সাংবাদিক

আইনে অপরাধ হিসেবে সংজ্ঞায়িত না হলে হাসিনাকে সমর্থন অপরাধ নয়: উপদেষ্টা জাহেদ
ডা. জাহেদ উর রহমান বলেন, “তবে শুধু শেখ হাসিনার পক্ষে কথা বলা বা তাকে সমর্থন করাকে যদি অপরাধ হিসেবে বিবেচনা করতে হয়, তাহলে এর জন্য অবশ্যই আইন থাকতে হবে।”

সাংবাদিকদের একাংশ অনলাইনে মতপ্রকাশ সীমিত করছেন: জরিপ
বাংলাদেশের সাংবাদিকদের একটি অংশ সম্ভাব্য নেতিবাচক পরিণতি বা প্রতিক্রিয়ার আশঙ্কায় সামাজিক যোগাযোগমাধ্যমে মতপ্রকাশ সীমিত করছেন। ডেটা জার্নালিজম নিয়ে কাজ করা বেসরকারি সংস্থা ডেটাফুল পরিচালিত এক জরিপে এমনটা উঠে এসেছে। জরিপের প্রথম পর্বের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আশঙ্কা থেকে সাংবাদিকদের কেউ কেউ অনলা

বাংলাদেশে সাংবাদিক হয়রানি বন্ধে নেপাল ও শ্রীলংকান সাংবাদিক নেতাদের বিবৃতি
বাংলাদেশে গণমাধ্যমকর্মীদের অব্যাহত আটক ও আইনি হয়রানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে শ্রীলঙ্কান ওয়ার্কিং জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (এসএলডব্লিউজেএ) ও নেপাল প্রেস ইউনিয়ন (এনপিইউ)। পৃথক বিবৃতিতে সংগঠন দুটির নেতারা আটক সাংবাদিকদের মুক্তি, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১২৯ বার পেছাল
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৩০ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে এই দম্পতির হত্যা মামলার প্রতিবেদন দাখিলের তারিখ ১২৯ বার পেছাল।

‘সংবাদকর্মীদের সুরক্ষা কোনো প্রতিষ্ঠানই দেয় না’
বাংলাদেশে সাংবাদিকতা কতটা চাপে আছে? সাংবাদিকরা প্রতিষ্ঠানগুলো থেকে সুরক্ষা পান না সেভাবে। সরকারের বদল হলেও সাংবাদিকের মার খাওয়া বা হেনস্তার শিকার হওয়ার বিষয়টি প্রায় একই থেকে যাচ্ছে। এ ক্ষেত্রে আইনি কাঠামো, বিদ্যমান গণমাধ্যম প্রতিষ্ঠান, সরকার কী করছে?

মানবতাবিরোধী অপরাধের মামলায় ৩ সাংবাদিককে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠাল ট্রাইব্যুনাল
শুনানি শেষে প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রুপাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল।

বিভুরঞ্জন সরকার: এক নির্ভীক সাংবাদিকের অমীমাংসিত বিদায়
বাংলাদেশের সাংবাদিকতায় কিছু মানুষ থাকেন, যাদের পরিচয় কেবল তারা কোথায় চাকরি করেছেন, কতটি লেখা লিখেছেন কিংবা কতটি বই প্রকাশ করেছেন, তার হিসাব দিয়ে শেষ করা যায় না। তাদের মূল্যায়ন করতে হয় তারা কোন সময়ে লিখেছেন, কী নিয়ে লিখেছেন, কীভাবে লিখেছেন এবং তাদের লেখার ভেতর দিয়ে সময়কে কতটা ধারণ করতে পের

কলকাতায় অগ্নিকাণ্ডে নিহতদের ৪ জনই একই পরিবারের
নিহত বাংলাদেশিদের মধ্যে রয়েছেন দৈনিক আজকের পত্রিকা ও চ্যানেল নাইনের কুষ্টিয়া প্রতিনিধি দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), তাদের ছেলে স্বর্ণশীষ দত্ত (৩) ও দেবাশীষের শ্বশুর মো. আকরাম আলী (৬৪)।

৩ সাংবাদিকের বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধের’ মামলা প্রত্যাহারের আহ্বান সিপিজের
যে তিন সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তারা হলেন— শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু ও ফারজানা রূপা।

