চরচা ডেস্ক

চোট পেয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ মিস করেছিলেন ওয়ানডে অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। তবে জিম্বাবুয়ে সফরের শুরু থেকেই তাকে পাচ্ছে বাংলাদেশ দল। সুস্থ হয়ে জায়গা করে নিয়েছেন স্কোয়াডে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে মিরাজের অধিনায়কত্বে জিতে সিরিজ নিশ্চিত করেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে তার জায়গায় নেতৃত্ব দেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন। রোমাঞ্চকর সেই ম্যাচে ১ উইকেটে হেরে যায় বাংলাদেশ।
মিরাজের ফেরা বাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দল থেকে আর কোনো পরিবর্তন নেই দলে। তৃতীয় ম্যাচে তার জায়গায় ডাক পাওয়া শেখ মাহেদি হাসান বাদ পড়েছেন।
বাংলাদেশ ও জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ শুরু আগামী ৬ জুলাই। পরের দুটি ম্যাচ ৯ ও ১১ জুলাই। সবগুলো ম্যাচই হবে হারারে-তে। এর আগে এক ম্যাচের টেস্ট সিরিজও হবে একই ভেন্যুতে, যা শুরু হবে ২৮ জুন।
আর সবশেষ টি-টোয়েন্টি সিরিজ চলবে ১৫ থেকে ১৯ জুলাই পর্যন্ত।
বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড :
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাজমুল হোসেন (সহ-অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, তাওহীদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, নাহিদ রানা।

ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) সদস্য সচিব এবং রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন দাবি করেছেন যে, দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যে সরকার দেশের ঋণের বোঝা ১ লাখ কোটি টাকারও বেশি বাড়িয়ে দিয়েছে। একই সাথে তিনি সতর্ক করে বলেছেন যে, সংস্কার বাস্তবায়নে ব্যর্থ হলে সরকারকে জনসমর্থন হারাতে হতে পারে।