Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

তুমুল বৃষ্টিতে কেমন ছিল ঢাকা

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২১: ৩৮
তুমুল বৃষ্টিতে কেমন ছিল ঢাকা

ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার রাত থেকে শুরু হওয়া এই বৃষ্টি লণ্ডভণ্ড করে দিয়েছে রাজধানীর হাজারো ব্যবসায়ী ও সাধারণ মানুষের স্বাভাবিক সকাল । প্রকৃতির আকস্মিক রূপবদল আর শহরের ড্রেনেজ ব্যবস্থার চিরচেনা ব্যর্থতায় মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতেই আজ পুরোপুরি অচল হয়ে পড়েছে রাজধানী ঢাকা।

Advertisement
Advertisement
Advertisement

মুষলধারে বৃষ্টিতে রাজধানীর নিউ মার্কেট, ফকিরাপুল ও মতিঝিলসহ প্রধান প্রধান বাণিজ্যিক এলাকাগুলো প্লাবিত হয়েছে। হাঁটু-সমান পানিতে দোকানপাট তলিয়ে যাওয়ায় মালামাল রক্ষায় চরম ভোগান্তিতে পড়েন ব্যবসায়ীরা; ফলে থমকে যায় স্বাভাবিক ব্যবসাবাণিজ্য।

রাজধানীতে ২৪ ঘণ্টায় ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি মৌসুমে ঢাকায় একদিনে সর্বোচ্চ বৃষ্টিপাত। সক্রিয় মৌসুমি বায়ু এবং পশ্চিমা লঘুচাপের সম্মিলিত প্রভাবে অল্প সময়ের মধ্যে এ ভারী বর্ষণ হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমুল।

ক্রেতাদের সেবা দেওয়ার পরিবর্তে দোকান মালিক ও কর্মচারীরা সকাল থেকেই দোকান থেকে পানি সেচতে এবং মালামাল নিরাপদে সরিয়ে নিতে ব্যস্ত সময় পার করেন।

Advertisement
Advertisement
Advertisement

মার্কেটের করিডোরগুলো হাঁটু-সমান পানিতে তলিয়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী দোকানের শাটার বন্ধ রাখতে বাধ্য হন। এতে বাণিজ্যিক কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে।

ফুটপাতের বিক্রেতা এবং নিচু এলাকার অস্থায়ী ঘরগুলোতে পরিচালিত ব্যবসাগুলোর অবস্থা ছিল সবচেয়ে শোচনীয়। ভারী বর্ষণে শহরের নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ায় এগুলো দ্রুত তলিয়ে যায়।

নিচের তাক বা মেঝেতে রাখা তৈরি পোশাক, জুতো, প্রসাধনী ও হালকা ইলেকট্রনিক পণ্য পানিতে ভিজে নষ্ট হয়েছে।

ঢাকা ডুবে গেলে একজন নাগরিকের কেন কান্না পায়?rain-in-dhaka-city_dhanmondi

সকাল থেকে দুপুর পর্যন্ত ক্ষতিগ্রস্ত মার্কেটগুলো ঘুরে দেখা যায়, অক্ষত মালামাল ওপরের তাকে বা নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য ব্যবসায়ীরা নোংরা ও ঘোলা পানি মাড়িয়ে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন।

নিউ মার্কেটের কাপড়ের ব্যবসায়ী মাহবুবুর রহমান বলেন, ‘‘আজ সকালে দোকানের শাটার খোলার আগেই ভেতরে পানি ঢুকে পড়ে। নিচের তাকে রাখা সব মালামাল ভিজে গেছে। বৃষ্টি যদি এভাবে চলতে থাকে এবং মালামাল শুকানোর জন্য পর্যাপ্ত রোদ না পাওয়া যায়, তবে আমাদের বিশাল আর্থিক ক্ষতি হয়ে যাবে।’’

লিটন নামের এক ফুটপাত বিক্রেতা বলেন, ‘‘আমরা একদম নিরুপায়। যতটুকু পারি বাঁচানোর চেষ্টায় বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছি, কিন্তু পানি কমছে না। ড্রেনগুলো জ্যাম হয়ে আছে, বাজার পরিস্থিতি কখন স্বাভাবিক হবে তা আমরা জানি না।’’

এই জলাবদ্ধতা আশপাশের সড়কগুলোতেও ছড়িয়ে পড়ায় মিরপুর রোড, নিউ মার্কেট মোড় এবং মতিঝিল বাণিজ্যিক এলাকায় তীব্র যানজট ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

ইঞ্জিনে পানি ঢুকে বেশ কিছু গাড়ি ও সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে পড়ে। অন্যদিকে পথচারী ও অফিসগামীদের কোমর বা হাঁটু সমান পানি মাড়িয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়।

বিষয়: বৃষ্টিরাজধানীনিউ মার্কেটপ্রাকৃতিক দুর্যোগজলাবদ্ধতা
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

    রাজধানীর ধানমন্ডিতে ২৭ নম্বরের একটি ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা খালেদা ইয়াসমিন চরচাকে বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে প্র

  • হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

    হংকংয়ের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী করতে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিশেষ সুবিধার প্রস্তাব দিয়েছে সরকার। একই সঙ্গে তৈরি পোশাকের বাইরে উচ্চপ্রযুক্তি, গ্রিন প্রযুক্তি, নবায়নযোগ্য জ্বালানি, হালকা প্রকৌশল, জুতা ও তথ্যপ্রযুক্তি খাতে হংকংয়ের বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে

  • মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে (নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র) এখনো লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিলের সদস্য মেঘমল্লার বসু। চিকিৎসক জানিয়েছেন, মেঘের শারীরিক অবস্থা কিছুক্ষণ পরপরই পরিবর্তিত হচ্ছে। আজ বৃহস্প

  • ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

    পশ্চিম ফিলিপাইনের পালাওয়ান দ্বীপের কাছে যাত্রীবাহী ফেরিতে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড। স্থানীয় সময় বুধবার রাতে পালাওয়ানের কোরন এলাকার জলসীমায় এমভি জুন অ্যাস্টার ফেরিতে আগুন লাগে। খবর রয়টার্স।