Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

নেপালে ফের রাজপথে জেন-জিরা, কেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২১: ৫৪
নেপালে ফের রাজপথে জেন-জিরা, কেন?

কোনো ধরনের পুনর্বাসন পরিকল্পনা ছাড়াই বস্তিবাসীদের উচ্ছেদ এবং সরকারের অমানবিক আচরণের প্রতিবাদে নেপালের রাজধানী কাঠমান্ডুতে আবার উত্তাল হয়ে উঠেছে রাজপথ। আজ রোববার শত শত মানুষ রাস্তায় নেমে বর্তমান সরকারের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। গত বছর যে ‘জেন-জি’ বা তরুণদের আন্দোলনের ওপর ভর করে প্রধানমন্ত্রী বালেন শাহ ক্ষমতায় এসেছিলেন, এখন তাদেরই ক্ষোভের মুখে পড়েছে তার সরকার। কে পি শর্মা অলির পতনের পর বালেন শাহ সরকারের জন্য এটিই প্রথম বড় রাজনৈতিক চ্যালেঞ্জ।

Advertisement
Advertisement
Advertisement

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত এপ্রিল মাস থেকে কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক উচ্ছেদ অভিযান শুরু হয়। এই অভিযানে প্রায় ১৫ হাজার মানুষের মোট ২৬ শ পরিবারের ঘরবাড়ি ভেঙে দেওয়া হয়। এদের মধ্যে মাত্র ৩২৫টি পরিবারকে কাঠমান্ডুর অস্থায়ী হোল্ডিং সেন্টার বা আশ্রয়কেন্দ্রে রাখা হয়। কিন্তু গত ২ জুলাই সরকার আকস্মিকভাবে নির্দেশ দেয়, ৬ জুলাইয়ের মধ্যে এই আশ্রয়কেন্দ্রগুলোও খালি করতে হবে। অন্তত ৬০টি পরিবার এই নির্দেশ অমান্য করে জানায়, মাথা গোঁজার বিকল্প কোনো ঠাঁই না থাকায় তারা কোথাও যাবে না। সরকারের এই অমানবিক সিদ্ধান্তের বিরুদ্ধেই মূলত সোচ্চার হয়েছে দেশটির তরুণ সমাজ।

এদিকে গত শুক্রবার কাঠমান্ডুর একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বন্যার পানিতে ১৫০ জন বাসিন্দা চরম বিপাকে পড়েন। পরদিন শনিবার একদল জেন-জি অ্যাক্টিভিস্ট সেখানকার দুদর্শা দেখতে গেলে পুলিশ তাদের ওপর নির্মম লাঠিচার্জ করে। এতে এক আন্দোলনকারী গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

Advertisement
Advertisement
Advertisement

এরইমধ্যে আশ্রয়কেন্দ্রগুলোর অমানবিক পরিবেশ ও বাসিন্দাদের দুর্দশার কথা তুলে ধরায় বেশ কয়েকজন অধিকারকর্মী, শিক্ষার্থী এবং সাংবাদিককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর প্রতিবাদে রাজধানী থেকে ২০৬ কিলোমিটার দূরে কোশি প্রদেশে আওয়াজ তোলায় আরও ২৬ জনকে গ্রেপ্তার করা হয়।

চলতি মাসের শুরুতে কাঠমান্ডুতে গণেশ নেপালি (২৫) নামে এক বিক্ষোভকারী নিজের শরীরে আগুন দিয়ে আত্মাহত্যা করেন। অভিযোগ রয়েছে, মহানগর পুলিশ তার মোটরসাইকেলে ‘হুইল লক’ করার পর ক্ষোভে তিনি এই চরম পদক্ষেপ নেন। এই ঘটনা তরুণদের ক্ষোভের আগুনে ঘি ঢেলেছে।

আজ রোববার কাঠমান্ডুর একটি প্রধান সরকারি কার্যালয়ের বাইরে বিশাল জনসমাবেশ ঘটে। আন্দোলনের মূলভাগে থাকা জেন-জি তরুণরা তাদের নিজস্ব ভাষা, প্ল্যাকার্ড ও কায়দায় অভিনব কায়দায় প্রতিবাদ জানান। তাদের হাতের প্ল্যাকার্ডে লেখা ছিল—‘গরিবের ওপর অত্যাচার বন্ধ করো’, ‘মানবাধিকারকে সম্মান জানাও’, ‘অবৈধ গ্রেপ্তার বন্ধ করো’ এবং ‘বস্তিবাসীদের আশ্রয়ের ব্যবস্থা করো’।

এই দমনপীড়নের বিরুদ্ধে নেপালের রাজনৈতিক অঙ্গনেও তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নেপালি কংগ্রেসের সভাপতি গগন কুমার থাপা অ্যাক্টিভিস্ট ও তরুণদের গ্রেপ্তারের তীব্র সমালোচনা করেছেন। তিনি বালেন শাহ সরকারের কাছে গ্রেপ্তারদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন।

মেয়র হিসেবে কাঠমান্ডুর নান্দনিক রূপবদল এবং সংস্কারের জন্য টাইম ম্যাগাজিনের ‘২০২৩ সালের শীর্ষ ১০০ উদীয়মান নেতা’র তালিকায় স্থান পেয়েছিলেন বালেন শাহ। কিন্তু যে তরুণদের শক্তিতে তিনি আজ ক্ষমতার শীর্ষে, তাদের এই তীব্র ক্ষোভ ও আন্দোলন কীভাবে সামাল দেবেন—তা এখন দেখার বিষয়।

বিষয়: নেপালআন্দোলনসরকারজেন জিকাঠমান্ডু
সর্বশেষ
  • ১

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

  • ২

    মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন

  • ৩

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ৪

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৫

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।