চরচা ডেস্ক

রাজধানীর বিমানবন্দর বাসস্ট্যান্ড এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিদেশি পিস্তলসহ একজনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টার দিকে এই অভিযান চালানো হয়।
আজ শুক্রবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে এই তথ্য প্রকাশ করা হয়।
পোস্টে বলা হয়, “সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর বিমানবন্দর থানার বাসস্ট্যান্ড এলাকা হতে ১টি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ০৪ রাউন্ড পিস্তল এ্যামোনিশনসহ ম. আনোয়ার হোসেন নামে একজনকে গ্রেপ্তার করা হয়।”
সেনাবাহিনী জানায়, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং সন্ত্রাস–নাশকতা দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।