প্রাকৃতিক দুর্যোগ

নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬১৬
নেপালে আকস্মিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৬১৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই দুর্যোগের কবলে পড়ে অন্তত ১ হাজার ৯২৪ জন এখনো নিখোঁজ রয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নেপাল-তিব্বত সীমান্তে ফের বন্যার আশঙ্কা, উদ্ধারকাজ স্থগিত
নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ আকস্মিক বন্যা বা হড়পা বানের রেশ না কাটতেই সেই একই এলাকায় শিগগিরই আরও একটি বানের আশঙ্কা দেখা দিয়েছে। এ কারণে ৯০ মিনিটের জন্য হেলিকপ্টারযোগে উদ্ধার অভিযান বন্ধ রেখেছে নেপাল কর্তৃপক্ষ। সেই সঙ্গে চীনও তিব্বতে উদ্ধারকাজ স্থগিত করেছে।

হিমবাহ ধসেই নেপালে ভয়াবহ বন্যা?
হিমবাহের নিচের অংশ ধসে পড়ার পর পাথর ও পলির স্রোতে নেপাল-তিব্বত সীমান্তে ভয়াবহ বন্যা হয়। ভূমিকম্প, তাপমাত্রা বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের সম্ভাব্য প্রভাব খতিয়ে দেখছেন বিশেষজ্ঞরা। স্যাটেলাইট ছবিতে মাত্র কয়েক ঘণ্টায় পাহাড় ও নদীপথের ব্যাপক পরিবর্তনের চিত্র উঠে এসেছে।

দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়ানোর আহ্বান চীনের প্রেসিডেন্ট সির
সি চিনপিং দুর্যোগ ঘটার পর ব্যবস্থা নেওয়ার পরিবর্তে দুর্যোগের আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আরও শক্তিশালী পর্যবেক্ষণ ও আগাম সতর্কীকরণ ব্যবস্থা গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।

বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দায়ী প্রাকৃতিক দুর্যোগ, দাবি বিদ্যুৎ প্রতিমন্ত্রীর
দেশে চলমান তীব্র বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য প্রাকৃতিক দুর্যোগ ও বঙ্গোপসাগরের বৈরী আবহাওয়াকে দায়ী করেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, ‘‘সমুদ্র উত্তাল থাকায় ভাসমান এলএনজি টার্মিনালে সরবরাহ ব্যাহত হওয়ায় এই সাময়িক সংকটের সৃষ্টি হয়েছে।’’

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১১১
লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাতে হেনেছে। এতে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় সোমবার সকালে দেশটির প্রধান শহরগুলোতে ভূমিকম্পটি আঘাত হানে।

ইতিহাসের সবচেয়ে বড় ভূমিকম্পের আগে প্রকৃতি যেসব ইঙ্গিত দিয়েছিল!
১৯৭৬ সালের ২৮ জুলাই ভোরে মাত্র ২৩ সেকেন্ডের এক ভয়াবহ ভূমিকম্পে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয় চীনের শিল্পনগরী টাংশান। সরকারি হিসাবে প্রাণ হারান ২ লাখ ৪২ হাজারের বেশি মানুষ, যদিও অনেকে মনে করেন প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি।

ভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক বন্যায় নিহত ১১, ভেসে গেছে বহু যানবাহন
প্রবল বৃষ্টির কয়েক মিনিটের মধ্যেই বিভিন্ন নদীর পানি বিপদসীমা অতিক্রম করে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। এতে নিচু এলাকাগুলো প্লাবিত এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। রাজৌরির নতুন বাসস্ট্যান্ডের বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তীব্র স্রোতে কয়েক ডজন যানবাহন ভেসে গেছে এবং আরও অনেক যান পানির নিচে তলিয়ে রয়েছে।

এইচএসসি পরীক্ষা নিয়ে ভোগান্তি ও ‘ফার্মের মুরগি’ বিষয়ক জটিলতা
তুমুল বৃষ্টি ও বৃষ্টির পানিতে গত রোববারই ভেসে গিয়েছিল ঢাকা। এর আগের দুই-তিনদিন ধরেই বৃষ্টি হচ্ছে ঢাকা ও আশপাশের এলাকায়। কখনো ঝিরিঝিরি, কখনো জোরেশোরে–বৃষ্টি চলছিলই। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও আশার কথা শোনাচ্ছিল না। বরং ভারী, মাঝারি বা হালকা–বৃষ্টি ছিলই ‘কমন’ হিসেবে।

