Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

রণজিৎ বাওয়ালীর স্মরণানুষ্ঠান: আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয়

বিশেষ প্রতিনিধি, খুলনা

বিশেষ প্রতিনিধি, খুলনা

প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬, ২২: ১১
রণজিৎ বাওয়ালীর স্মরণানুষ্ঠান: আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয়
রণজিৎ বাওয়ালীর স্মরণানুষ্ঠান। ছবি: চরচা

যশোরের ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালীর স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার বিকেলে অভয়নগর উপজেলার জলাবদ্ধ মশিয়াহাটী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়-সংলগ্ন মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Advertisement
Advertisement
Advertisement

গত ৫ আগস্ট অভয়নগর উপজেলার ডুমুরতলা গ্রামের জলাবদ্ধ বাড়িতে রণজিৎ বাওয়ালী শেষনিশ্বাস ত্যাগ করেন। তার স্মরণে আয়োজিত অনুষ্ঠানে ভবদহের জলাবদ্ধতা, পানি নিষ্কাশন এবং দীর্ঘদিনের আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।

‘কৃষকের দুঃখ গেল না, শ্রমিকের দুঃখ গেল না...’—রণজিৎ বাওয়ালীর লেখা গান পরিবেশনের মধ্য দিয়ে বিকেল তিনটায় বৃষ্টির মধ্যে স্মরণানুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম-উর-রহমান, যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী আবদুল হামিদ, সদস্যসচিব চৈতন্য কুমার পাল, সদস্য শিবপদ বিশ্বাস, অনিল বিশ্বাস, রাজু আহমেদ, শেখর বিশ্বাস, বিকাশ মল্লিক, সাধন বিশ্বাস, সুকৃতি মণ্ডল, সুকৃতি বিশ্বাস, মহির উদ্দিন বিশ্বাস, বাবর আলী গোলদার, মাসুদ শেখ, বাসন্তী মণ্ডল, কনৌজ বিশ্বাস ও আদিত্য সরকারসহ কমিটির নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement
Advertisement
Advertisement

স্মরণানুষ্ঠানে বক্তারা ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতার কারণ, পানি নিষ্কাশন ব্যবস্থার নানা সমস্যা এবং এ সংকট নিরসনে রণজিৎ বাওয়ালীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তার নেতৃত্বে জলাবদ্ধ এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পানি নিষ্কাশনের দাবিতে আন্দোলন করে আসছেন। তাঁর মৃত্যুর পরও সেই আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বক্তারা জানান, ভবদহের জলাবদ্ধতা নিরসনে টিআরএম (টাইডাল রিভার ম্যানেজমেন্ট বা জোয়ারাধার) বাস্তবায়নের দাবি দীর্ঘদিনের। একই সঙ্গে আমডাঙ্গা খালের সংস্কারকাজ দ্রুত শুরু করার দাবিও জানানো হয়।

ভবদহের জলাবদ্ধতা নিরসনে আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে টিআরএম বাস্তবায়নের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত এবং আমডাঙ্গা খালের সংস্কারকাজ শুরুর দাবি জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে এসব দাবি বাস্তবায়ন না হলে ১৬ সেপ্টেম্বর ঢাকার জাতীয় প্রেসক্লাবে সমবেত হয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি দেওয়ার কর্মসূচি ঘোষণা করা হয়।

এ ছাড়া আগামী ১ সেপ্টেম্বর ঢাকায় পানি বিশেষজ্ঞদের অংশগ্রহণে ভবদহের জলাবদ্ধতা নিরসনে একটি গোলটেবিল বৈঠক আয়োজনের কথা জানানো হয়।

বিষয়: খুলনা জেলাজেলার খবর
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক