Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

বিআরটিসি বাসের ইজারা বন্ধের দাবি রোড সেফটি ফাউন্ডেশনের

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জুন ২০২৬, ১৩: ৪৪
বিআরটিসি বাসের ইজারা বন্ধের দাবি রোড সেফটি ফাউন্ডেশনের

বিআরটিসি বাস ইজারা দেওয়ার প্রথা বন্ধ করার দাবি জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন। আজ রোববার এক বিবৃতিতে এই দাবি জানিয়েছে তারা।

Advertisement
Advertisement
Advertisement

যৌথ বিবৃতিতে রোড সেফটি ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান অধ্যাপক হাসিনা বেগমসহ কয়েকজন বলেন, বিআরটিসি রাষ্ট্রীয় পরিবহন সেবা প্রতিষ্ঠান। জনসাধারণকে পরিবহন সেবা দেওয়ার জন্য জনগণের করের টাকায় এই প্রতিষ্ঠানের বাস কেনা হয়। কিন্তু বিআরটিসি জনসাধারণকে প্রত্যাশিত পরিবহন সেবা না দিয়ে দীর্ঘদিন ধরে বিপুল সংখ্যক যাত্রীবাহী বাস শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে ইজারা দিয়ে আসছে বলে অভিযোগ করা হয়।

বিবৃতিতে আরও বলা হয়, এই ইজারা দেওয়া বাসগুলো সকালে প্রতিষ্ঠানের শিক্ষার্থী বা স্টাফদের গন্তব্যে পৌঁছে দিয়ে সারাদিন অলস পড়ে থেকে বিকালে আবার গন্তব্যে ফেরে। অথচ রাজধানীর সড়কে অগণিত নারী, শিশু, বয়স্ক এবং কর্মজীবী মানুষ বেসরকারি জরাজীর্ণ বাসে অবর্ণনীয় কষ্ট করে যাতায়াত করছেন।

রোড সেফটি ফাউন্ডেশনের দাবি, বিআরটিসির বাস এভাবে ইজারা দেওয়ার আইনগত ভিত্তি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। লোকসান বন্ধ করার পদ্ধতি অবলম্বন করে যাত্রীসেবা পরিচালনা করতে হবে। লোকসানের অজুহাতে ইজারা দিয়ে জনসাধারনের সাথে প্রতারণা বন্ধ করতে হবে।

Advertisement
Advertisement
Advertisement

বিবৃতিতে বলা হয়, যেসব প্রতিষ্ঠান প্রয়োজনের তাগিদে ইজারা নেয়, সেসব প্রতিষ্ঠান বেসরকারি বাস ইজারা নিতে পারে বা নিজস্ব অর্থায়নে কিংবা সরকারি ঋণে বাস ক্রয় করতে পারে। বিআরটিসির অসৎ কর্মকর্তা-কর্মচারীরা বেসরকারি বাস মালিকদের স্বার্থে নিজেদের পরিবহন সেবা সংকুচিত করতে অল্প সংখ্যক বাস যাত্রীসেবায় পরিচালনা করেন। অধিকাংশ বাস ইজারা দেন এবং অসংখ্য বাস ইকোনোমিক লাইফ শেষ হওয়ার আগেই কৌশলে অচল করে ডাম্পিং করেন। ভাঙারি বা স্ক্র্যাপ হিসেবেও বিক্রি করেন।

ঈদে সড়কে প্রতিদিন গড়ে ২০ জন নিহত: রোড সেফটি ফাউন্ডেশনaccident

ফাউন্ডেশনের নেতাদের ভাষ্য, বিপুল টাকায় কেনা ভলভো আর্টিকুলেটেড বাস, ভলভো এসি/ননএসি বাস- যেগুলোর ইকোনোমিক লাইফ এখনো শেষ হয়নি– রাজধানীর সড়কে সেসব বাসের হদিস নেই। বিআরটিসিতে কোনো স্বচ্ছতা নেই, জবাবদিহিতা নেই। কয়েক বছর পরপর নতুন বাস ক্রয় করে এবং কিছুদিন চলার পর সড়ক থেকে বাসগুলো উধাও হয়ে যায়। এসব বাসের খোঁজ নিতে হবে।

‎ফাউন্ডেশনের নেতারা মনে করেন, সরকার যদি বিআরটিসির মাধ্যমে পরিবহন সক্ষমতা অর্জন করতে পারত, তাহলে বেসরকারি বাস মালিকরা ভাড়া নৈরাজ্য এবং সড়কে অব্যবস্থাপনা তৈরি করতে পারতেন না।

‎তাদের অভিযোগ, বিআরটিসির অসাধু কর্মকর্তা-কর্মচারীরা বেসরকারি বাস মালিকদের নৈরাজ্য সৃষ্টির এই কাজে সহযোগিতা করেন। এ কারণেই বিআরটিসি জনসাধারণকে প্রত্যাশিত পরিবহন সেবা দিতে ব্যর্থ হচ্ছে।

‎‎বিবৃতিতে উল্লেখ করা হয়, ঈদের পর থেকে গতকাল পর্যন্ত রাজধানীর বিভিন্ন রুটে বিআরটিসির যাত্রীসেবা সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে। ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির যাত্রীসাধারণ আর্থিক এবং শারীরিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাই বিআরটিসিকে জবাবদিহিতার অধীনে আনা জরুরি।

ফাউন্ডেশনটি বলেছে, বিআরটিসি বাসের ইজারা প্রথা বাতিল চাইছে তারা। একইসঙ্গে, কতগুলো বাস কেনা হয়েছে, কতগুলো সড়কে যাত্রীসেবা দিচ্ছে এবং নিয়ম অনুযায়ী কতগুলো বাস মেয়াদ উত্তীর্ণ হয়ে ডাম্পিংয়ে আছে, লোকসানের প্রকৃত কারণ কি? এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত করতে বিচারপতি, অর্থনীতিবিদ এবং গণপরিবহন বিশেষজ্ঞের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের পাশাপাশি দায়ীদের উপযুক্ত শাস্তির দাবি জানানো হয়।

‎রোড সেফটি ফাউন্ডেশনের নেতৃবৃন্দ এ বিষয়ে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে প্রধানমন্ত্রীর প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছেন।

বিষয়: বাসবিআরটিসিবাস ভাড়াবিবৃতি
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক