Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

ভয়াবহ তুষারঝড়ের কবলে আমেরিকা, ১৩ হাজার ফ্লাইট বাতিল

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ০৯: ১৬
ভয়াবহ তুষারঝড়ের কবলে আমেরিকা, ১৩ হাজার ফ্লাইট বাতিল

ভয়াবহ তুষারঝড়ে ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়েছে আমেরিকার অর্ধেকেরও বেশি অঞ্চল। স্থানীয় সময় শনিবার থেকে শুরু হওয়া এই প্রাকৃতিক দুর্যোগে দেশটির প্রায় ১৪ কোটি মানুষ অর্থাৎ মোট জনসংখ্যার ৪০ শতাংশেরও বেশি এখন চরম সতর্কাবস্থায় রয়েছে। নিউ মেক্সিকো থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত এই ঝড়ে হিমাঙ্কের নিচে তাপমাত্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাত্রা।

Advertisement
Advertisement
Advertisement

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়, ঝড়ের প্রভাবে শনিবার ও রবিবার মিলিয়ে প্রায় ১৩ হাজার ফ্লাইট বাতিল করা হয়েছে। ডালাস, শিকাগো, আটলান্টা এবং ওকলাহোমার মতো প্রধান বিমানবন্দরগুলো কার্যত অচল হয়ে পড়েছে। টেক্সাস ও লুইজিয়ানাসহ বিভিন্ন রাজ্যে প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছেন। ঝড়ের তীব্রতায় গাছ উপড়ে পড়ে এবং বরফের ভারে বিদ্যুতের লাইন ছিঁড়ে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যে এক ডজনেরও বেশি রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানিও নাগরিকদের নিরাপত্তার স্বার্থে ঘরে থাকার অনুরোধ জানিয়েছেন।

আমেরিকার মধ্য-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা হিমাঙ্কের মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াসে নেমে গেছে, যা কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন। সংশ্লিষ্টরা বলছেন, বরফ জমার কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে এবং এই পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে। ফিলাডেলফিয়া ও হিউস্টনসহ অনেক জায়গায় সোমবার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement
বিষয়: তুষারপাতআমেরিকাফ্লাইটপ্রাকৃতিক দুর্যোগনিউইয়র্ক
সর্বশেষ
  • ১

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ২

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৩

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৪

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৫

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।