
হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
শান্তি আলোচনার জন্য পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে নিজের দুই বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারকে পাঠাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচিও ইসলামাবাদে পৌঁছেছেন। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা নেই বলে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজকে জানান, পাকিস্তানের মধ্যস্ততায় ইরানের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা হবে। প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিয়ে ইরান নিজেরাই যোগাযোগ করেছে এবং সরাসরি সাক্ষাতে আলোচনার অনুরোধ জানিয়েছে বলেও দাবি করেন তিনি।
তবে এবার আলোচনায় থাকছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রথম দফার আলোচনায় তিনিই নেতৃত্ব দিয়েছিলেন।
লেভিট বলেন, “ভাইস প্রেসিডেন্ট পুরো প্রক্রিয়ার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত আছেন এবং তিনি যুক্তরাষ্ট্রেই অবস্থান করবেন। প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। প্রয়োজনে সবাই পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত থাকবেন।”
এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই লেখেন, ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের কোনো বৈঠকের পরিকল্পনা নেই। ইরানের পর্যবেক্ষণ বা বক্তব্যগুলো পাকিস্তানের কাছে পৌঁছে দেওয়া হবে।
এক্সে ইসমাইল বাঘাই বলেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ইসলামাবাদে পৌঁছেছেন। তিনি পাকিস্তানের উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। এই বৈঠকটি মূলত ‘যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বন্ধ এবং এই অঞ্চলে শান্তি পুনরুদ্ধারে’ পাকিস্তানের চলমান মধ্যস্থতা ও প্রচেষ্টার অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
এর আগে আরাঘচি বলেন, তিনি দ্বিপক্ষীয় বিষয়গুলোতে অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয় করা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পরামর্শ করার উদ্দেশ্যে পাকিস্তান, ওমান ও রাশিয়া সফরে যাচ্ছেন।
ইরানি কর্মকর্তাদের সঙ্গে প্রায় তিন মাসে আগে যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হয়। ওই সময় থেকে মার্কিনিদের প্রতিনিধি হিসেবে আলোচনায় আছেন স্টিভ উইটকফ ও জ্যারেড। তবে ফেব্রুয়ারিতে আলোচনা চলাকালীনই ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র।
টানা ৪০দিন যুদ্ধ চলার পর গত ৮ এপ্রিল থেকে ইরান ও যুক্তরাষ্ট্র দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে রাজি হয়। পরে ২২ এপ্রিল মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও ট্রাম্প অনির্দিষ্টকালের জন্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন।

হানিট্র্যাপে ফেলে শিক্ষককে জিম্মি, গ্রেপ্তার ৪
অভিযানে চক্রটির চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে শিক্ষকের জোরপূর্বক সই নেওয়া ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল
বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প
ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।