চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম নগরীর শুলকবহর এলাকায় কাভার্ড ভ্যানের চাপায় স্কুটি আরোহী এক দম্পতি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পাঁচলাইশ থানাধীন শুলকবহর ফ্লাইওভার সংলগ্ন মুরাদপুর কনভেনশন সেন্টারের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নগরীর চকবাজার ডিসি রোড এলাকার বাসিন্দা মো. নাজিম উদ্দিন (৪৮) ও তাঁর স্ত্রী তাসলিমা আক্তার (৪০)।
পাঁচলাইশ থানার উপপরিদর্শক (এসআই) মো. আল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নাজিম উদ্দিন তার স্ত্রীকে নিয়ে স্কুটিযোগে বহদ্দারহাটের দিকে যাচ্ছিলেন। পথে শুলকবহর এলাকায় পৌঁছালে একটি দ্রুতগামী কাভার্ড ভ্যান পেছন থেকে তাদের স্কুটিকে সজোরে চাপা দেয়। এতে দুজনেই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর পর কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে এবং এর চালককে আটক করা হয়েছে। এই বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন দাবি করেছেন যে, দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যে সরকার দেশের ঋণের বোঝা ১ লাখ কোটি টাকারও বেশি বাড়িয়ে দিয়েছে। একই সাথে তিনি সতর্ক করে বলেছেন যে, সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারকে জনসমর্থন হারাতে হতে পারে।