Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> সংক্ষেপে

সংসদের স্পিকার কে হচ্ছেন, আলোচনায় দুজনের নাম

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২: ২১
সংসদের স্পিকার কে হচ্ছেন, আলোচনায় দুজনের নাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করার পর এখন অপেক্ষা সংসদের প্রথম অধিবেশনের। এই অধিবেশন ঘিরে মানুষের আগ্রহের মূল কারণ প্রথম অধিবেশনে শুরুর দিনই নির্বাচিত হবেন জাতীয় সংসদের স্পিকার এবং ডেপুটি স্পিকার।

Advertisement
Advertisement
Advertisement

বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, গুরুত্বপূর্ণ এই পদের জন্য বিএনপির দুজন নেতার নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে। তারা হলেন- বিএনপির ভাইস চেয়ারম্যান ও প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট জয়নুল আবেদীন এবং দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

নরসিংদী-২ আসন থেকে চারবার নির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। রাজনৈতিক ক্যারিয়ারে সফলতা এবং ক্লিন ইমেজের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক ও প্রবীণ রাজনীতিকের গ্রহণযোগ্যতা নিয়ে বিএনপি অনেকটাই নির্ভার। বিএনপির স্থায়ী কমিটির অধিকাংশ সদস্য মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হলেও মঈন খান সরকারের কোনো পদে নেই। দলের অনেকেই মনে করছেন স্পিকার পদের জন্যই তাকে রাখা হয়েছে।

আসছে সংসদের শুরুটা কে করবেনparliament house (3)

বরিশাল-৩ আসন থেকে নির্বাচিত সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীনের নামও স্পিকার হিসেবে শোনা যাচ্ছে। সুপ্রিম কোর্টের এই জ্যেষ্ঠ আইনজীবী তার দীর্ঘ আইনি ক্যারিয়ার এবং সাংবিধানিক বিষয়ে জ্ঞান সংসদ পরিচালনায় বিশেষ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন দলের অনেকে।

Advertisement
Advertisement
Advertisement

বিএনপির এই ভাইস চেয়ারম্যান দীর্ঘদিন ধরে দলটির পক্ষে বিচার বিভাগ ও আইনি লড়াইয়ে সামনের সারিতে ছিলেন। তাই ধারণা করা হচ্ছে স্পিকার পদে তাকেও দেখা যেতে পারে।

বিএনপির যেসব নেতার সঙ্গে চরচা কথা বলেছে, তারা কেউই নাম প্রকাশ করতে চাননি। তাদের ভাষ্য, দলের যথাযথ ফোরামে এ বিষয়ে আলোচনা হওয়ার পর আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

নিয়ম অনুযায়ী প্রথম অধিবেশনেই প্রথম বৈঠকেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন এবং রাষ্ট্রপতির ভাষণের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।

তবে আগের সংসদের স্পিকারের পদত্যাগ এবং ডেপুটি স্পিকার কারাগারে থাকায় প্রথম অধিবেশনে সভাপতিত্ব কে করবেন, তা ঠিক করবেন রাষ্ট্রপতি।

অর্থাৎ, রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তির সভাপতিত্বে প্রথম অধিবেশন শুরু হবে। সেখানে সংসদ সদস্যরা একজন স্পিকার ও একজন ডেপুটি স্পিকার নির্বাচিত করবে।

আবার সংসদ সদস্যরা নিজেরাও অধিবেশনে সভাপতিত্ব করার জন্য তাদের মধ্য থেকে একজনকে মনোনীত করতে পারেন। যার সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়ে স্পিকার-ডেপুটি স্পিকার নির্বাচন হবে।

স্পিকার-ডেপুটি স্পিকার না থাকায় গত ১৭ ফেব্রুয়ারি সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচিতদের সংসদ সদস্যের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)।

বিষয়: স্পিকারঅধিবেশনজাতীয় সংসদসংসদ সদস্যসংসদ
সর্বশেষ
  • ১

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ২

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৩

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৪

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

  • ৫

    ‘২৪ ঘণ্টা হল খোলা চাই, এইখানে একটা মিসলিডিং আছে’

সম্পর্কিত
  • ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

    ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ইসি জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ আসনে উপনির্বাচন হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তা ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, রিটার্নিং ক

  • হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

    জুলাই আন্দোলনের সময় ঢাকার কাফরুল থানার হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেপ্তার দেখিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার তদন্ত কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিদারুল আলম তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

  • মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

    শান্তর মামা মিরাজ অভিযোগ করেন, দীর্ঘ সময় নদীর পাড়ে এভাবে বাঁধা অবস্থায় থাকলে জোয়ারের পানিতে ডুবে শান্ত মারা যেতে পারতেন। পরিকল্পিতভাবে তাকে হত্যার উদ্দেশ্যে নদীর পাড়ে রশি দিয়ে হাত-পা ও মুখ বেঁধে রেখে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

  • ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    ধানমন্ডি ও মহাখালীর দুই ভবনের আগুন নিয়ন্ত্রণে

    রাজধানীর ধানমন্ডি ও মহাখালীতে দুই ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় মহাখালীর এসকেএস শপিং মলের পেছনে পুরোনো ভবনের আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর দুপুর ১২টার দিকে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় ধানমন্ডি ২৭-এ অ্যাপেক