এফইআরবির নতুন চেয়ারম্যান আজিজুর, নির্বাহী পরিচালক সিরাজুল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
এফইআরবির নতুন চেয়ারম্যান আজিজুর, নির্বাহী পরিচালক সিরাজুল
ছবি: সংগৃহীত

দেশের এনার্জি রিপোর্টারদের সংগঠন ফোরাম ফর এনার্জি রিপোর্টার্স বাংলাদেশের (এফইআরবি) দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার বিশেষ প্রতিনিধি এম. আজিজুর রহমান রিপন এবং নির্বাহী পরিচালক পদে নির্বাচিত হয়েছেন বার্তা২৪.কমের চিফ রিপোর্টার সেরাজুল ইসলাম সিরাজ।

আজ রোববার বিদ্যুৎ ভবনের বিজয় হল রুমে সাধারণ সভা শেষে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

৯ সদস্যের নির্বাহী কমিটির নির্বাচিত অন্যরা হলেন- ভাইস চেয়ারম্যান দৈনিক কালবেলার সিনিয়র রিপোর্টার হাসান আজাদ, পরিচালক (উন্নয়ন ও অর্থ) চরচার বিশেষ প্রতিনিধি ফজলে রাব্বি, পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) দৈনিক বণিকবার্তার ডেপুটি চিফ রিপোর্টার আবু তাহের, পরিচালক (ডাটা ব্যাংক) দৈনিক কালের কণ্ঠের সিনিয়র রিপোর্টার সজীব আহমেদ, পরিচালক (বিনোদন ও কল্যাণ) দৈনিক আজকের পত্রিকার সিনিয়র রিপোর্টার আতিকুর রহমান ফয়সাল, পরিচালনা সদস্য দেশকাল নিউজের সিনিয়র রিপোর্টার জান্নাতুল ফেরদৌসী শোভা ও দৈনিক ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার মাহবুব রনি।

নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) জনসংযোগ পরিদপ্তরের সাবেক পরিচালক প্রধান নির্বাচন কমিশনার সাইফুল হাসান চৌধুরী, নির্বাচন কমিশনার ছিলেন বিপিডিবির জনসংযোগ পরিদপ্তরের বর্তমান পরিচালক শামীম হাসান ও পেট্রোবাংলার উপ-মহাব্যবস্থাপক তারিকুল ইসলাম খান।

নির্বাচনের পূর্বে এফইআরবির চেয়ারম্যান শামীম জাহাঙ্গীরের সভাপতিত্বে দ্বিবার্ষিক সভা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত