
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে স্বাস্থ্য সহায়তা বন্ধ করে দিয়েছে আমেরিকা। ট্রাম্প প্রশাসন আসার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সেই অবস্থান থেকে সরে আসছে দেশটি। তবে এ জন্য দেশগুলোকে আসতে হবে চুক্তির আওতায়।
আমেরিকা চাইছে, স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন ডেটা, বিশেষ করে জীবাণু নিয়ে। এসব জীবাণুর তথ্য দিলেই মিলবে মার্কিন স্বাস্থ্য সহায়তা।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, সম্প্রতি এ সংক্রান্ত একটি সরকারি নথি তাদের হাতে এসেছে। যাতে বলা আছে, এই চুক্তির আওতায় আসা দেশগুলোতে আগামী ২০৩০ সাল পর্যন্ত স্বাস্থ্য সহায়তা দেওয়া হবে। এইচআইভির মতো রোগগুলোতে মার্কিন সহায়তা মিলবে।
তবে চুক্তির খসড়ায় আরও বলা হয়েছে, দেশগুলোকে আগামী ২৫ বছর তাদের স্বাস্থ্যের ডেটা দিতে হবে। বিশেষ করে কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস ও জীবাণুর ক্ষেত্রে আমেরিকাকে তথ্য দিতে বাধ্য থাকবে এসব দেশ। পরবর্তী মহামারি রুখতেই এই পথে হাঁটছে মার্কিন প্রশাসন–এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।
চুক্তিতে বলা আছে, কোনো সংক্রমণ শুরু হলে পাঁচ দিনের মধ্যে জীবাণু ও জিনোম সিকোয়েন্সিংয়ের তথ্য দিতে হবে দেশগুলোকে।
কিন্তু এসব তথ্য পেয়ে এরপর কোনো টিকা বানানো হলে বা ওষুধ আবিষ্কার করলে সেগুলো সরবরাহ করা হবে কি না, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলা হয়নি চুক্তিতে।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।