Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ খুলে দাও, নইলে নরক নেমে আসবে: ট্রাম্প

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬, ২২: ১৫
৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ খুলে দাও, নইলে নরক নেমে আসবে: ট্রাম্প

১০ দিনের আল্টিমেটাম দিয়েছিলেন আগেই। এবার সেই আল্টিমেটাম মনে করিয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শনিবার নিজের সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেন। তিনি বলেন, ইরান যেন এই সময়ের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেয়।

Advertisement
Advertisement
Advertisement

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। উল্লেখ্য, আগামী সোমবার এই সময়সীমা শেষ হতে যাচ্ছে।

পোস্টে ট্রাম্প বলেন, “মনে আছে, আমি ইরানকে ১০ দিন সময় দিয়েছিলাম চুক্তি অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য? সময় শেষ হয়ে আসছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তারা ব্যবস্থা না নিলে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হবে। তাদের ওপর নরক নেমে আসবে।”

বিবিসি বলছে এটি ট্রাম্পের দেওয়া আল্টিমেটামের তালিকার সর্বশেষ সংযোজন। এর আগে গত ২১ মার্চ ট্রাম্প প্রথম ঘোষণা দেন, ইরান যদি ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালি খুলে না দেয়, তবে তাদের বড় বড় বিদ্যুৎ কেন্দ্রগুলো ‘গুঁড়িয়ে’ দেওয়া হবে। এরপর ২৩ মার্চ ট্রাম্প জানান, উভয় দেশের মধ্যে ‘খুবই ভালো এবং ফলপ্রসূ’ আলোচনা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে তিনি সব ধরনের সামরিক হামলা ৫ দিনের জন্য স্থগিত করেন।

Advertisement
Advertisement
Advertisement

পরে ২৭ মার্চ ট্রাম্প পুনরায় ঘোষণা করেন, ইরান সরকারের অনুরোধে তিনি জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিনের জন্য স্থগিত রাখছেন। এই হিসাব অনুযায়ী, আগামী ৬ এপ্রিল (সোমবার) সময়সীমা শেষ হওয়ার কথা।

আমেরিকার ক্ষমতা ক্রমেই কমছেIran america flag

আজ শনিবার তিনি তার সেই ২৭ মার্চের আল্টিমেটাম আবারও মনে করিয়ে দিলেন। ইরানকে সতর্ক করে তিনি বলেন, হাতে আর মাত্র ৪৮ ঘণ্টা সময় আছে, এরপরই শুরু হবে ভয়াবহ আক্রমণ।

এদিকে, গত কয়েক দিনে ইরানি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার হাতে বিধ্বস্ত হওয়া মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটদের সন্ধানে তল্লাশি জোরদার করা হয়েছে। তবে উদ্ধার অভিযানে বড় ধরনের বিপত্তি দেখা দিয়েছে। জানা গেছে, তল্লাশিতে অংশ নেওয়া দুটি মার্কিন উদ্ধারকারী হেলিকপ্টারও ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে ভূপাতিত হয়েছে। যদিও হেলিকপ্টারের ক্রুদের উদ্ধার করা সম্ভব হয়েছে, তবে পাইলটদের এখনো খুঁজে পাওয়া যায়নি।

প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে দাবি করেছিলেন যে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া হয়েছে। এর ওপর ভিত্তি করেই যুক্তরাষ্ট্র বিশাল ও ব্যয়বহুল বি-৫২ বোমারু বিমান মোতায়েন করেছিল। কিন্তু গত ২৪ ঘণ্টার ঘটনাপ্রবাহ প্রমাণ করেছে যে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা এখনো সক্রিয়। এর ফলে অরক্ষিত এই বোমারু বিমানগুলোর মোতায়েন স্থগিত করার কথা ভাবছে ওয়াশিংটন।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) জানিয়েছে, ইরানের বুশেহর পারমাণবিক কেন্দ্রের কাছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শোরগোল ছড়িয়ে পড়েছে। হামলায় নিক্ষিপ্ত গোলার আঘাতে পারমাণবিক কেন্দ্রের একজন নিরাপত্তা কর্মী নিহত হয়েছেন।

বিষয়: আমেরিকাপরমাণু অস্ত্রইরানমধ্যপ্রাচ্যডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

    পদত্যাগকারী প্রভোস্ট অধ্যাপক মো. কাউছার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনিক পরিস্থিতিতে শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলা রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। এ কারণে আমরা প্রশাসনিক দায়িত্ব থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।” তবে শিক্ষক-কর্মকর্তাদের এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন উপাচার্য।

  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।