Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

এবার তেলের ট্যাঙ্কার নিয়ে আমেরিকা-রাশিয়া উত্তেজনা

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৬, ১৯: ৪০
এবার তেলের ট্যাঙ্কার নিয়ে আমেরিকা-রাশিয়া উত্তেজনা

আটলান্টিক মহাসাগরের উত্তর অংশে একটি তেলবাহী ট্যাঙ্কারকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে তীব্র সামরিক উত্তেজনা সৃষ্টি হয়েছে। ‘মেরিনেরা’ (সাবেক বেলা ১) নামক এই জাহাজটিকে মার্কিন বাহিনী ধাওয়া করলে রাশিয়ার নৌবাহিনী সেটি রক্ষায় সাবমেরিন ও যুদ্ধজাহাজ মোতায়েন করেছে। বর্তমানে জাহাজটি আইসল্যান্ড ও ব্রিটিশ দ্বীপপুঞ্জের মাঝামাঝি অবস্থানে রয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

সিবিএস নিউজ জানিয়েছে, জাহাজটি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল পরিবহন করলেও বর্তমানে এতে কোনো তেল নেই বলে দাবি করা হচ্ছে। তবে মার্কিন কর্তৃপক্ষের দাবি, জাহাজটি নিষেধাজ্ঞা অমান্য করে ইরানি তেল পরিবহন করেছে।

এই আইনি জটিলতা এড়াতে জাহাজটি সম্প্রতি গায়ানার পরিবর্তে রাশিয়ার পতাকাবাহী জাহাজ হিসেবে নিবন্ধন করে। তবে মেরিটাইম ইন্টেলিজেন্স সংস্থা 'কেপলার'-এর সিনিয়র রিস্ক অ্যান্ড কমপ্লায়েন্স অ্যানালিস্ট দিমিত্রিস আম্পাৎজিদিস বিবিসিকে জানান যে, জাহাজের নাম বা পতাকা পরিবর্তন খুব একটা কাজে নাও আসতে পারে।

মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন, তারা জাহাজটি ডুবিয়ে দেওয়ার চেয়ে জব্দ করাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় ১০টি মার্কিন সামরিক পরিবহন বিমান ও হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, তারা নিষেধাজ্ঞা প্রাপ্ত জাহাজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সদা প্রস্তুত। এর আগে গত মাসেও ‘দ্য স্কিপার’ নামক একটি ট্যাঙ্কারকে একইভাবে জব্দ করেছিল মার্কিন মেরিন ও কোস্ট গার্ড।

Advertisement
Advertisement
Advertisement

অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনাকে ‘অসামঞ্জস্যপূর্ণ নজরদারি’ হিসেবে অভিহিত করে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের দাবি, জাহাজটি আন্তর্জাতিক আইন মেনেই শান্তিপূর্ণভাবে চলাচল করছে। মস্কো আশা করে যে, পশ্চিমা দেশগুলো সমুদ্রে অবাধ নৌ চলাচলের নীতি নিজেরাও মেনে চলবে।

উল্লেখ্য, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে রাজধানী কারাকাস থেকে মার্কিন বাহিনীর নাটকীয়ভাবে আটকের মাত্র কয়েক দিনের মাথায় এই নতুন উত্তেজনা শুরু হলো। মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে অস্ত্র ও মাদক সংক্রান্ত অপরাধের অভিযোগ এনেছে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটে মেরিনেরা ট্যাঙ্কারকে কেন্দ্র করে দুই পরাশক্তির মুখোমুখি অবস্থান বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে।

বিষয়: রাশিয়াআন্তর্জাতিকআমেরিকাতেলবাহী জাহাজপ্রেসিডেন্ট নিকোলাস মাদুরোইরানজাহাজতেলমার্কিনআইনভেনেজুয়েলা
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।