ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করল প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপ

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করল প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপ
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠনে। ছবি: প্রাইম ব্যাংকের সৌজন্যে

বাংলাদেশের ঝুঁকিপূর্ণ চরাঞ্চলের মানুষের জীবনে স্থিতিশীলতা ও নিরাপত্তা আনতে প্রাইম ব্যাংক পিএলসি. এবং ফ্রেন্ডশিপ যৌথভাবে চালু করেছে এক জলবায়ু সহনশীলতা উদ্যোগ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি ঢাকায় ‘সেইফ শোরস: এমপাওয়ারিং চর কমিউনিটিস এগেইন্সট ক্লাইমেট চেঞ্জ’ শীর্ষক প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।

প্রাইম ব্যাংকের কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির আওতায় নেওয়া এই প্রকল্প মূলত চরবাসীর জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধি, টেকসই জীবিকা নিশ্চিতকরণ এবং দীর্ঘমেয়াদি সহনশীলতা গড়ে তোলার উদ্দেশ্যে পরিচালিত হবে।

এমওইউতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ এবং ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের ডিএমডি ও সিআরও ম. জিয়াউর রহমান এবং ফ্রেন্ডশিপের সিনিয়র ডিরেক্টর মুহাম্মদ শামীম রেজা।

উদ্যোগটি বাস্তবায়িত হবে কুড়িগ্রামের চিলমারী উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের ভাটপাড়া এলাকায়-যেখানে প্রতি বছর ভয়াবহ বন্যা, নদীভাঙন এবং বিরূপ আবহাওয়া মানুষের জীবন ও সম্পদ ঝুঁকিতে ফেলে।

প্রকল্পের আওতায় থাকছে-নবায়নযোগ্য জ্বালানিনির্ভর সোলার ভিলেজ, বন্যা পরিস্থিতিতে নিরাপদ আশ্রয়কেন্দ্র, টেকসই জীবিকা সহায়তা, স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা ও পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কার্যক্রম।

অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিইও হাসান ও. রশিদ বলেন, ব্যাংকিং শুধু আর্থিক লেনদেন নয়–মানুষের সবচেয়ে কঠিন সময়ে তাদের পাশে দাঁড়ানোর অঙ্গীকার। এই প্রকল্পের মাধ্যমে আমরা সহনশীলতা, মর্যাদা ও আশায় বিনিয়োগ করছি।

ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা খান রুনা বলেন, নদীভাঙনে জমি হারালে মানুষ শুধু ঘরই হারায় না, হারায় ভবিষ্যতের স্বপ্ন দেখার সাহসও।

সম্পর্কিত