Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> জীবনচরচা

দুধ নাকি দইঃ কার পুষ্টি বেশি

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ১৯: ১৭
দুধ নাকি দইঃ কার পুষ্টি বেশি
দুধ ও দই উভয়েরই রয়েছে নিজস্ব পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা। ছবি: ম্যাগনেফিক

যারা দুগ্ধজাত খাবার পছন্দ করেন, তাদের কাছে দুধ আর দইয়ের মধ্যে একটি বেছে নেওয়া বেশ কঠিন হতে পারে। এক সময় বলা হতো দুধ একটি ‘আদর্শ’ খাবার। তবে এখন পুষ্টিবিদদের কাছে দুধ ও দই— দুটিই ‘সুপারফুড’। এর অবশ্য যথাযথ কারণও আছে। উভয়েরই রয়েছে নিজস্ব পুষ্টিগুণ ও স্বাস্থ্য উপকারিতা।

Advertisement
Advertisement
Advertisement

দুধ

দুধে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, ভিটামিন বি-১২, ভিটামিন ডি ও পটাশিয়াম। হাড় মজবুত করতে এবং শিশুদের শারীরিক বৃদ্ধি ও বুদ্ধির বিকাশে এর কোন বিকল্প নেই। প্রতিদিন এক গ্লাস দুধ খেলে শরীরে শক্তির জোগান বজায় থাকে এবং পেশি শক্তিশালী হয়। ব্যায়াম বা শারীরিক পরিশ্রমের পর দুধ দ্রুত শোষিত হওয়া প্রোটিন এবং শরীরে পানির ঘাটতি পূরণে সহায়তা করে। তাই ব্যায়াম বা ভারী শারীরিক পরিশ্রমের পর পুষ্টিবিদেরা দুধ পানের পরামর্শ দেন। এছাড়া এটি ঘুমের সমস্যা সমাধান করতে পারে। কারণ দুধে বিদ্যমান ট্রিপটোফ্যান সেরোটোনিন এবং পরবর্তীতে ‘স্লিপ হরমোন’ মেলাটোনিনে রূপান্তরিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

তবে যাদের আইবিএস ও ল্যাকটোজ ইনটলারেন্স রয়েছে, তারা এ সুপারফুডটি হজম করতে পারেন না।

দই

দই তৈরি হয় দুধের গাঁজন বা ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে। এই প্রক্রিয়ায় এতে তৈরি হয় উপকারী প্রোবায়োটিক ব্যাকটেরিয়া যা ল্যাকটোব্যাসিলাস নামে পরিচিত। যা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকা মানেই হজম ঠিকমতো হওয়া। প্রতি গ্রাম দইয়ের মধ্যে প্রায় ১০০ মিলিয়ন অ্যাকটিভ ল্যাকটোব্যাসিলাস থাকে।

‘আমেরিকান ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ’ এর মতে প্রতিদিন আমাদের যে পরিমাণ ভিটামিন বি-১২ দরকার হয় তার প্রায় ২৫ শতাংশই এক কাপ দইয়ের মধ্যে থাকে। ভিটামিন বি-১২ আমাদের স্বাস্থ্য ও ত্বক দু’য়ের জন্যই বেশ উপকারী। কার্ডিওভাস্কুলার ডিজিজ কমাতে এবং ডিমেনশিয়া রোধ করতে এটি সক্রিয় ভূমিকা রাখে। একইসাথে এটি বেশ ভালো এনার্জি বুস্টার, তাই সকালের নাস্তায় দই রাখলে সারাদিন এনার্জি পাওয়া যায়।

এছাড়াও ড্যামেজড স্কিন ব্যারিয়ার সারাতে ভিটামিন বি-১২ খুবই কার্যকর। নিয়মিত ডায়েটে দই থাকলে শরীরে কোলন ক্যান্সারের ঝুঁকি কমে যায়। ওজন নিয়ন্ত্রণ করতে চাইলে এটি শরীরের মেটাবলিজম সক্রিয় রাখতে সহায়তা করে এবং দীর্ঘক্ষণ ভরপেটের অনুভূতি দেয়। ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে এবং ওজন নিয়ন্ত্রণে সুবিধা হয়।

কে কত এগিয়ে?

