চরচা ডেস্ক

হোয়াইট হাউসে সফররত ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সম্মানে আয়োজিত এক নৈশভোজে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি ও ইরান ইস্যু নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এ নৈশভোজ অনুষ্ঠিত হয়।
হোয়াইট হাউসে দেওয়া বক্তব্য ট্রাম্প বলেছেন, ইরান যাতে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে না পারে, সেই লক্ষ্যে রাজা চার্লস তার সঙ্গে পূর্ণ ঐক্যমত প্রকাশ করেছেন।
মধ্যপ্রাচ্যের বর্তমান অবস্থাকে অত্যন্ত 'ইতিবাচক' হিসেবে বর্ণনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, তার প্রশাসন এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বক্তব্যে ইরানকে সামরিকভাবে পরাজিত করার দাবি জানিয়ে ট্রাম্প বলেন, আমরা প্রতিপক্ষকে সামরিক শক্তিতে পরাস্ত করেছি। তাদের হাতে কখনোই পারমাণবিক অস্ত্র যেতে দেওয়া হবে না। এই গুরুত্বপূর্ণ বিষয়ে রাজা চার্লস আমার সঙ্গে পুরোপুরি একমত।