Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

বাংলাদেশের খাদ্য নিরাপত্তাহীনতা কতটা?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৬, ১১: ৩৫
বাংলাদেশের খাদ্য নিরাপত্তাহীনতা কতটা?

২০২৬ সালের ‘গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস’ (জিআরএফসি) প্রতিবেদনে বাংলাদেশের খাদ্য নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটি অস্বস্তিকর ও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। এতে বলা হচ্ছে, বাংলাদেশ সরাসরি দুর্ভিক্ষ কিংবা চরম কোনো খাদ্য সংকটের মধ্য দিয়ে না গেলেও, বিশ্বের সবচেয়ে বেশি তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভোগা শীর্ষ ১০টি দেশের তালিকায় স্থান পেয়েছে। গত শুক্রবার এই প্রতিবেদনটি প্রকাশিত হয়।

Advertisement
Advertisement
Advertisement

জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং বিভিন্ন মানবিক সংস্থার তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদনটি তৈরি করা হয়।

এতে বলা হয়, বিশ্বজুড়ে খাদ্য সংকটে থাকা মানুষের দুই-তৃতীয়াংশের অবস্থান করছে মাত্র ১০টি দেশে। যার মধ্যে বাংলাদেশও রয়েছে

প্রতিবেদন বলছে, বর্তমানে বিশ্বব্যাপী খাদ্য সংকট ও অপুষ্টির হার আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। বিশ্বের যে ১০টি দেশে তীব্র ক্ষুধার্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, সে তালিকায় বাংলাদেশ স্থান পেয়েছে। এ তালিকায় বাংলাদেশের পাশাপাশি রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, মিয়ানমার, নাইজেরিয়া, কঙ্গো, দক্ষিণ সুদান, সুদান, সিরিয়া ও ইয়েমেন। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে, গত এক দশকে বিশ্বজুড়ে তীব্র ক্ষুধার শিকার মানুষের সংখ্যা দ্বিগুণ হয়েছে।

Advertisement
Advertisement
Advertisement

প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, ২০২৫ সালে বাংলাদেশের প্রায় ১ কোটি ৬০ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতার শিকার হয়েছে। এর মধ্যে ১ কোটি ৫৬ লাখ মানুষ ‘ক্রাইসিস’ (সংকট) এবং প্রায় ৪ লাখ মানুষ ‘এমার্জেন্সি’ (জরুরি) পর্যায়ে ছিল। উদ্বেগজনক বিষয় হলো, এই পরিসংখ্যানটি দেশের মাত্র ৫৯ শতাংশ জনসংখ্যার ওপর করা বিশ্লেষণের ফল, পুরো দেশের নয়।

জ্বালানির দাম বৃদ্ধিতে ঝুঁকির মুখে খাদ্য নিরাপত্তাfarmer

২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। উচ্চ মাত্রার খাদ্য নিরাপত্তাহীনতায় থাকা মানুষের সংখ্যা প্রায় ৭৬ লাখ কমেছে (৩২ শতাংশ হ্রাস)। মূলত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না থাকা, খাদ্য মূল্যস্ফীতি কিছুটা হ্রাস এবং প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবৃদ্ধির ফলে এই উন্নতি সম্ভব হয়েছে।

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

তবে বিশ্লেষকরা বলছেন, এই উন্নতি অত্যন্ত ভঙ্গুর। এমনকি একটি ‘ভালো’ বছরেও কেন ১ কোটি ৬০ লাখ মানুষ খাদ্য সংকটে থাকবে, তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এটি প্রমাণ করে যে বাংলাদেশের খাদ্য সমস্যাটি কেবল দুর্যোগ-নির্ভর নয়, বরং এটি একটি গভীর কাঠামোগত সমস্যা।

প্রতিবেদনে খাদ্য নিরাপত্তাহীনতা দীর্ঘস্থায়ী হওয়ার পেছনে বেশ কিছু কারণ চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে অন্যতম হলো নিম্নবিত্ত মানুষের অপর্যাপ্ত ও অনিশ্চিত আয়ের কারণে সৃষ্ট অস্থিরতা, বাজারে খাদ্যের সরবরাহ থাকলেও তা কেনার মতো প্রয়োজনীয় ক্রয়ক্ষমতার অভাব। এছাড়া চালের বাম্পার ফলন হলেও পুষ্টির চেয়ে ফলনকে বেশি গুরুত্ব দেওয়ায় মানুষের শরীরে প্রয়োজনীয় পুষ্টির অভাব থেকে যাচ্ছে এবং দীর্ঘদিনের উচ্চ খাদ্য মূল্যস্ফীতির প্রভাবে পরিবারগুলোর প্রোটিন গ্রহণ কমিয়ে সস্তা খাবারে অভ্যস্ত হওয়া, যার ফলে শিশু ও নারীরা চরম পুষ্টিহীনতার শিকার হচ্ছে।

জাতীয় পর্যায়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরগুলোতে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। নতুন করে শরণার্থী আসা, বন্যা এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা কমে যাওয়ায় এই এলাকাগুলোতে খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে।

বিশ্বে খাদ্যদ্রব্যের দাম আরও বাড়তে পারেindia

প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে, অর্থায়নের ঘাটতি বা বৈদেশিক সহায়তা কমে গেলে বাংলাদেশের এই সাময়িক উন্নতি যেকোনো সময় উল্টে যেতে পারে। বিশেষ করে দক্ষিণ এশিয়ায় যখন সংঘাত ও জলবায়ু ঝুঁকি বাড়ছে, তখন বাংলাদেশের জন্য স্থায়ী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, ২০২৬ সালেও অনেক ক্ষেত্রে তীব্র খাদ্যনিরাপত্তাহীনতা থাকবে। চলমান সংঘাত, জলবায়ুর অনিশ্চয়তা ও বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার কারণে অনেক দেশে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হতে পারে। এমনকি পরিস্থিতির আরও অবনতি হতে পারে।

বিশেষ করে পূর্ণাঙ্গ মূল্যায়ন এখনো সময়সাপেক্ষ হলেও মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তারের কারণে নতুন উদ্বেগ তৈরি হয়েছে। ইতিমধ্যে যেখানে লাখ লাখ মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত। অনেক মানুষ ঘরে ফিরতে চায়। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের কারণে বাস্তুচ্যুতি আরও বাড়ছে। পাশাপাশি খাদ্যসংকটে থাকা দেশ ও অঞ্চলগুলো প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বৈশ্বিক কৃষি–খাদ্য বাজারে বিঘ্নের ঝুঁকির মুখে আছে।

বিষয়: খাদ্যখাদ্যনিরাপত্তাজাতিসংঘক্ষুধাপ্রতিবেদন
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড