জেলার খবর

ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে চুয়াডাঙ্গায় বাস চলাচল বন্ধ
চুয়াডাঙ্গায় ব্যাটারিচালিত ইজিবাইক চালকদের হামলার প্রতিবাদে জেলার সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ও মিনিবাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, চুয়াডাঙ্গা জেলা আন্তঃজেলা বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠা

কক্সবাজারে নৌকাডুবিতে নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিকের মরদেহ উদ্ধার
কক্সবাজারের নাজিরারটেক পয়েন্টে বিদেশি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় নিখোঁজ নিউজিল্যান্ডের নাগরিক আলবার্ট জংয়ের মরদেহ একদিন পর উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার পরিবারের আরও তিন সদস্যকে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বিকেলে সমিতিপাড়া সমুদ্র উপকূলে একটি মরদেহ ভেসে আসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর

খুলনায় ছেলেধরা সন্দেহে যুবককে পিটুনি, হাসপাতালে মৃত্যু
খুলনা নগরীতে ছেলে ধরা সন্দেহে এক যুবককে পিটিয়েছে স্থানীয়রা। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক মারা গেছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে খুলনার বয়রা রয়ের মহল বড় মসজিদের পাশে ঘটনাটি ঘটে। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেলের দিকে ওই যুবক মারা যান। নিহত যুবকের নাম

রণজিৎ বাওয়ালীর স্মরণানুষ্ঠান: আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয়
যশোরের ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে অভয়নগর উপজেলার জলাবদ্ধ মশিয়াহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গত ৫ আগস্ট অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের জলাবদ্ধ বাড়িতে রণজিৎ বাওয়

চট্টগ্রাম বন্দরে আবারও দুই জাহাজের সংঘর্ষ
চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে ফের দুই জাহাজের মধ্যে সংঘর্ষ হয়েছে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে বন্দরের আলফা অ্যাঙ্করেজে এ দুর্ঘটনা ঘটে। বন্দর সংশ্লিষ্ট কমর্কর্তারা জানান, বন্দরে প্রবেশ করতে যাওয়া স্লাগ বহনকারী লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘এমভি আনাসসা’ আলফা অ্যাংকরেজে দাঁড়িয়ে থাকা বাংলাদেশী

রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে পিকআপ উল্টে নিহত ৪
রাঙামাটি সদর উপজেলায় রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কে যাত্রীবাহী একটি পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন। বার্তা সংস্থা ইউএনবি জানায়, আজ রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল পিকআপটি।

জামায়াত-গণ অধিকার সংঘর্ষ, এমপি আমির হামজার গাড়ি ভাঙচুর
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজার সমর্থকদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে। বার্তা সংস্থা ইউএনবি জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় শহরের ছয় রাস্তার মোড়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা সংসদ সদস্যের গাড়িতে হামলা করেন বলে জানা গেছে।

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাস’ লিকেজে নিহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপ ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজে ৫ শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আসামির যাবজ্জীবন
খুলনায় চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অপরাধে শাহিন আলম গাজী ওরফে শাহীন গাজী নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও দুই মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর ব

ফেসবুকে সন্তান নিখোঁজের ‘নাটক’, অবশেষে দুই সন্তানকে হত্যার স্বীকারোক্তি বাবার
সুনামগঞ্জের দিরাইয়ে নিজের দুই শিশু সন্তানকে নির্মমভাবে হত্যার অভিযোগে বাবা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর পুলিশের কাছে নিজ সন্তানদের হত্যার কথা স্বীকার করেছেন তিনি। নিহত দুই শিশু হলো— মুহাদ্দিছ মিয়া (৬) এবং তার ছোট বোন তুলনা আক্তার (৩)। অভিযুক্ত কামরুল হাসান দিরাই উপজেলার চর

সিলেটে ঘর থেকে স্বামী, স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
সিলেটের রায়নগর আবাসিক এলাকার একটি বাসা থেকে স্বামী, স্ত্রী ও গৃহকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মরদেহগুলো উদ্ধার করে।

বরিশালে আদালতের সামনে ককটেল বিস্ফোরণ
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ হয়েছে। আজ বুধবার সকাল ১০টা ১৫ মিনিটের দিকে আদালত চত্বরে জুডিশিয়াল ভবনের সামনে এ বিস্ফোরণ হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবককে হত্যা
খুলনার রূপসায় ইটভাটায় মো. ফখরুল শেখ (৩২) নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১টার দিকে রূপসা উপজেলার ৩ নম্বর নৈহাটী ইউনিয়নের খুটিবাড়ি ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফখরুল রূপসা উপজেলার কিসমত গ্রামের বাসিন্দা মোমিন উদ্দিন শেখের ছেলে।

বগুড়ার এরুলিয়ায় বাসচাপায় নিহত ৬
বগুড়া-নওগাঁ মহাসড়কের এরুলিয়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

খুলনা নগরীতে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
খুলনা নগরীতে অস্ত্রসহ শিবলী হোসেন রুবেল (৪৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) ও সদর থানা পুলিশ। গতকাল বুধবার রাতে নগরীর নিরালা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রুবেল রূপসা উপজেলার ইলাইপুর গ্রামের মজিবর আকনের ছেলে।

নেসকো কোনো ঠিকাদারের কথায় বগুড়ায় যাবে না: ভূমিমন্ত্রী মিনু
নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানির (নেসকো) প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলমান। সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়ার সংসদ সদস্য মীর শাহে আলম এক অনুষ্ঠানে বলেছেন, “রাজশাহীবাসী সারাদিন চিৎকার করে।

১৫ আগস্ট পর্যন্ত গোপালগঞ্জে বিজিবি মোতায়েন
সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আগামী ১৫ আগস্ট পর্যন্ত তারা মাঠে থাকবে।

খরচ ৩৫ লাখ, চালু হয়নি ৫ বছরেও!
রংপুরের তারাগঞ্জে বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) ৩৫ লাখ টাকারও বেশি অর্থে নির্মিত ‘মহিলা উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রটি’ উদ্বোধনের পাঁচ বছর পার হলেও একটি ক্লাসেরও মুখ দেখেনি। প্রশাসনিক উদাসীনতা ও তদারকির অভাবে গ্রামীণ নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে তৈরি এই অবকাঠামো এখন চরম অ

শিশুকে উত্ত্যক্ত করে টিকটকে ভিডিও, যুবক গ্রেপ্তার
ফেনীতে টিকটক ভিডিও বানানোর সময় ছয় বছরের এক মেয়ে শিশুকে উত্যক্ত, হাত ধরে টানাটানি এবং সেই ঘটনার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে মোজাম্মেল হোসেন প্রকাশকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ।

ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না: তথ্যমন্ত্রী
বাংলাদেশে ধর্ম, বর্ণ বিবেচনায় কোনো চক্রান্ত বাস্তবায়ন হতে দেওয়া হবে না বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপি। আজ শুক্রবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে বরিশাল পূজা উদযাপন পরিষদ বরিশাল জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


