আন্দোলন

রণজিৎ বাওয়ালীদের চার দশকের আন্দোলন, সমাধান মেলেনি, মিলবে কী?
ভবদহ আন্দোলনের প্রায় পাঁচ দশক হলেও কোনো মীমাংসা হয়নি। যে মানুষটি এই আন্দোলনের পুরোধা সেই চারণকবি রণজিৎ বাওয়ালী চিরবিদায় নিলেন গত ৫ আগস্ট। কিন্তু তার শুরু করা আন্দোলন থামেনি, মেলেনি ভবদহ সংকটের কোনো মীমাংসাও

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড পুনর্গঠনের দাবিতে আন্দোলনের হুঁশিয়ারি
গার্মেন্টস শ্রমিকদের জন্য অবিলম্বে নতুন নিম্নতম মজুরি বোর্ড গঠনের দাবিতে আগামী ১৬ আগস্ট শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদানের ঘোষণা দিয়েছে ‘গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চ’।

১৯তম দিনে ঝাড়খণ্ডে শিক্ষার্থীদের বিক্ষোভ: দুই দাবিতে অচলাবস্থা
আইএএনএসের প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভা অভিমুখে মিছিল, পুলিশের পদক্ষেপ এবং কয়েক দফা আলোচনা হলেও অচলাবস্থা কাটেনি। বিক্ষোভকারীরা সরকারের কাছে দুটি প্রধান দাবি জানিয়েছে। এখন পর্যন্ত কোনো দাবিতেই সমঝোতা হয়নি।

‘গুলি করি, মরে একটা, বাকিডি যায় না’ বলা সেই ডিসিসহ ১৪ পুলিশ বরখাস্ত
অনুমতি ছাড়া দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকা ও পেশাগত দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের ছয়জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শৃঙ্খলা-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে বরখাস্তের এই আদেশ অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়। বার্তা সংস্থা ইউএনব

উইমেন ইন ট্রান্সলেশন মান্থ কী
এই আন্দোলনে ভৌগোলিক ও ভাষাগত সীমান্ত পেরিয়ে বিভিন্ন অঞ্চলের নারী লেখকদের অভিজ্ঞতা, সামাজিক বাস্তবতা ও চিন্তাভাবনা বিশ্বপাঠকের সামনে উপস্থাপন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

নারী শিক্ষার্থীদের সান্ধ্য আইন বাতিলের আন্দোলনে শিক্ষক নেটওয়ার্কের সংহতি
শিক্ষক প্রতিনিধিরা উল্লেখ করেন, নিরাপত্তার দোহাই দিয়ে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত চালু রাখা ‘সান্ধ্য আইন’ নারী শিক্ষার্থীদের হয়রানির কারণ হয়ে দাঁড়িয়েছে।

মাঠে থেকে খবর সংগ্রহ করা সাংবাদিক কেন ভয়ে ছিলেন জুলাইয়ে!
জুলাইয়ের মাঝামাঝিতে গণজাগরণ। জুলাই শেষ হতে হতে তা রূপ নিল গণআন্দোলনে। ৫ আগস্ট দেখল গণউল্লাস। জুলাই-আগস্টের অভ্যুত্থানের দিনগুলো কেমন ছিল, প্রত্যেকেরই সে অভিজ্ঞতায় কিছু গল্প মিলবে, কিছু গল্প থাকবে নিজস্ব।

বেলুচিস্তানের স্বাধীন হওয়া কতটা কঠিন?
পাকিস্তানের বেলুচিস্তানে স্বাধীনতার দাবি আবারও জোরালো হয়েছে। ‘রিপাবলিক অব বেলুচিস্তান’ ১১ আগস্টকে স্বাধীনতা দিবস ঘোষণা করেছে। সেই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বেলুচিস্তানকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

শহীদের ভাই বললেন, বিচারের নামে প্রহসন হয়েছে
চব্বিশের জুলাইয়ে যাত্রাবাড়ী এলাকায় পুলিশের গুলিতে প্রাণ হারান এইচএসসির পরীক্ষার্থী ইমাম হাসান তাইম। কী হয়েছিল সেদিন? ভাইয়ের সঙ্গে শেষ কথাইবা কী ছিল? ভাই হত্যার বিচার তিনি পাননি। তার দাবি, বিচার যাদের করার কথা ছিল তারা কেউ কথা রাখেননি। ছোট ভাইয়ের স্মৃতি বুকে নিয়ে তিনি লড়ে যাচ্ছেন ন্যায় বিচারের জন্য।

বিক্ষোভকারী শিক্ষার্থীদের শাস্তি দিলে পরিস্থিতির সমাধান হবে না: মোদি
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় মোদি বলেন, "আমি তাদের ক্ষমা করতে চাই। আশা করি সমাজও আমার এই অবস্থানকে গ্রহণ করবে।"

গালি দেওয়া ‘বিপথগামীদের’ সঠিক পথ দেখানোর আহ্বান মোদির
ভারতের নয়াদিল্লির যন্তর মন্তরে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে হওয়া বিক্ষোভে নিজেকে ও প্রয়াত মাকে লক্ষ্য করে গালিগালাজ করার অভিযোগ তুলেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে গালি দেওয়া তরুণ-তরুণী ‘বিপথগামী’ হিসেবে অভিহিত করে তাদের সঠিক পথ দেখানোর আহ্বান জানান তিনি।

