চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৈশভোজের সময় গুলির শব্দ শোনা গেছে। পরে জরুরি ভিত্তিতে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় গতকাল শনিবার ওয়াশিংটন হিলটন নামে ওই হোটেলে এ ঘটনা ঘটে।
এক এফবিআই কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, শটগানধারী এক ব্যক্তি একজন সিক্রেট সার্ভিস এজেন্টের ওপর গুলি চালায়, তবে গুলি শরীরের সুরক্ষা সরঞ্জাম থাকা অংশে লাগায় তিনি আহত হননি।
এরপর ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে এক পোস্টে জানান সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে। এরপর তিনি জানান, “ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং সব মন্ত্রিসভার সদস্যরা সম্পূর্ণ সুস্থ আছেন।” তিনি শনিবার রাতে হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করার কথাও বলেন।
ট্রাম্প লেখেন, “সিক্রেট সার্ভিস এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অসাধারণ কাজ করেছে। তারা অত্যন্ত দ্রুত এবং সাহসিকতার সাথে পদক্ষেপ নিয়েছে। বন্দুকধারীকে আটক করা হয়েছে।”
ওয়াশিংটন হিলটন হোটেলে বিভিন্ন সংবাদমাধ্যমের হোয়াইট হাউস সংবাদদাতাদের সঙ্গে নৈশভোজে অংশ নিয়েছিলেন ট্রাম্প। বিকট শব্দের পর সিক্রেট সার্ভিসের সদস্যরা নৈশভোজের স্থানে অবস্থান নেন। এ সময় উপস্থিত অতিথিদের টেবিলের নিচে আশ্রয় নিতে দেখা যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিক্রেট সার্ভিসের সদস্যরা ট্রাম্প ও মেলানিয়াকে দ্রুত নৈশভোজের স্থান থেকে সরিয়ে নেন। এর আগে দুজন মঞ্চের পেছনে অবস্থান নিয়েছিলেন। সেখানে থাকা ২ হাজার ৬০০ অতিথির অনেকেই নিরাপদ আশ্রয়ে চলে যান।

বরিশালে একটি মসজিদকে কেন্দ্র করে পরিকল্পিতভাবে পারিবারিক সম্পত্তি দখলের চেষ্টা, জাল কাগজপত্র তৈরি, সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন আফসানা আহাম্মেদ এক নারী। এ ক্ষেত্রে মসজিদটির ইমাম স্থানীয় কয়েকজন জামায়াত নেতার পরিচয় ব্যবহার করছেন বলেও অভিযোগ তোলা হয়েছে। আজ রোববার বরিশাল প্রেসক্লাবে আয়োজিত

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র