মিত ভিডিও, অতিরঞ্জিত মুভমেন্ট ও সাউন্ড ইফেক্ট মস্তিষ্ককে অতিরিক্ত চাপ দেয়। ফলে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে, মনোযোগ কমে যায়, মন অস্থির হয় এবং সহজে মনোযোগ নষ্ট হয়।

এই বিশেষজ্ঞ জানান, শর্ট-ফর্ম কনটেন্ট চোখকে দ্রুত পরিবর্তিত দৃশ্য, দ্রুত কাট, হঠাৎ মুভমেন্ট, টেক্সট ও ট্রানজিশনের সঙ্গে বারবার মানিয়ে নিতে বাধ্য করে। এতে চোখের ক্লান্তি বাড়ে এবং পরে ধীরগতির কাজ (যেমন পড়াশোনা বা বই পড়া) করতে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। তখন বড় বড় লেখা বা দীর্ঘ টেক্সট বিরক্তিকর ও ক্লান্তিকর মনে হতে পারে।

চোখের ওপর এই চাপ কমানো যায় কীভাবে?

চোখের চাপ কমাতে ও ভিজুয়াল ধৈর্য বাড়াতে ডাক্তার ২০-২০-২০ নিয়ম অনুসরণ করার পরামর্শ দিয়েছেন ডা. মিনাল। অর্থাৎ প্রতি ২০ মিনিট পর ২০ সেকেন্ড বিরতি নিয়ে ২০ ফুট দূরের কোনো জিনিসের দিকে তাকানো।

এ ছাড়া সঠিক ভঙ্গিতে বসা, বারবার চোখের পলক ফেলা এবং ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে স্ক্রিন ব্যবহার বন্ধ করা উচিত। সম্ভব হলে ভিডিও দেখার বদলে পডকাস্ট শোনা যেতে পারে।

বিষয়: জীবনধারামোবাইল ফোনবিশেষজ্ঞস্বাস্থ্যলাইফস্টাইলপরামর্শ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।