
দ্বিতীয় সেশনের শুরুতেই মেহেদি হাসান মিরাজকে টানা দুই চার মেরে পাল্টা আক্রমণের আভাস দেন ফজল। বার্তাটা ছিল স্পষ্ট—টার্নিং উইকেটে স্পিনারদের চেপে বসতে দিতে চান না। উইকেটে স্পিন ধরলেও অন্যপ্রান্তে নাহিদ রানা ও তাসকিন আহমেদকে দিয়েই আক্রমণ চালিয়ে যান বাংলাদেশ অধিনায়ক।

ওয়ানডে অধিনায়ক হলেও দলে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে প্রায়ই ওঠে প্রশ্ন। তবে ফরম্যাট যখন টেস্ট ক্রিকেট, সেখানে মেহেদি হাসান মিরাজকে নিয়ে প্রশ্ন তোলার সুযোগই নেই। ধারাবাহিকভাবে লাল বলের ক্রিকেটে দলের অন্যতম সেরা পারফরমার যে তিনিই।

অনেকে কুড়িগ্রামে নারায়ণপুরের তাইজুলকে পাকিস্তানের সাংবাদিক চাঁদ নবাবের সঙ্গে তুলনা করছেন, ‘বজরঙ্গি ভাইজান’ সিনেমায় যাকে অনুকরণ করেছিলেন নওয়াজুদ্দিন সিদ্দিকী। কিন্তু তাইজুলের সঙ্গে করাচির চাঁদ নবাবের তুলনা চলে না। তুলনা করে তাইজুলের বক্তব্যকে আড়াল করা হয়ে যায়, তাকে হাসির পাত্র করে তোলা হয়।