জলবায়ু

পিকেএসএফের গ্রিন প্রকল্পে উপকৃত হবে আড়াই লাখেরও বেশি পরিবার
প্রকল্পের আওতায় হাওর, উপকূল, বরেন্দ্র ও চরাঞ্চলসহ দেশের ২ লাখ ৫৮ হাজারের বেশি পরিবার প্রত্যক্ষভাবে উপকৃত হবে।

এশিয়ার দেশগুলোর নজর কেন আর্কটিকের সমুদ্রপথের দিকে?
দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে সিঙ্গাপুর পর্যন্ত এশিয়ার অনেক দেশই এখন আর্কটিককে ভবিষ্যতের গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে বিবেচনা করছে। ইতিমধ্যেই আর্কটিক অঞ্চলের সমুদ্র অবকাঠামো উন্নয়নে ৪০ কোটি ডলারের বেশি বিনিয়োগের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়া।

ঢাকার বায়ুর মান সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য আবার অস্বাস্থ্যকর
একিউআই স্কোর ১০১ থেকে ১৫০-এর মধ্যে থাকলে তা ‘সংবেদনশীল জনগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ, শিশু, বয়স্ক ব্যক্তি এবং শ্বাসতন্ত্র বা হৃদ্রোগে আক্রান্ত ব্যক্তিরা দীর্ঘ সময় এ ধরনের দূষিত বাতাসে থাকলে স্বাস্থ্যগত সমস্যায় পড়তে পারেন।

তীব্র তাপপ্রবাহের মাঝেই ঐতিহাসিক রায় দিতে যাচ্ছে প্যারিস
এই আইনি লড়াই এমন এক সময়ে চূড়ান্ত রূপ নিচ্ছে, যখন ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেনসহ পুরো ইউরোপ তীব্র গরমে পুড়ছে। জারি করা হয়েছে ‘রেড অ্যালার্ট’। তীব্র গরমের কারণে আইফেল টাওয়ার ও ল্যুভর জাদুঘরের মতো দর্শনীয় স্থানগুলোর সময়সূচি সীমিত করা হয়েছে, ব্যাহত হচ্ছে শিক্ষা ও পরিবহন ব্যবস্থা।

ইউরোপজুড়ে ভয়ংকর হিটওয়েভ!
সাহারা মরুভূমি থেকে আসা তীব্র গরম বাতাস ও আফ্রিকান অ্যান্টিসাইক্লোনের প্রভাবে ইউরোপ জুড়ে তাপমাত্রা আশঙ্কাজনকভাবে বাড়ছে। তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় মিলান, ফ্লোরেন্স ও রোমসহ ইতালির আটটি শহরে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

জলবায়ু পরিবর্তনের ফলে বাস্তুচ্যুতদের সংকট বাড়ছে
কারিতাস বাংলাদেশের উদ্যোগে জলবায়ু অভিবাসীদের জন্য সঠিক নীতিমালা এগিয়ে নিতে গণমাধ্যমের ভূমিকা বিষয়ে সাংবাদিকদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। আজ বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) অডিটোরিয়ামে সাংবাদিকদের সাথে জাতীয় পর্যায়ের এই পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়।

এবারের এল নিনো ভয়াবহ হবে, সতর্ক করল অস্ট্রেলিয়া
চলতি বছরের শেষার্ধে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তৈরি হওয়া আবহাওয়ার বিশেষ রূপ ‘এল নিনো’ তীব্র আকার ধারণ করতে পারে। এটি বিগত সাত দশকের মধ্যে অন্যতম শক্তিশালী রূপ নিতে যাচ্ছে। আজ মঙ্গলবার এক সতর্কবার্তায় এসব তথ্য জানিয়েছে অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো (বিওএম)।

বিশ্বের অন্তত ৩৪০ কোটি মানুষের নিরাপদ আবাসন নেই: জাতিসংঘের প্রতিবেদন
বিশ্বের অন্তত ৩৪০ কোটি মানুষের নিরাপদ ও উপযুক্ত আবাসন সুবিধা নেই। ইউএন হ্যাবিট্যাটের ওয়ার্ল্ড সিটিজ রিপোর্ট ২০২৬ এ এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, দশকের পর দশক ধরে আবাসন খাতে অপর্যাপ্ত বিনিয়োগ, অপরিকল্পিত নগরায়ণ, অর্থনৈতিক অস্থিরতা এবং যুদ্ধ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট বাস্তুচ্যুতি