সাংবাদিকরাই হবেন তথ্য কমপ্লেক্সের প্রথম ব্যবহারকারী: তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “আধুনিক তথ্য কমপ্লেক্সটি শুধু তথ্য সেবা নয়, বিনোদন, জ্ঞান আহরণ ও গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কাজটাকে খুব দ্রুত একটা সেবা দেওয়ার পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য প্রথমে যারা ব্যবহার করতে পারেন, তারা হলেন সাংবাদিক।”

‘বিচারকে দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন করতে গণমাধ্যমের অধিকার সুনিশ্চত করতে হয়’
৭ জানুয়ারি (২০২৬) থেকে আপিল বিভাগসহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারকক্ষে সাংবাদিকদের প্রবেশাধিকার বন্ধ রয়েছে। নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে ১২ আগস্ট (২০২৬) সুপ্রিম কোর্টের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ল রিপোর্টার্স ফোরাম। ভিডিও: তারিক সজীব

রাঙামাটিতে সাংবাদিককে সাদাপোশাকে তুলে নেওয়ার অভিযোগ
রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি টেলিভিশনের জেলা প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীকে সাদাপোশাকের গোয়েন্দা পুলিশের একটি দল তুলে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিএনপির আমলে পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না: অর্থমন্ত্রী
বিএনপি সরকারের আমলে কোনো ধরনের পৃষ্ঠপোষকতার ব্যবসা চলবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম বন্দরের সম্মেলন কক্ষে কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। কাউকে বিশেষ সুবিধা দেওয়ার সুযোগ নেই

শেখ হাসিনার বক্তব্য সাংবাদিকরা প্রচার করতে চান কি না, প্রশ্ন তথ্য প্রতিমন্ত্রীর
একটি ‘নিষিদ্ধ সংগঠনের’ প্রধান ও আসামির বক্তব্য প্রচারে গণমাধ্যমকর্মীদের আগ্রহ নিয়ে প্রশ্ন তুলেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। আজ শনিবার চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি এমন প্রশ্ন করেন।

মাঠে থেকে খবর সংগ্রহ করা সাংবাদিক কেন ভয়ে ছিলেন জুলাইয়ে!
জুলাইয়ের মাঝামাঝিতে গণজাগরণ। জুলাই শেষ হতে হতে তা রূপ নিল গণআন্দোলনে। ৫ আগস্ট দেখল গণউল্লাস। জুলাই-আগস্টের অভ্যুত্থানের দিনগুলো কেমন ছিল, প্রত্যেকেরই সে অভিজ্ঞতায় কিছু গল্প মিলবে, কিছু গল্প থাকবে নিজস্ব।

সাংবাদিক ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে চার্জশিট গঠনে সিপিজের উদ্বেগ
শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে অভিযানের ঘটনায় একাত্তর টিভির সাবেক প্রধান বার্তা সম্পাদক ফারজানা রূপা ও প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করায় উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)।

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আহ্বায়ক যায়যায়দিন পত্রিকার সম্পাদক শফিক রেহমান এবং যুগ্ম আহ্বায়ক ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের নেতৃত্বে আট সদস্যের প্রতিনিধিদল বৈঠকে উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের ‘অ্যাক্টিভিস্ট’ হওয়া উচিত নয়: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকদের ‘অ্যাক্টিভিস্ট’ হওয়া উচিত নয়। সাংবাদিকের মূল দায়িত্ব হলো উপাত্তের ওপর দাঁড়িয়ে সত্যকে উন্মোচন করা। ডেটা বা সুনির্দিষ্ট তথ্য ছাড়া কোনো ধারণাই খবর হতে পারে না। সমাজকে সঠিকভাবে বুঝতে ও ফুটিয়ে তুলতে বস্তুনিষ্ঠ সংবাদচর্চার পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি।

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী বলেন, কোনো সংকীর্ণ বা পক্ষপাতমূলক সিদ্ধান্ত নয়; বরং অন্তর্ভুক্তিমূলক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে সর্বোচ্চসংখ্যক মানুষকে ধারণ করার নীতি অনুসরণ করতে হবে।

১২৮ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন দাখিল
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ১২৮ বার পিছিয়ে আগামী ২৭ আগস্ট ধার্য করেছেন আদালত।


