Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

নাহিদের গতির সামনে টেস্টে আবার অসহায় পাকিস্তান

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১২ মে ২০২৬, ১৭: ২১
নাহিদের গতির সামনে টেস্টে আবার অসহায় পাকিস্তান

মাটি কামড়ে ক্রিজে পড়ে থাকা যাকে বলে, সেটাই করে যাচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান। আগের ওভারে সউদ শাকিলকে ফিরিয়ে দেওয়া নাহিদ রানা তখন মঞ্চে হাজির গতির ঝড় তুলতে। অফ স্টাম্পের বাইরে ঘণ্টায় ১৪৭ কি.মি. বেগে করা ডেলিভারিতে ব্যাট উঁচিয়ে ছেড়ে দিতে চাইলেন পাকিস্তান উইকেটকিপার। তবে তাকে বিস্ময়ে ভাসিয়ে ইনসুইংয়ে বল গিয়ে আঘাত হানে মিডল স্টাম্পে। ক্যামেরা চলে যায় শন টেইটের দিকে। বাংলাদেশের পেস বোলিং কোচের মুখে তখন তৃপ্তির হাসি। এমন মুহূর্তে এমন একটি ডেলিভারি করতে পারলে গর্বিত হতেন তিনিও। তার চেয়েও বড় কথা, নাহিদের এই উইকেটই এঁকে দেয় বাংলাদেশের ঐতিহাসিক এক জয়ের ভিত। যার রেশ ধরে শেষ পর্যন্ত মিরপুর টেস্টে নাজমুল হোসেনের দল পায় রোমাঞ্চ জাগানিয়া এক জয়।

Advertisement
Advertisement
Advertisement

পাঁচ দিনের দুর্দান্ত ক্রিকেটের পর প্রথম টেস্টে বাংলাদেশ পেয়েছে ১০৪ রানের জয়। পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে এটি বাংলাদেশের প্রথম টেস্ট জয়। আর সব মিলিয়ে এই ফরম্যাটে দেশটির বিপক্ষে টানা তিনটি টেস্ট জিতেছে বাংলাদেশ।

প্রথম স্পেলে ৫ ওভারে নাহিদ দিয়েছিলেন ৩০ রান। তবে এটা স্পষ্ট ছিল, শেষ বেলায় মরণ কামড় বসাতে হলে জ্বলে উঠতে হবে তাকেই। আর হয়েছে ঠিক সেটাই। বাংলাদেশের জয়ের পথে কাঁটা বিছিয়ে ষষ্ঠ উইকেটে জমে গিয়েছিলেন শাকিল ও রিজওয়ান। আক্রমণে ফিরে প্রথম ওভারেই বাংলাদেশ শিবিরে উল্লাস বইয়ে দেন নাহিদ। খোঁচা মারতে গিয়ে লিটন দাসকে ক্যাচ দিয়ে শেষ হয় শাকিলের ১৫ রানের ইনিংস।

ওই ওভারেই নোমান আলিকে প্রায় আউট করেই দিচ্ছিলেন নাহিদ, যা অল্পের জন্য হয়নি মেহেদি হাসান মিরাজ ক্যাচ না নিতে পারায়। তবে খুব একটা ক্ষতি হয়নি তাতে। রিজওয়ানকে বোল্ড করার পরই নোমানকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তরুণ এই পেসার।

Advertisement
Advertisement
Advertisement

এর আগে চা-বিরতির পর প্রথম ওভারেই ৬৬ রান করা আবদুল্লাহ ফজলকে ফেরান তাইজুল ইসলাম। শাকিল ও রিজওয়ানের ওই প্রতিরোধের আগে চাপ বাড়িয়ে সালমান আগাকে (২৬) থামান তাসকিন আহমেদ।

শাহিন শাহ আফ্রিদিকে বাউন্সারে কাবু করে পাকিস্তানের ইনিংসের শেষ উইকেটও নেন নাহিদ। সঙ্গে পূর্ণ হয় তার পাঁচ উইকেটও। টেস্টে এই নিয়ে দ্বিতীয়বার ইনিংসে পাঁচ উইকেটের দেখা পেলেন দীর্ঘদেহী এই পেসার।

বিষয়: টেস্ট সিরিজমোহাম্মদ রিজওয়ানপাকিস্তান ক্রিকেটটেস্ট ক্রিকেটশাহিন শাহ আফ্রিদিবাংলাদেশ ক্রিকেটনাহিদ রানাক্রিকেটতাইজুল ইসলামলিটন দাস
সর্বশেষ
  • ১

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

  • ২

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

  • ৩

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

  • ৪

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

  • ৫

    সাংবাদিকদের দমনের উদ্দেশ্যে কোনো আইন করা হচ্ছে না: তথ্যমন্ত্রী

সম্পর্কিত
  • ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    ই-সিগারেটসহ নতুন তামাকপণ্য ব্যবহারকারী সাড়ে ৫% তরুণ: গবেষণার ফল

    বর্তমানে প্রচলিত সিগারেট ব্যবহারকারী তরুণদের মধ্যে ১৫ দশমিক ৪ শতাংশ নতুন ধরনের তামাকপণ্য ব্যবহার করছেন। এই নতুন ধরেনর তামাকপণ্যের মধ্যে রয়েছে ই-সিগারেট, হিটেড টোব্যাকো প্রোডাক্ট (এইচটিপি) ও নিকোটিন পাউচ।

  • খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    খুলনা বিভাগে হাম-ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু

    এদিকে, গত ২৪ ঘণ্টায় বিভাগে ৯০ জন নতুন সন্দেহজনক হামের রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে খুলনা জেলায় সর্বোচ্চ ২১ জন ভর্তি হন। একই সময়ে ঝিনাইদহে সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়।

  • নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    নির্বাচনের আগে যুদ্ধ থামবে না, তেলের দামও কমবে না: ট্রাম্প

    ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিভিন্ন জনমত জরিপে যুক্তরাষ্ট্রে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার ইঙ্গিত পাওয়া গেছে। তাই ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করতে নিজ দল রিপাবলিকান পার্টির ভেতর থেকেও চাপের মুখে রয়েছেন ট্রাম্প।

  • মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ

    কারাগারে বন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মায়ের শেষকৃত্যে অংশ নিতে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মা সন্ধ্যা রাণী ধর হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান