Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> এক্সপ্লেইনার

ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন নিয়ে আবারও যা হলো সংসদে

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ১৮ জুন ২০২৬, ১৯: ২১
ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন নিয়ে আবারও যা হলো সংসদে

সংসদ সদস্যদের জন্য বরাদ্দ দেওয়া ফ্ল্যাটে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন ও পর্দা দেওয়ার দাবি নিয়ে আবারও আলোচনা হয়েছে সংসদে।

Advertisement
Advertisement
Advertisement

জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মিজানুর রহমানের ওই প্রস্তাব সংসদকে ‘লজ্জা দেয়’ বলে মন্তব্য করেছেন ভোলা-১ আসনের আন্দালিব রহমান পার্থ।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে ওই কথা বলেন আন্দালিব। তার বক্তব্যের পর বিরোধীদলীয় নেতা জাসায়াত আমির শফিকুর রহমান প্রশ্ন রাখেন, “ওনার কাছে চাইছে নাকি?”

আন্দালিভের বক্তব্যের বিষয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বিষয়টি পয়েন্ট অর্ডারের মধ্যে পড়ে না। বিষয়টি নিয়ে বিতর্ক না বাড়ানোরও আহ্বান জানান তিনি।

Advertisement
Advertisement
Advertisement

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে পার্থ বলেন, “আগামীতে ওনার (মিজানুর রহমান) যদি পর্দা-মাইক্রোওভেন লাগে, তাহলে আমি আমার তরফ থেকে দিতে চাই।”

প্রধানমন্ত্রীকে ওয়াশিং মেশিন ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পর্দা কিনে দেওয়ার অনুরোধ করে পার্থ আরও বলেন, “ওনার সংসারটা আমরা গুছিয়ে দিতে পারতাম, তারপরও আমাদের সংসদকে উনি বিব্রত না করেন।”

গতকাল বুধবার আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মিজানুর রহমান সংসদ সদস্যদের ফ্ল্যাটে পর্দা, ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন দেওয়ার দাবি তুলে ধরেন।

স্পিকারের প্রতি সম্মান ধর্মীয় রীতি অনুসারে: রুলিংparliament

মিজানুর রহমান বলেন, “আমরা বাজেটের উপর কথা বলছি। সম্পূরক বাজেটও জাতীয় সংসদে পাস হয়েছে। কিন্তু সংসদ সদস্যদের আবাসিক ফ্ল্যাটগুলোতে থাকার জন্য যেটা দেওয়া হয়েছে, তার জানালা-দরজার পর্দাটি এখনো পর্যন্ত ঝোলানো হয়নি। আমরা শুনেছিলাম যে আমাদের এই ফ্ল্যাটগুলোতে একটি করে ওয়াশিং মেশিন, মাইক্রোওভেনও দেওয়া হবে। এই পর্দা, মাইক্রোওভেন এবং ওয়াশিং মেশিনগুলো আপনার (স্পিকার) মাধ্যমে পাওয়ার জোর দাবি জানাচ্ছি।”

তার ওই বক্তব্য প্রসঙ্গে নিয়ে বৃহস্পতিবার আন্দালিব রহমান পার্থ বলেন, “অনেক কষ্টের পরে আমরা এ সংসদ পেয়েছি। এখানে স্বৈরাচারের দোসর বা ফ্যাসিস্টদের কেউ নেই। গত সংসদ শুধু সংসদীয় গণতন্ত্রকে হত্যা করেনি, সংসদের স্ট্যান্ডার্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করেছে। আমরা দেখেছি এখানে মমতাজ থেকে শুরু করে গান হয়েছে, অন্য কিছু হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সরাসরি ওই দিকে না গেলেও কিছু জায়গায় আমরা ওই দিকে চলে যাচ্ছি।”

জামায়াতের মিজানুর রহমানের ওয়াশিং মেশিন ও মাইক্রোওভেন নিয়ে বক্তব্যের পর বিভিন্নজনের কাছ থেকে ফোন পেয়েছেন বলে দাবি করেন পার্থ। তিনি বলেন, “গণমাধ্যমে প্রতিবেদন লেখা হয়েছে জামায়াত এমপি ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, পর্দা চেয়েছে। এটা আমাকে অনেক লজ্জা দেয়। আমি মনে করি সংসদকে অনেক লজ্জা দেয়।”

তিনি আরও বলেন, “সংসদ সদস্য এখানে দাঁড়িয়ে যেখানে জনগণের কথা বলবেন, সেখানে একজন সংসদ সদস্য দাঁড়িয়ে ওয়াশিং মেশিন পেল, না মাইক্রোওভেন পেল, না পর্দা পেল তা নিয়ে কথা বলছে।”

পার্থ বলেন, “আমি খুব সিরিয়াসলি বলছি, তারপরও যদি আমার ভাই, যেহেতু মন্তব্য করেছেন উনি চান, আমি ওনাকে বিব্রত না করে আগামীতে ওনার যদি পর্দা, মাইক্রোওভেন লাগে, তাহলে আমি আমার তরফ থেকে দিতে চাই।”

তবে পার্থের এমন প্রস্তাবকে ‘অসম্মানজনক’ বলে বর্ণনা করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

এ বক্তব্যের পর স্পিকার হাফিজ উদ্দিন বলেন, “সংসদ সদস্য (মিজানুর রহমান) বাজেট সেশনের ওপর বক্তব্য দিতে গিয়ে বলেছেন। বাজেট সেশন এমন একটি সেশন সেখানে অনেক বিষয়ে বক্তব্য রাখা যায়। একজন সদস্য তার সুবিধা-অসুবিধার কথা বলেছেন। আমি মনে করি এটা সংসদে না বললেও হতো। কিন্তু এটা বলে এমন কোনো গর্হিত অপরাধও তিনি করেন নাই।”

সংসদ সচিবালয়ের ‘হাউজ কমিটির’ মাধ্যমে সংসদ সদস্যদের আবাসন-সংক্রান্ত বিভিন্ন বিষয় দেখভাল করা হয় জানিয়ে স্পিকার বলেন, “এ ধরনের বিষয় সেখানে জানানো যেত। তিনি (মিজানুর রহমান) তার নিজের জন্য চাননি, সব সংসদ সদস্যদের জন্যই, যারা সংসদের দেওয়া ভবনে বসবাস করেন, তাদের সম্পর্কে বলেছেন। বিষয়টি নিয়ে অতিরিক্ত বিতর্ক করলে বাইরে নেতিবাচক বার্তা যেতে পারে। এটা তো তাদের (এমপিদের) প্রাপ্য হতে পারে। এমন কোনো বড় জিনিস নয়। সামান্য জিনিস নিয়ে তর্ক-বিতর্ক চাই না।”

পার্থের বক্তব্যে বিরোধীদলীয় নেতার আপত্তি

আন্দালিব রহমান পার্থের বক্তব্যের পরে ‘পয়েন্ট অব অর্ডারে’ দাঁড়িয়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, “একজন সদস্য সবার জন্য চেয়েছেন। আপনি (স্পিকার) ঠিকই বলেছেন, এটা সংসদে না বলে কমিটিতে বললেই হতো।”

পার্থের বক্তব্যের সমালোচনা করে শফিকুর রহমান বলেন, “তিনি (পার্থ) এটাকে সূত্র ধরে গাড়ি-বাড়িসহ সব নিয়ে আসলেন। উনি তো বিজ্ঞ পার্লামেন্টারিয়ান, নিজে থেকে অফারও দিয়ে দিলেন, সব দিয়ে দেবেন। ওনার কাছে চেয়েছে নাকি? আমাদের মানসিকতা এমন হওয়া উচিত, এখানে দাঁড়িয়ে কারো সম্মানে আঘাত করব না। আশা করি সবাই এ বিষয়ে যত্নশীল হব।”

বিষয়: ত্রয়োদশ সংসদসংসদ অধিবেশনস্পিকারজাতীয় সংসদসংসদ সদস্য
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমের ঘটনায় কী সুরক্ষা দিচ্ছে নতুন আইন

    গুমকে আমলযোগ্য, জামিন অযোগ্য ও আপসযোগ্য নয় এমন ফৌজদারি অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ জাতীয় সংসদে তিন দিন আগে পাস হয়েছে। বিলে গুমের অভিযোগ করা, তদন্ত, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করা, বিচার এবং ভুক্তভোগী ও তার পরিবারের প্রতিকারের জন্য আইনি কাঠামো রাখা হয়েছে।

  • নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    নতুন মানবাধিকার কমিশন আইনে যা আছে

    জাতীয় মানবাধিকার কমিশনকে আরও ‘স্বাধীনভাবে’ পরিচালনা এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তদন্ত ও প্রতিকারের সুযোগ রেখে নতুন আইন করা হয়েছে। নতুন আইনে কমিশনের গঠন, নিয়োগ, অভিযোগ গ্রহণ ও তদন্ত, ক্ষতিপূরণ, ভুক্তভোগীর সুরক্ষা এবং নির্যাতন প্রতিরোধে বিশেষ ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। তবে শৃঙ্খলা বাহিনীর বির

  • সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    সম্পত্তি হস্তান্তর নিয়ে কী আছে সংশোধিত আইনে

    উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি দান করলেও দাতা চাইলে নিজের জীবদ্দশায় সেই সম্পত্তি ভোগ ও ব্যবহারের অধিকার রেখে দিতে পারবেন। এ জন্য নিবন্ধিত দলিলে দাতার জীবনকালীন ভোগস্বত্ব সংরক্ষণের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

  • সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের ওয়াকআউট, আপত্তি কোথায়?

    জাতীয় সংসদে ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’ নিয়ে তীব্র বিতর্কের পর ওয়াকআউট করেছেন বিরোধী দলের সংসদ সদস্যরা। সন্তানের নামে জমি বা সম্পত্তি নিবন্ধনের পরও বাবা-মায়ের আজীবন ভোগদখল ও নিরাপত্তা নিশ্চিত করার বিধান রাখার কথা বলা হয়েছে বিলে।