সংসদ সদস্য

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপতি নির্বাচনে মোট ৩৪৮ জন সংসদ সদস্য ভোট প্রদান করেছেন। চিকিৎসাজনিত কারণে বিদেশে অবস্থান করায় ঢাকা-৮ আসনের সংসদ সদস্য

৩৫ বছর পর এবারের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে যেভাবে
সংসদীয় ব্যবস্থা প্রবর্তনের পর দেশে দ্বিতীয়বারের মতো রাষ্ট্রপতি নির্বাচন হতে যাচ্ছে বৃহস্পতিবার। রাষ্ট্রপতি নির্বাচন আইন অনুযায়ী সংসদ কক্ষে এই ভোট হবে। বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সংসদ সদস্যরা রাষ্ট্রপ্রধান নির্বাচনের জন্য ভোট দেবেন।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট
হলফনামায় তথ্য গোপন ও জালিয়াতির অভিযোগে নোয়াখালী-৬ এর সংসদ সদস্য এনসিপির হান্নান মাসউদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করতে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার নোয়াখালীর হাতিয়ার বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হা

ঝিনাইদহে সাবেক এমপি নায়েব আলী জোয়ার্দ্দারসহ গ্রেপ্তার ৫
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টির পাঁয়তারা এবং সারুটিয়া ইউনিয়নে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল আয়োজনের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।

গলায় দা ধরে সম্পত্তি লিখিয়ে নেওয়ার অভিযোগ, এমপির স্ত্রীর মামলা
সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য (এমপি) নাছির উদ্দিন চৌধুরীর তিন সৎ ভাইসহ আটজনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এমপির দ্বিতীয় স্ত্রী পারভিন আক্তার। গতকাল সোমবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জসিমের আদালতে মামলাটি করা হয়।

রাজনৈতিক প্রশ্ন নেতাদের কাছে করবেন: ফ্লোর ক্রসিং নিয়ে ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচনে কোনো সংসদ সদস্য বিপক্ষ দলের প্রার্থীকে ভোট দিলে তা ফ্লোর ক্রসিং হবে কি না–সেটি ‘রাজনৈতিক প্রশ্ন’ বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে এমপিরা ভোট দিতে পারবেন না: চিফ হুইপ
রাষ্ট্রপতি নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে কোনো সংসদ সদস্য ভোট দিতে পারবেন না বলে জানিয়েছেন সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম। কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার সদস্যপদ বাতিল হবে বলেও জানিয়েছেন তিনি।

‘আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র’
অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে বলে জানিয়েছেন দিরাই-শাল্লা (সুনামগঞ্জ-২) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন চৌধুরী। নাছির উদ্দিন চৌধুরী বলেছেন, “আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র।”

“কোনো নিয়মই মানুষের বাকস্বাধীনতার অধিকার ক্ষুণ্ন করতে পারে না”
আজিজুল বারী হেলাল তরুণদের কেবল মিছিলকারী বা ভোটার হিসেবে না দেখে রাজনৈতিক নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, “বয়সের অজুহাতে তরুণদের দাবিয়ে না রেখে রাজনৈতিক দল ও সংগঠনে তাঁদের উপযুক্ত সুযোগ নিশ্চিত করা প্রয়োজন।”

এমপিদের তালিকা এলেই রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: ইসি সচিব
এর আগে গত ২৪ জুলাই বিকাল ৪টার দিকে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়ান মো. সাহাবুদ্দিন। তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।

এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা কাটল বিএনপির সরোয়ার আলমগীরের
চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য (এমপি) হিসেবে দায়িত্ব পালনে আর বাধা নেই। ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচিত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন আপিল বিভাগের কার্যতালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আজ বুধবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধী

‘ফ্যাসিস্টের সময় নিয়োগ পাওয়া রাষ্ট্রপতি দেখতে চাইনি’
জামায়াতে ইসলামী সদ্যসাবেক রাষ্ট্রপতির বিষয়ে কী ভাবছে? তাকে কি বিচারের আওতায় আনা হবে? আওয়ামী লীগের কেউ জামায়াতে যোগ দিলে, তাকে দলটি কীভাবে বিবেচনা করবে? এসব নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য মারদিয়া মমতাজ।

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন পেছাল
শেয়ারবাজারে কারসাজি, জালিয়াতি ও অর্থপাচারের অভিযোগে করা মামলায় সাবেক জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।
‘দলের নীতির বাইরের কথায় সতর্ক করা হয়েছে’
বর্তমান সংসদ আগের সংসদগুলো থেকে কতটা আলাদা? মন্ত্রিত্ব স্থির কোনো বিষয় নয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব কতটা ভিন্ন? এসব নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন সংসদ সদস্য ও বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন
সংসদ সদস্যদের যেসব ঘটনায় বিতর্কিত দেশের রাজনীতি
হত্যাচেষ্টা ও সহিংসতার অভিযোগেও বিভিন্ন সময়ে একাধিক সংসদ সদস্যের নাম এসেছে। গাইবান্ধা-১ আসনের সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ২০১৫ সালে এক শিশু শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় দেশজুড়ে আলোচিত হন। পরে ২০১৬ সালের শেষ দিকে নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে নিহত হন তিনি।

সংসদ সদস্যের বিরুদ্ধে মামলা হলে কী হয়?
বাংলাদেশে আইন প্রণয়ন হয় জাতীয় সংসদে। সংসদ সদস্যরাই সেখানে আইনপ্রণেতা হিসেবে দায়িত্ব পালন করে থাকেন। ফলে ক্ষমতার কেন্দ্রে এই সংসদ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। আর আমাদের দেশের সামাজিক ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিবেচনায় নিলে বলতেই হয় যে, এ দেশে সংসদ সদস্যদের প্রভাব অনেক বেশি।

ভিডিও-কাণ্ডে বিতর্কিত গাজী নজরুল কি আর এমপি থাকতে পারবেন?
এক নারীর সঙ্গে ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার জেরে জামায়াত দল থেকে বহিষ্কার করেছে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে। দল থেকে বহিষ্কার মানেই কি এমপি পদও হারাবেন তিনি? সংবিধান কি বলছে? আগে এমন কোনো সংসদ সদস্যের নিজ দল থেকে বহিষ্কৃত হওয়ার উদাহরণ আছে? তাদের ক্ষেত্রে কী হয়েছিল

আন্দোলনের চাপ বাড়ছেই, কী করবেন মোদি?
কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিরোধী দলের সংসদ সদস্যরা আজ বুধবার সংসদ ভবনের বাইরে জড়ো হন। তাদের অনেকেই কালো পোশাক পরেছিলেন এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে প্ল্যাকার্ড বহন করেন।

গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকবে?
বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের আমলে অষ্টম জাতীয় সংসদে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য আবু হেনাকে দল থেকে বহিস্কার করা হয়। তার সংসদ সদস্য থাকবে কি না–বিষয়টি নিয়ে প্রশ্ন উঠলে তখন সংবিধানের ৭০ (১) অনুচ্ছেদ অনুযায়ী আবু হেনার সদস্য পদ রাখার সিদ্ধান্ত নেন তৎকালীন স্পিকার জমির উদ্দিন সরকার।

ভিডিও কেলেঙ্কারি: এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার
নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। আজ বুধবার বিকালে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠক এমন সিদ্ধান্ত নেওয়া হয়।



