Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

টানা দুই সপ্তাহ চিনি না খেয়ে দেখুন কী হয়

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ১৫: ২০
টানা দুই সপ্তাহ চিনি না খেয়ে দেখুন কী হয়

চা, কফি, মিষ্টি, বেকারি আইটেম এমনকি কিছু ঝাল খাবারের স্বাদে বৈচিত্র্য আনতে চিনির ব্যবহার হয়। কিন্তু এই ‘মিষ্টি আসক্তি’ শরীরের জন্য কতটা ক্ষতিকর, তা অনেকে জানলেও মানতে পারেন না। অথচ মাত্র দুই সপ্তাহ চিনি পুরোপুরি বাদ দিলেই শরীরে ঘটে যেতে পারে বিস্ময়কর কিন্তু বেশ স্বাস্থ্যকর পরিবর্তন।

Advertisement
Advertisement
Advertisement

প্রথম তিন দিন: আসক্তির টান ও ক্লান্তি

চিনি ছাড়ার শুরুটা বেশ কঠিন। প্রথম ২-৩ দিন মাথাব্যথা, খিটখিটে ভাব, মনমরা অবস্থা ও অদ্ভুত ক্লান্তি অনুভূত হতে পারে। কারণ, মস্তিষ্কে চিনি আসক্তি ডোপামিন নামের ‘হ্যাপি হরমোন’ নিঃসরণ বাড়িয়ে দেয়। সেটি কমে গেলে মস্তিষ্ক কিছুটা প্রতিবাদ করে। তবে এই পর্যায় অস্থায়ী। কয়েকদিন পর শরীর স্বাভাবিক ছন্দে ফিরে আসে।

চিনি খাওয়া বন্ধ করলে এনার্জি সারাদিন স্থির থাকে, ক্লান্তি কমে। ছবি: ফ্রিপিক
চিনি খাওয়া বন্ধ করলে এনার্জি সারাদিন স্থির থাকে, ক্লান্তি কমে। ছবি: ফ্রিপিক

চতুর্থ থেকে সপ্তম দিন: এনার্জি বাড়ে ও ত্বক উজ্জ্বল হয়

Advertisement
Advertisement
Advertisement

চিনি বাদ দিলে রক্তে গ্লুকোজের ওঠানামা কমে যায়। ফলে এনার্জি সারাদিন স্থির থাকে, ক্লান্তি কমে। একই সঙ্গে ইনসুলিনের ভারসাম্য ফিরে আসে, যা ত্বকের প্রদাহ এবং ব্রন কমাতে সাহায্য করে। অনেকেই এই সময়ে ত্বকে হালকা উজ্জ্বলতা ও স্বাভাবিক দীপ্তি লক্ষ্য করেন।

দ্বিতীয় সপ্তাহ: ঘুম ও মেজাজে উন্নতি

চিনি ঘুমের মান নষ্ট করে এবং মানসিক অস্থিরতা বাড়ায়। দুই সপ্তাহ পর ঘুম গভীর হয়, সকালে ওঠার পর শরীরে সতেজতা আসে। মনোযোগ, স্মৃতি ও মেজাজে ইতিবাচক পরিবর্তন ঘটে। অনেকের ক্ষেত্রেই উদ্বেগ ও অকারণ রাগ কমে যায়।

ওজন কমে ও হজম শক্তি বাড়ে

চিনি না খাওয়ার ফলে ক্যালরি গ্রহণ স্বাভাবিকভাবে কমে যায়। শরীর মজুত ফ্যাট পোড়াতে শুরু করে, ফলে ওজন ধীরে ধীরে কমে। হজম প্রক্রিয়া উন্নত হয়, গ্যাস ও ফোলাভাব কমে যায়। বিশেষ করে চিনি-যুক্ত পানীয় বাদ দিলে পেটের চর্বি কমার হার বাড়ে।

রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

চিনি ইমিউন সিস্টেমকে দুর্বল করে, শরীরে প্রদাহ সৃষ্টি করে। দুই সপ্তাহ চিনি না খেলে প্রদাহের মাত্রা কমে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এটি দীর্ঘমেয়াদে ডায়াবেটিস, হৃদরোগ ও ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়।

চিনি পুরোপুরি বাদ দেওয়া সহজ নয়, তবে সম্ভব। দুই সপ্তাহের চেষ্টাই আপনাকে বুঝিয়ে দেবে শরীর আসলে কতটা হালকা, স্থিতিশীল ও সুস্থ অনুভব করতে পারে।

বিষয়: মানসিক স্বাস্থ্যজীবনধারাস্বাস্থ্যস্বাস্থ্য টিপসলাইফস্টাইলচিনি
সর্বশেষ
  • ১

    ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট

  • ২

    খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

  • ৩

    ধানমন্ডি ২৭ নম্বরে আগুন, সবশেষ যা জানা গেল

  • ৪

    হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪

  • ৫

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।