Advertisement Banner

বরিশালে ৩০ মামলার আসামি দা মাসুদ গ্রেপ্তার

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
বরিশালে ৩০ মামলার আসামি দা মাসুদ গ্রেপ্তার
৩০ মামলার আসামি দা মাসুদ। ছবি: চরচা

বরিশালে হত্যা, মাদক, চাঁদাবাজিসহ ৩০ মামলার আসামি কালা মাসুদ ওরফে দা মাসুদকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১১টি রামদা উদ্ধার করে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের গিলাতলি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ ওই এলাকার মৃত এনায়েত হোসেন জাহাঙ্গিরের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, ভাড়াটে খুনি হিসেবে পরিচিত দা মাসুদ টাকার বিনিময়ে মানুষ কোপানোর কাজ করে। তার নামে প্রায় ৩০টি মামলা রয়েছে। একাধিক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন উল ইসলাম বলেন, “একাধিক মামলার পলাতক আসামি দা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।”

সম্পর্কিত