জলবায়ু পরিবর্তন

দক্ষিণ স্পেনে ভয়াবহ দাবানলে নিহত ১২
স্পেনের দক্ষিণাঞ্চলে ভয়াবহ দাবানলে অন্তত ১২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। এখনো নিখোঁজ রয়েছেন ২৩ জন। স্থানীয় সময় গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন আন্দালুসিয়া অঞ্চলের প্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো।

এই মুহূর্তে ১৫ কোটি মানুষ চরম তাপপ্রবাহে: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেন, “পৃথিবীর মধ্যে ইউরোপই সবচেয়ে দ্রুত উষ্ণ হয়ে ওঠা মহাদেশ। এখানে বৈশ্বিক গড়ের তুলনায় দ্বিগুণ হারে তাপমাত্রা বাড়ছে।”

তীব্র তাপপ্রবাহের মাঝেই ঐতিহাসিক রায় দিতে যাচ্ছে প্যারিস
এই আইনি লড়াই এমন এক সময়ে চূড়ান্ত রূপ নিচ্ছে, যখন ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনসহ পুরো ইউরোপ তীব্র গরমে পুড়ছে। জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার ও ল্যুভর জাদুঘরের মতো দর্শনীয় স্থানগুলোর সময়সূচি সীমিত করা হয়েছে, ব্যাহত হচ্ছে শিক্ষা ও পরিবহন ব্যবস্থা।

জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুতদের সংকট বাড়ছে
কারিতাস বাংলাদেশের উদ্যোগে জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে সাংবাদিকদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে জাতীয় পর্যায়ের এই পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়।

এবারের এল নিনো ভয়াবহ হবে, সতর্ক করল অস্ট্রেলিয়া
চলতি বছরের শেষার্ধে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তৈরি হওয়া আবহাওয়ার বিশেষ রূপ ‘এল নিনো’ তীব্র আকার ধারণ করতে পারে। এটি বিগত সাত দশকের মধ্যে অন্যতম শক্তিশালী রূপ নিতে যাচ্ছে। আজ মঙ্গলবার এক সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো (বিওএম)।

জলবায়ু নীতিতে উপকূলীয় ও আদিবাসী নারীদের অংশীদারিত্বের দাবি
নীতিনির্ধারণী পর্যায়ে প্রান্তিক নারীদের অবমূল্যায়নের চিত্র তুলে ধরে এক স্থানীয় নারী নেতা আক্ষেপ করে বলেন, “বড় বড় সেমিনারে সুন্দরবন নিয়ে কথা বলতে আমাদের মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়। অথচ নদীভাঙন, ঝড় আর লবণাক্ততার বিরুদ্ধে আমাদের যে জীবনসংগ্রাম, তা দুই মিনিটে বলা অসম্ভব।”

২৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ২৫ হাজার গাছ লাগাবে ব্র্যাক ব্যাংক
ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান বলেন, দেশের শীর্ষস্থানীয় ব্যাংক হিসেবে অব্যবহৃত স্থানগুলোকে সবুজ পরিবেশে রূপান্তর করতে চায় ব্র্যাক ব্যাংক।

এল নিনো নয়, আসছে ‘সুপার’ এল নিনো
প্রতিটি এল নিনো পরিস্থিতিই অনন্য এবং অঞ্চল ও ঋতুভেদে এর প্রভাব ভিন্ন ভিন্ন ও পরিবর্তনশীল হতে পারে। তবে এই চক্রটি সাধারণত অস্ট্রেলিয়া, দক্ষিণ ও মধ্য আফ্রিকা, ভারত এবং আমাজন রেইনফরেস্টসহ দক্ষিণ আমেরিকার কিছু অংশে খরা ও প্রচণ্ড তাপ সৃষ্টি করে।

পৃথিবীতে আটকে যাচ্ছে তাপ, প্রভাব হাজার বছর স্থায়ী হতে পারে
গত বছর পৃথিবীতে আটকে থাকা তাপের পরিমাণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। এর প্রভাব হাজার হাজার বছর স্থায়ী হতে পারে বলে আজ সোমবার সতর্ক করেছে জাতিসংঘ।

বিশ্বের সবচেয়ে বড় শহুরে কফি বাগানের নতুন ১৫০০ চারা কেন আলাদা?
বিশ্বের বৃহত্তম শহুরে কফি বাগানে নতুন করে লাগানো হয়েছে প্রায় ১,৫০০ কফি চারা। সাও পাওলোর বায়োলজিক্যাল ইনস্টিটিউটের গবেষকরা পরীক্ষা করছেন জলবায়ু পরিবর্তন ও রোগবালাই মোকাবিলায় এসব গাছ কতটা টিকে থাকতে পারে। কফি শিল্পের ভবিষ্যৎ রক্ষায় নতুন সহনশীল জাত উদ্ভাবনের চেষ্টা চলছে।

ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করল প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপ
এমওইউতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ এবং ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা।

পলিহীনতা ও সেকেলে চুক্তির বেড়াজালে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে গঙ্গা অববাহিকা গত ১,৩০০ বছরের মধ্যে ভয়াবহতম খরার কবলে পড়েছে, যা প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনের স্বাভাবিক সীমার অনেক বাইরে। অন্যদিকে, ‘বায়ুমণ্ডলীয় নদী’ এখন এমন বিপর্যয়কর বন্যা ডেকে আনছে, যা বর্তমান অবকাঠামোর ধারণক্ষমতাকেও ছাপিয়ে যাচ্ছে। গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তন চরম

২৫ বছরের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষ থাকবে চরম তাপমাত্রায়, বাংলাদেশের ক্ষতি কতটা?
প্রাক শিল্পযুগের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা যদি ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তাহলে আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষ চরম তাপমাত্রার মধ্যে বসবাস করবে বলে জলবায়ু পরিবর্তন নিয়ে করা এক নতুন গবেষণায় উঠে এসেছে। আর তাপমাত্রার এই বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ।

রাশিয়া-চীনকে ঠেকাতেই কি গ্রিনল্যান্ডের দখল চান ট্রাম্প?
গ্রিনল্যান্ডকে ঘিরে ট্রাম্পের আগ্রহ শুধু রাজনীতি নয়, এটি বৈশ্বিক শক্তির নতুন হিসাব। জলবায়ু পরিবর্তন, বিরল খনিজ আর উত্তরমুখী নৌপথ গ্রিনল্যান্ডকে করেছে কৌশলগত কেন্দ্র। এই দ্বীপ ঘিরেই আমেরিকা, ইউরোপ, রাশিয়া ও চীনের প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে।

‘আন্ডারগ্রাউন্ড ওয়াটার নিয়ে আপনি তো আমার চেয়ে বেশি জানেন’
ক্লাইমেট চেঞ্জ মোকাবিলায় রাজনীতিকদের কী করা উচিত?,আন্ডারগ্রাউন্ড পানির স্তর নেমে যাচ্ছে এবং এ নিয়ে রাষ্ট্রের সক্রিয় হওয়া প্রয়োজন। এ বিষয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান উদ্যোগ নেবেন বলে আশা প্রকাশ করেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম

বাংলাদেশে প্রবৃদ্ধির পথে বাধা তাপপ্রবাহ
বাংলাদেশ বিশ্বের অন্যতম তাপ-ঝুঁকিপূর্ণ দেশ। ক্রমবর্ধমান তাপমাত্রা বৃদ্ধির শিকার হওয়া জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ১৯৮০ থেকে ২০২৩ সালের মধ্যে দেশে সর্বোচ্চ তাপমাত্রা বেড়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস।

ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর ২০২৫
২০২৫ সাল ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে উষ্ণ ও রৌদ্রোজ্জ্বল বছর হিসেবে নতুন রেকর্ড গড়েছে। দেশটির আবহাওয়া অফিস জানিয়েছে, উচ্চচাপ বলয় ও সমুদ্রের পানির অস্বাভাবিক উষ্ণতাই তাপমাত্রা বৃদ্ধির মূল কারণ। বিশেষজ্ঞরা বলছেন, সাম্প্রতিক এই রেকর্ড জলবায়ু পরিবর্তনের দ্রুতগতির স্পষ্ট সতর্কবার্তা।

ইয়াকুতিয়া কেন বিশ্বের শীতলতম শহর
সাইবেরিয়ার স্থলবেষ্টিত অববাহিকায় অবস্থিত এই ইয়াকুতিয়া শহর। শীতকালে এখানে বাতাস আটকে পড়ে, যা শক্তিশালী শীতকালীন চাপবলয় তৈরি করে। রাতের আকাশ পরিষ্কার থাকায় ভূমির তাপ দ্রুত মহাশূন্যে বেরিয়ে যায়।

আমদানি করা গাছ মেলে ফুটপাতে
রাজধানীর দোয়েল চত্বর এলাকায় নানা জাতের বিদেশি গাছ বিক্রি করেন রাকিব ইসলাম। গাছগুলো আসে থাইল্যান্ড ও মালয়েশিয়া থেকে। ঘর ও অফিসের সৌন্দর্য বাড়াতে অনেকে এই গাছ কিনছেন। ভিডিও: তারিক সজীব

বছর বছর জলবায়ু সম্মেলন, বাংলাদেশের অর্জন কী?
বৈশ্বিক জলবায়ু সম্মেলন শেষ হয়েছে গত মাসে। কপ–৩০ সম্মেলন শেষে ফিরেছে বাংলাদেশের প্রতিনিধি দল। এবারও নানা দাবি নিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রতি বছরই যায়। কিন্তু এখন পর্যন্ত আসলে কী অর্জন করতে পারল বাংলাদেশ?



