চরচা ডেস্ক

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান হামলা ‘খুব শিগগিরই’ শেষ হতে যাচ্ছে। স্থানীয় সময় গতকাল সোমবার ফ্লোরিডার ডোরালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ট্রাম্প বলেন, এই যুদ্ধ পরিকল্পনার চেয়েও দ্রুতগতিতে লক্ষ্যের দিকে এগোচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এই বক্তব্যের আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, পুতিন মধ্যপ্রাচ্যের এই সংঘাত নিরসনে ‘সহায়তা করতে’ ইচ্ছুক।
ডোনাল্ড ট্রাম্পের দাবি, ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইরানজুড়ে ৫ হাজার লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ধারাবাহিকভাবে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রের মজুত লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, “ আমরা তাদের ড্রোন তৈরির প্রতিটি আস্তানা সম্পর্কে জানি এবং সেগুলো একটার পর একটা গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা ১০ শতাংশ বা তারও নিচে নেমে এসেছে।”
তবে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে বাধা দিলে আরও ইরানে আরও বড় হামলা চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।