গুলি

অস্ত্র ও গুলিসহ ‘শুটার জাকির’ গ্রেপ্তার
রাজধানীর মিরপুর থেকে অস্ত্র ও গুলিসহ ‘শুটার জাকিরকে’ গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। গতকাল বুধবার রাত ১১টা ২০ মিনিটে ডিবির মিরপুর বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে। আজ বৃহস্পতিবার ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগের মুন্সিরটেক এলাকায় এলোপাতাড়ি গুলিতে এক নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ব্যক্তিদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন—হোটেল কর্মচারী মো. সিয়াম (২২), চা-দোকানি আলমগীর হোসেন

নিউইয়র্কে বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি নিহত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে বন্দুকধারীর গুলিতে মো. রাজু নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক বাংলাদেশি আহত হয়েছেন।

খুলনা মেডিকেলের সামনে থেকে অস্ত্রসহ ‘সন্ত্রাসী’ গ্রেপ্তার
খুলনা নগরীর সোনাডাঙ্গা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলসহ মনিরুল ইসলাম মনি নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার বেলা ২টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বিপরীত পাশে মাদ্রাসা রোড থেকে সোনাডাঙ্গা থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যান থেকে আবার অস্ত্র উদ্ধার
অভিযানে সীমান্ত পিলার ১৯৭৮ থেকে আনুমানিক ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি রিজার্ভ ফরেস্টের দুর্গম পাহাড়ি ও ঘন জঙ্গল এলাকায় মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৬টি পিস্তল, ৭টি ম্যাগাজিন ও বিভিন্ন ধরনের ২২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

লক্ষ্মীপুরে থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলিসহ সন্ত্রাসী ছোট নিশান গ্রেপ্তার
লক্ষ্মীপুরে অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী মো. নিশান ওরফে ছোট নিশানকে (৩০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। নিশানের সাথে থাকা অস্ত্র ও গুলি চন্দ্রগঞ্জ থানা থেকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় লুট করা হয়। আজ বুধবার দুপুরে র্যাব-১১ এই তথ্য জানায়।

ভাঙ্গা হাইওয়ে থানার সামনে কার পার্কিং নিয়ে তর্ক, গুলি
কথা কাটাকাটির একপর্যায়ে ওই যুবক গাড়িতে ঢুকে পিস্তল বের করে পরপর কয়েক রাউন্ড গুলি করেন। এরপর প্রাইভেটকার নিয়ে যুবক-যুবতী দ্রুত খুলনার দিকে চলে যান।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবককে হত্যা
খুলনার রূপসায় ইটভাটায় মো. ফখরুল শেখ (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটী ইউনিয়নের খুটিবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফখরুল রূপসা উপজেলার কিসমত গ্রামের বাসিন্দা মোমিন উদ্দিন শেখের ছেলে।

চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রবাসীর বাড়িতে গুলি
চট্টগ্রাম মহানগরীর হামজারবাগ এলাকায় ৫০ লাখ টাকা চাঁদা চেয়ে না পেয়ে প্রবাসীর বাকরে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে ওই এলাকায় হাজী ইউসুফের মালিকানাধীন বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সাথে সংশ্লিষ্ট লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, ইউনূসের দুই ছেলে বিদেশে থাকেন।

থাইল্যান্ডে স্কুলে গুলির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯
পুলিশের ভাষ্য অনুযায়ী, ১৪ বছর বয়সী এক কিশোর প্রথমে তার দাদা-দাদিকে গুলি করে হত্যা করে। এরপর সে তার স্কুলে আরও পাঁচজনকে হত্যা করে এবং পরে নিজের দিকে গুলি চালায় বলে অভিযোগ রয়েছে।

খুলনায় যুবদলের নেতার বাড়িতে গুলি
খুলনায় যুবদল নেতা বাহদুর মুন্সির ঘর লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।

পল্লবীতে গুলিতে বিএনপি নেতা আহত, ঢামেকে চিকিৎসাধীন
আহত আলমগীরের স্বজনদের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের দুই স্থানীয় নেতা তাকে গুলি করেন।

থাইল্যান্ডে স্কুলে এলোপাতাড়ি গুলি, নিহত ৭
থাইল্যান্ডের ননথাবুরি প্রদেশের একটি স্কুলে এক ছাত্রের এলোপাতাড়ি গুলিতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় হামলাকারীও নিহত হয়েছে। হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে, যাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

খুলনায় অস্ত্র-গুলিসহ আটক ৩
খুলনা নগরীর লবণচরা এলাকায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে র্যাব-৬ এর সদস্যরা। আজ রোববার লবণচরা থানার রায়পাড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে র্যাব।

প্রেমিককে গুলি করে হত্যায় প্রেমিকার মৃত্যুদণ্ড বদলে গেল ৭ দশক পর!
একজন ব্রিটিশ নারী। নিজের প্রেমিককে হত্যার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। শেষে তাকে ঝুলিয়েই দেওয়া হলো ফাঁসিতে। তা প্রায় ৭০ বছর আগের কথা। অথচ এতদিন পর তার মৃত্যুদণ্ড কমিয়ে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড! কিন্তু কেন?

চট্টগ্রামে ব্যবসায়ীর গাড়ি লক্ষ্য করে গুলি
চট্টগ্রামের হাটহাজারীতে মোটরসাইকেলে এসে এক ব্যবসায়ীর ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মশার কয়েল কিনে ফেরার পথে গুলিবিদ্ধ কলেজ ছাত্র
রাজধানীর মানিকদি আমতলা এলাকায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক কলেজ শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল সোমবার দিবাগত রাত প্রায় সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।

যুক্তরাষ্ট্রের সিয়াটলে উৎসবে গুলি, নিহত ৩
সিয়াটলের মেয়র কেটি উইলসন বলেন, “এই শহর এবং এই দেশে বন্দুক সহিংসতার ঘটনা অনেক বেশি। মাত্র কয়েক দিনের মধ্যে সিয়াটলে তিনটি বড় ধরনের বন্দুক সহিংসতার ঘটনা ঘটেছে।”

বার্লিনে সমকামীদের মিছিলে হামলা: পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত
জার্মানির রাজধানী বার্লিনে সমকামীদের মিছিলে গাড়ি চালিয়ে হামলা করা সন্দেহভাজন যুবক আবদুল বাল্লাউত পুলিশের গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার বার্লিনের পশ্চিমাঞ্চলীয় উপশহর স্পান্দাওতে নিহত হন তিনি।

চট্টগ্রামে নালা থেকে ১৩৫০টি গুলি উদ্ধার
বায়েজিদ বোস্তামী থানার পরিদর্শক (তদন্ত) মোস্তফা কামাল চরচাকে বলেন, “প্রাথমিকভাবে এসব গুলি অনেক পুরনো বলে মনে হচ্ছে। গুলিগুলো কোন আগ্নেয়াস্ত্রের এবং কোথা থেকে সেখানে এসেছে তা তদন্ত করছি।”