খেত থেকে বাজারে আসতে দ্বিগুণ হচ্ছে পণ্যের দাম, ভোগান্তিতে মানুষ
খেত থেকে খুচরা বাজার পর্যন্ত পৌঁছাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য পণ্যের দাম প্রায় দ্বিগুণ হয়ে উঠছে, যার সরাসরি খেসারত দিতে হচ্ছে দেশের সাধারণ ভোক্তাদের। যে চাল কৃষক কেজি প্রতি ৩০ টাকা ৬৫ পয়সায় বিক্রি করছেন, তা হাত বদলের চক্রে খুচরা বাজারে এসে ঠেকছে প্রায় ৬০ টাকায়।

তেলাপোকা আন্দোলন
আমি নিজে তেলাপোকার সঙ্গে আজীবন যুদ্ধে প্রায় হেরে গিয়েছি। আত্মসমর্পণের দলিল হিসেবে একটি প্রবন্ধ লিখব বলে ভাবছিলাম। এর ভেতরই প্রতিবেশি ভারতে রাজনীতির মহাভারত অশুদ্ধ করা-প্রায় এক তেলাপোকা যুদ্ধের খবর দেখলাম। ব্যক্তির চেয়ে জগৎ বড় মনে পড়ল; নিজের তেলাপোকার যুদ্ধ ছেড়ে জগত জাগানো ওই তেলাপোকা যুদ্ধ নি

জেন-জিদের নতুন কিছু দেখার অপেক্ষায় ভারত
বিগত এক দশকেরও বেশি সময় ধরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে রাজনৈতিকভাবে প্রায় অপ্রতিদ্বন্দ্বী বলে মনে করা হতো। তার নেতৃত্বাধীন সরকার রাজনৈতিক বিরোধীদের পরাস্ত করে, পাবলিক ডিসকোর্স বা জনপরিসর নিজেদের দখলে রেখে এবং দেশের গণতান্ত্রিক কাঠামোয় বিরোধিতার সুযোগকে অত্যন্ত সংকুচিত করে একচ্ছত্র প্রভা

প্রতারণা করে জুলাই শহীদ হতে চাইলে ১০ লাখ জরিমানা: ইশরাক
প্রতারণার মাধ্যমে জুলাই আন্দোলনের শহীদ হিসেবে গেজেটভুক্ত হওয়ার চেষ্টা করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হবে বলেছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।

যন্তর মন্তরের আন্দোলন কি মোদির জন্য ‘অশনিসংকেত’?
নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার এক যুগ পেরিয়েছে। তার এই দীর্ঘ সময়ের মধ্যে এবারই প্রথম নির্ভীক কণ্ঠে, ক্যামেরার সামনে কোনো ভারতীয়কে বলতে শোনা গেছে, ‘মোদিকে পদত্যাগ করতেই হবে’।

সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম টপকে কীভাবে ছড়ালো আন্দোলনের ঝড়?
পরীক্ষার প্রশ্ন ফাঁসের প্রতিবাদে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সোনম ওয়াংচুকের আমরণ অনশন শুরুতে অবহেলিত হলেও পুলিশি দমনপীড়নের পর তা বিশাল আন্দোলনের রূপ নেয়।

ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির
নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে ৩৬ দিনব্যাপী আন্দোলন করে সিজেপি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর গত ২৫ জুলাই আন্দোলন প্রত্যাহার করে সংগঠনটি। দুই দিন না যেতেই আবার আন্দোলনের হুঁশিয়ারি কেন দিল সিজেপি?

ভারতে ‘ভয়ের’ দেয়াল ভেঙে যেভাবে শুরু হলো প্রতিবাদ
সরকারি তথ্য অনুযায়ী, নিট পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে মাত্র প্রায় ৬ শতাংশ চিকিৎসা কলেজে ভর্তি হওয়ার সুযোগ পান। সন্তানকে চিকিৎসক বানানোর আশায় বহু পরিবার বছরের পর বছর সঞ্চয় ব্যয় করে কিংবা ঋণ নিয়ে কোচিং, আবাসন ও পড়াশোনার খরচ বহন করে।

প্রোপাগান্ডা দিয়ে কি ব্যর্থতা ঢাকতে পারবেন মোদি?
সাধারণত অনশনের কোনো ঘটনা ভাইরাল হয় না। কনটেন্ট ক্রিয়টরদের জন্য ইনস্টাগ্রাম বলছে– প্রথম তিন সেকেন্ডে দর্শককে আটকান, ট্রেন্ডিং গান ব্যবহার করুন, ভিডিও তিন মিনিটের কম রাখুন। আর যদি আকর্ষণীয় তরুণীর ছবি থাকে, মানুষ স্ক্রল থামায়। তাই দিনের পর দিন শুয়ে থাকা একজন মাঝবয়সী মানুষ সহজে ভাইরাল হন না।