ত্রাণ বিতরণে স্বজনপ্রীতি বরদাশত করা হবে না: ত্রাণমন্ত্রী
বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণে কোনো ধরনের দুর্নীতি বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। আজ বুধবার দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

বন্যা পরবর্তী পুনর্বাসনে কাজ করছে সরকার: ত্রাণমন্ত্রী
বন্যা পরবর্তী পুনর্বাসনে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা এ ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

তুমুল বৃষ্টিতে কেমন ছিল ঢাকা
ব্যবসায়ী মাহবুবুর রহমান যখন আজ রোববার সকালে নিউ মার্কেটে নিজের কাপড়ের দোকানের শাটার তুলছিলেন, তখনো ভাবেননি সামনের কয়েকটা ঘণ্টা তাকে ক্রেতার বদলে পানির সাথে যুদ্ধ করতে হবে। শাটার খুলতেই দেখলেন, রাতের বৃষ্টিতে ততক্ষণে তার দোকানের মেঝেসহ নিচের তাকগুলো পানির নিচে। শুধু মাহবুবুর রহমানই নন, গতকাল শনিবার র

ঢাকা ডুবে গেলে একজন নাগরিকের কেন কান্না পায়?
মালিবাগ রেলগেটে রোববার দুপুরে এক ব্যাটারি রিকশার চালককে উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন জরুরি কাজে বের হওয়া একজন নারী। ছুঁড়ে দেওয়া প্রশ্নের অবশ্য উত্তর এলো না। উল্টো চালক সরিয়ে দিলেন প্লাস্টিকের চাদর। ওই নারী তখন ভাড়া মিটিয়ে প্রস্তুতি নিচ্ছেন বৃষ্টিবিঘ্নিত রাজধানীর রাস্তায় ‘যুদ্ধ’ করার!

সিলেটে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত, বন্যার আশঙ্কা
টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের প্রভাবে সিলেটে বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। অধিকাংশ নদীর পানি এখনো বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও, নতুন করে বন্যার আশঙ্কায় চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন জেলার নিম্নাঞ্চলের বাসিন্দারা।

হবিগঞ্জে পানিবন্দী ৩০ হাজার মানুষ
টানা বৃষ্টি এবং উজান থেকে আসা পাহাড়ি ঢলে খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জ জেলার তিন উপজেলার চার ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন।

সাক্ষাৎ মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেন যিনি
কারাকাসের শক্তিশালী ভূমিকম্পে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেন সুসানা সাভেদ্রা। তার ভবনের পেছনের অংশ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং সেখান থেকে এ পর্যন্ত ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। চাকরি জীবনের শেষ বোনাস দিয়ে কেনা সব আসবাব হারিয়ে আশ্রয়কেন্দ্রে ঠাঁই হলেও জীবন ফিরে পাওয়ায় কৃতজ্ঞ সুসানা।

ভয়াবহ ভূমিকম্পেও হার মানেনি জীবন
ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে ৯ মাস বয়সী এক শিশু ও তার মাকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করেছে মার্কিন এবং স্থানীয় উদ্ধারকারী দল। গত বুধবারের এই প্রলয়ঙ্কারী দুর্যোগে মৃতের সংখ্যা ১,৪০০ ছাড়িয়ে গেছে এবং উপকূলীয় এলাকায় এখনও নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে।

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে
ভেনেজুয়েলায় আঘাত হানা জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, এই ভয়াবহ দুর্যোগে এখন পর্যন্ত ৯০০-এর বেশি মানুষ নিহত এবং ৩ হাজার ৩৬০ জন আহত হয়েছেন

ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ জনে দাঁড়িয়েছে। সেই সঙ্গে আহত হয়েছেন ৪ হাজার ৩০০ জনেরও বেশি মানুষ।

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্প, বহু হতাহতের আশঙ্কা
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের পশ্চিমাঞ্চলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানায় ব্যাপক আতঙ্ক ও ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ১৬০ কিলোমিটার ব্যবধানে প্রথমে ৭.২ এবং এক মিনিটের কম সময়ে ৭.৫ মাত্রার তীব্র ভূকম্পন অনুভূত হয়। দক্ষিণ আমেরিকার এই দেশটিতে এই জোড়া ভূমিকম্পের ফলে ব্যাপক

