Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

শান্তিতে নোবেলজয়ী মাচাদো কি ভেনেজুয়েলায় ক্ষমতায় আসবেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ২০: ০২
শান্তিতে নোবেলজয়ী মাচাদো কি ভেনেজুয়েলায় ক্ষমতায় আসবেন?

নিকোলাস মাদুরো আটক এবং দেশত্যাগের খবরের পর ভেনেজুয়েলার ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। মাদুরো পরবর্তী যুগে দেশটিতে কারা ক্ষমতার কেন্দ্রে আসতে পারেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো ক্ষমতায় আসবেন কিনা–তা নিয়েও চলছে আলোচনা।

Advertisement
Advertisement
Advertisement

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন ও ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, তিনটি প্রধান নাম এখন আলোচনার শীর্ষে। এর মধ্যে দেলসি রদ্রিগেজ বর্তমানে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন। তিনি বেসামরিক প্রশাসন ও অর্থনৈতিক খাতে বেশ শক্তিশালী। তবে সেনাবাহিনীতে তার প্রভাব অন্য দুই নেতার তুলনায় কম।

আলোচনায় থাকা স্বরাষ্ট্রমন্ত্রী দিওসদাদো কাবেয়ো চ্যাভিজমো (হুগো চাভেজের মতাদর্শ) আন্দোলনের অন্যতম প্রভাবশালী নেতা। সশস্ত্র বাহিনীর একটি বড় অংশের ওপর তার ব্যাপক নিয়ন্ত্রণ রয়েছে।

‘বাস ড্রাইভার’ থেকে প্রেসিডেন্ট–কে এই মাদুরো?nicolas maduro

আর ভ্লাদিমির পাদ্রিনো বর্তমানে প্রতিরক্ষামন্ত্রী। সামরিক বাহিনীর আনুগত্য বজায় রাখতে তার ভূমিকা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Advertisement
Advertisement
Advertisement

ডোনাল্ড ট্রাম্প মাদুরোর বিদায়ে সন্তুষ্ট হলেও, মাদুরোবিহীন চ্যাভিজম টিকে থাকবে কি না–তা নিয়ে প্রশ্ন রয়েছে। দেশটির সামরিক বাহিনী যদি ঐক্যবদ্ধ থাকে, তবে এই তিনজনের মধ্যে কেউ একজন ক্ষমতা দখল করতে পারেন।

আল জাজিরার তথ্যমতে, ভেনেজুয়েলার ক্ষমতার চাবিকাঠি সবসময় সেনাবাহিনীর হাতেই থাকে।

মারিয়া কোরিনা মাচাদোর নেতৃত্বাধীন বিরোধী দল ২০২৪ সালের জুলাইয়ের নির্বাচনে জয়ের দাবি জানিয়ে আসছে। তারা কেবল মাদুরোর বিদায় নয়, বরং পুরো ব্যবস্থার আমূল পরিবর্তন চায়। তবে এবারের হামলার পর এই দল এখনো কিছু বলেনি।

মাদুরোর সহযোগীরা ক্ষমতায় থাকলে বিরোধী পক্ষ তা মেনে নেবে না, যা দেশটিকে নতুন করে সংঘাতের দিকে ঠেলে দিতে পারে।

বিষয়: আমেরিকাডোনাল্ড ট্রাম্পনোবেল পুরস্কারযুক্তরাষ্ট্রভেনেজুয়েলা
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।