Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

উইমেন ইন ট্রান্সলেশন মান্থ কী

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬, ২১: ০০
উইমেন ইন ট্রান্সলেশন মান্থ কী
সব দেশের নারীদের অনূদিত সাহিত্য উদযাপন করা হয় উইমেন ইন ট্রান্সলেশন মান্থে। ছবি: এআই দিয়ে তৈরি

ইংরেজি থেকে তো হরহামেশাই বিভিন্ন ভাষায় বই অনুবাদ হয়। বিশ্বব্যাপী অনুবাদ সাহিত্যের একটি বড় অংশেরই মূল ভাষা ইংরেজি। কিন্তু অন্য ভাষাগুলো এতটা অনুবাদ হয় না। নারী লেখকদের ক্ষেত্রে এ হার আরও কম।

Advertisement
Advertisement
Advertisement

এই ব্যবধান ও সীমানা ভেঙে বিশ্বসাহিত্যের বৈচিত্র্যময় নারী সাহিত্যিকদের সৃষ্টি পাঠকের মুখোমুখি দাঁড় করাতেই সূচনা হয় ‘উইমেন ইন ট্রান্সলেশন মান্থ’ বা সংক্ষেপে ‘#WITMonth’। প্রতি বছর আগস্ট মাসজুড়ে বিশ্বব্যাপী পালিত হয় সাহিত্যকেন্দ্রিক এই বিশেষ আন্দোলন। এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো সার্বিকভাবে ‘উইমেন ইন ট্রান্সলেশন’ প্রকল্পের কথা ছড়িয়ে দেওয়া এবং অনূদিত নারী সাহিত্যিক ও তাদের বইগুলোকে আলাদাভাবে পরিচিত করে তোলা।

Advertisement
Advertisement
Advertisement

২০১৪ সালে সাহিত্যকর্মী ও ব্লগার মেটাল রাদজিনস্কির হাতে প্রথম এই উদ্যোগ শুরু হয়। তিনি লক্ষ্য করেন, বিশ্বজুড়ে অনূদিত বইয়ের আন্তর্জাতিক বাজারে নারী লেখকদের অনূদিত বইয়ের পরিমাণ অনেক কম। সাহিত্যের মতো সংবেদনশীল ও বিস্তৃত মাধ্যমে এই বৈষম্য দূর করা এবং ভিন্ন ভিন্ন ভাষা ও সংস্কৃতির নারী লেখকদের অনূদিত গল্প-উপন্যাস পাঠকদের হাতে পৌঁছে দেওয়াই এর মূল উদ্দেশ্য।

উদযাপনের মাধ্যম

উইমেন ইন ট্রান্সলেশন মান্থের অফিসিয়াল ওয়েবসাইটে খুললেই এই নিয়ে একটি মজার উক্তি দেখা যায়। সেখানে লেখা–“প্রতি বছর আগস্ট মাসে পৃথিবীর সব মহাদেশের পাঠকেরা (অ্যান্টার্কটিকা বাদে, তবে সেই পেঙ্গুইনদেরও আমরা একদিন দলে টেনে নেব!) আত্মিকভাবে এবং কখনো সরাসরি উপস্থিত হয়ে নারী লেখকদের অনূদিত বই পড়তে, পর্যালোচনা করতে এবং আলোচনায় অংশ নিতে একত্রিত হন।”

এই আন্দোলনে ভৌগোলিক ও ভাষাগত সীমান্ত পেরিয়ে বিভিন্ন অঞ্চলের নারী লেখকদের অভিজ্ঞতা, সামাজিক বাস্তবতা ও চিন্তাভাবনা বিশ্বপাঠকের সামনে উপস্থাপন করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। এ ছাড়া প্রকাশক ও অনুবাদকদের নতুন নতুন ভাষার নারী লেখকদের কাজ নিয়ে কাজ করতে এবং তা আন্তর্জাতিক বাজারে আনায় উদ্বুদ্ধ করা হয়।

আগস্ট মাসজুড়ে পাঠকেরা বিভিন্ন দেশ ও ভাষার নারী লেখকদের অনূদিত বই পড়ার তালিকা তৈরি করেন এবং সামাজিক মাধ্যমে পর্যালোচনা বা আলোচনা শেয়ার করেন। বর্তমানে ‘বুক-টক’-এর সময়ে ইন্টেলেকচুয়াল ইনফ্লুয়েন্সাররা তাদের কনটেন্টে এই মাস উদযাপন করছেন নিজেদের পড়া বই রিভিউ করে। পাশাপাশি তারা অন্য পাঠকদের নারী লেখকদের অনূদিত সাহিত্য পড়তে উৎসাহিত করছেন।

সাহিত্যপত্রগুলো নারীদের অনূদিত সাহিত্য নিয়ে বিশেষ নিবন্ধ ও তালিকা প্রকাশ করে। উইমেন ইন ট্রান্সলেশন মান্থের অফিসিয়াল ওয়েবসাইট, কলম্বিয়া ইউনিভার্সিটি প্রেস, পিইএন (পেন) আমেরিকার ওয়েবসাইটে নারীদের অনূদিত সাহিত্যের বিশাল লিস্ট দেওয়া আছে। চাইলে ঢুঁ মেরে দেখতে পারেন!

চাইলে সামাজিক যোগাযোগমাধ্যমে #WITMonth হ্যাশট্যাগ ব্যবহার করে যে কেউ যুক্ত হতে পারে, এই সাহিত্য আয়োজনে!

তথ্যসূত্র: উইমেন ইন ট্রান্সলেশন ওয়েবসাইট, পেন আমেরিকা

বিষয়: বইবই আলোচনানারীসাহিত্যসাহিত্যিক বিশ্ব সাহিত্যআন্দোলনসামাজিক যোগাযোগমাধ্যম
সর্বশেষ
  • ১

    রাজধানীর ধানমন্ডিতে ভবনে আগুন

  • ২

    হংকংয়ের বিনিয়োগ আকর্ষণে বিশেষ সুবিধার প্রস্তাব বাংলাদেশের

  • ৩

    মেঘের শারীরিক অবস্থা এখনো ‘অস্থিতিশীল’, মেডিকেল বোর্ড গঠন

  • ৪

    সম্মিলিত ইসলামী ব্যাংক: তিন দিনে ২৬ হাজার গ্রাহক তুললেন কত টাকা

  • ৫

    ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিতে আগুনে নিহত ৫, নিখোঁজ ৮০ জনের বেশি

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।