চরচা ডেস্ক

যুক্তরাষ্ট্র বা ইসরায়েলকে লক্ষ্য করে হামলা না করতে ইরানকে সতর্ক করেছেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
স্থানীয় সময় আজ রোববার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, “ইরান মাত্রই জানিয়েছে যে তারা আজ প্রচন্ড আঘাত হানবে, যা তারা আগে কখনো করেনি। তাদের সেটা না করাই ভালো। তারপরেও তারা যদি সেটা করে তাহলে আমরা তাদের এমন এক শক্তি দিয়ে আঘাত করবো যা আগে কখনো দেখা যায়নি!”
এক বিবৃতিতে আমেরিকান ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালানো হবে বলে সতর্ক করেছে আইআরজিসি। এরপরই এই বিবৃতি দিলেন ট্রাম্প।
বিবৃতিতে বলা হয়েছে, “অধিকৃত অঞ্চল ও আমেরিকান সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক আক্রমণাত্মক অভিযান আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে।”