এক গ্লাস দুধের মধ্যে প্রোটিনের পরিমাণ ৮ গ্রাম, যেখানে এক কাপ দইয়ের মধ্যে প্রোটিন থাকে ১৪ গ্রাম। দুধে ক্যালসিয়ামের পরিমাণ ২৭৬ মিলিগ্রাম, যেখানে সমপরিমাণ দইয়ের মধ্যে ক্যালসিয়াম থাকে ৪৮৮ মিলিগ্রাম। এক গ্লাস দুধে ভিটামিন বি-১২ পাওয়া যায় ১.১ মাইক্রোগ্রাম। এর বিপরীতে এক কাপ দইয়ের মধ্যে এর পরিমাণ ১.৫ মাইক্রোগ্রাম।

যদিও দুধ ও দইয়ের পুষ্টিগুণের মধ্যে খুব বেশি পার্থক্য নেই, তবুও দুধের চেয়ে দই কিছুটা এগিয়ে আছে। অন্ত্রকে সুস্থ রাখা ও সংক্রমণ প্রতিরোধের মতো গুণের পাশাপাশি, দুধের তুলনায় দই হজম করাও সহজ। যারা ল্যাকটোজ-ইনটলারেন্ট তারা দই খুব সহজেই খেতে পারেন। তবে যাদের এই সমস্যা তারা নিজের স্বাস্থ্যের কথা চিন্তা করে ডায়েট দুধ-দই দুটিই যোগ করতে পারেন।

তথ্যসূত্র: হেলথলাইন

বিষয়: পুষ্টিপুষ্টিগুণপুষ্টিবিদস্বাস্থ্যস্বাস্থ্য টিপসব্যালান্স ডায়েটজীবনধারালাইফস্টাইল
সর্বশেষ
  • ১

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ২

    তিন দিনে ২৬ হাজার গ্রাহক ১ হাজার ৪০ কোটি টাকা তুলেছেন

  • ৩

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

  • ৪

    বাংলাদেশ থেকে ১০ হাজার কর্মী নেবে ওমান: শামা ওবায়েদ

  • ৫

    হামের নজিরবিহীন প্রাদুর্ভাবে বিপর্যস্ত বাংলাদেশ: রয়টার্স

সম্পর্কিত
  • কীভাবে বুঝবেন আপনি গরিব?

    কীভাবে বুঝবেন আপনি গরিব?

    নিয়মিত বেতন পেয়ে মোটামুটি ভালোভাবে জীবনযাপন করলেও কিন্তু আর্থিক সমস্যা থাকতে পারে। আপনি দৈনন্দিন বিলগুলো হয়তো পরিশোধ করতে পারছেন, কিন্তু হুট করে বড় কোনো খরচ এসে পড়লে সমস্যায় পড়ে যান। তবে এসব লক্ষণ থাকলেই কাউকে গরিব বলা যায় না। এতে বোঝা যায় যে আপনি আর্থিকভাবে চাপে আছেন।

  • ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    ইসবগুলের ভুষি কি আসলেই ওজেম্পিকের বিকল্প?

    তারা সস্তা ও প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যাবে এমন কিছু জিনিস নিয়ে প্রচার চালাচ্ছেন, যা নাকি ওজেম্পিকের মতো দ্রুত কমাতে পারে। এই তালিকায় সাম্প্রতিক সময় সবচেয়ে বেশি শোনা গেছে ‘সিলিয়াম হাস্ক’-এর নাম। আর এই সিলিয়াম হাস্ক আর কিছুই নয়— আমাদের অতি পরিচিত ইসবগুলের ভুষি।

  • কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    কেন প্রচলিত ‘ক্যারিয়ার পরামর্শ’ জেন জির ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে

    সম্ভবত এটাই আগামী দিনের কর্মজগতের নতুন বাস্তবতা, যেখানে সাফল্যের মাপকাঠি কেবল পদোন্নতি বা চাকরির দীর্ঘমেয়াদি নিশ্চয়তা নয়; বরং পরিবর্তনশীল পরিস্থিতির সঙ্গে নিজেকে দ্রুত খাপ খাইয়ে নেওয়ার সক্ষমতা।

  • ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    ওয়েট লিফটিং কেন নারীদের জন্য সেরা ব্যায়াম

    অনেকেই মনে করেন ওজন তুললে নারীরা পুরুষদের মতো পেশীবহুল ও চওড়া হয়ে যাবেন। তবে বিজ্ঞানী জে. ই. আর্প ও তার সহযোগীদের গবেষণা বলছে, পেশীর বৃদ্ধি অনেকাংশে নির্ভর করে টেস্টোস্টেরন নামক হরমোনের ওপর।