জলবায়ু নীতিতে উপকূলীয় ও আদিবাসী নারীদের অংশীদারিত্বের দাবি
নীতিনির্ধারণী পর্যায়ে প্রান্তিক নারীদের অবমূল্যায়নের চিত্র তুলে ধরে এক স্থানীয় নারী নেতা আক্ষেপ করে বলেন, “বড় বড় সেমিনারে সুন্দরবন নিয়ে কথা বলতে আমাদের মাত্র দুই মিনিট সময় দেওয়া হয়। অথচ নদীভাঙন, ঝড় আর লবণাক্ততার বিরুদ্ধে আমাদের যে জীবনসংগ্রাম, তা দুই মিনিটে বলা অসম্ভব।”

শ্রমিকের জন্য জলবায়ু সহনশীল পরিবেশ নিশ্চিত করার দাবি
বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন (২০২৬) উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে ওশি ফাউন্ডেশন। বাংলাদেশ এনডিসি ৩.০ ন্যায্য রূপান্তর অঙ্গীকার দ্রুত বাস্তবায়ন চায় সংগঠনটি।

এল নিনো নয়, আসছে ‘সুপার’ এল নিনো
প্রতিটি এল নিনো পরিস্থিতিই অনন্য এবং অঞ্চল ও ঋতুভেদে এর প্রভাব ভিন্ন ভিন্ন ও পরিবর্তনশীল হতে পারে। তবে এই চক্রটি সাধারণত অস্ট্রেলিয়া, দক্ষিণ ও মধ্য আফ্রিকা, ভারত এবং আমাজন রেইনফরেস্টসহ দক্ষিণ আমেরিকার কিছু অংশে খরা ও প্রচণ্ড তাপ সৃষ্টি করে।

কালবৈশাখী ও বজ্রপাত: একটি বাড়তে থাকা নীরব দুর্যোগ
পরিসংখ্যান বলছে, বজ্রপাত এখন দেশের অন্যতম প্রাণঘাতী প্রাকৃতিক দুর্যোগে পরিণত হয়েছে। ২০১৫ থেকে ২০২৪ সালের মধ্যে হাজার হাজার মানুষের মৃত্যু হয়েছে এই কারণে, যা দেখায় এটি কোনো বিচ্ছিন্ন সমস্যা নয়, বরং ধারাবাহিক ঝুঁকি।

বাংলাদেশের সঙ্গে অভিন্ন নদীতে বাঁধ নির্মাণে ভারতের ‘উদ্বেগজনক’ পরিকল্পনা
জলবিদ্যুৎ প্রকল্পগুলোতে দিনের বেলা পানি জমিয়ে রাখা হয় এবং সন্ধ্যায় যখন বিদ্যুতের চাহিদা তুঙ্গে থাকে তখন তা ছাড়া হয়। এর ফলে নদীর স্বাভাবিক ছন্দ ব্যাহত হয়। এছাড়া, এই বাঁধগুলো পলি আটকে ফেলে। বাঁধ থেকে বেরিয়ে আসা পানি পলিহীন হওয়ায় তা ভাটির দিকে নদীর তলদেশ ও পাড় বেশি ক্ষয় করে থাকে।

নিউজিল্যান্ড কি সত্যিই শেষ নিরাপদ আশ্রয়?
সংক্ষেপে বলতে গেলে, পারমাণবিক যুদ্ধের হাত থেকে শতভাগ মুক্তি পাওয়া অসম্ভব। তবে বিজ্ঞানের তথ্য-উপাত্ত এবং ভৌগোলিক কৌশল বিশ্লেষণ করলে দেখা যায়, অন্য যেকোনো দেশের তুলনায় নিউজিল্যান্ডের টিকে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি।

পৃথিবীতে আটকে যাচ্ছে তাপ, প্রভাব হাজার বছর স্থায়ী হতে পারে
গত বছর পৃথিবীতে আটকে থাকা তাপের পরিমাণ রেকর্ড মাত্রায় পৌঁছেছে। এর প্রভাব হাজার হাজার বছর স্থায়ী হতে পারে বলে আজ সোমবার সতর্ক করেছে জাতিসংঘ।

সুপেয় পানির অভাবে নারী কেন বেশি ঝুঁকিতে?
পানির তীব্র সংকটে ভুগছে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল, যেখানে ৭৩ শতাংশ মানুষই নিরাপদ পানি থেকে বঞ্চিত। দেশের ১৯টি উপকূলীয় জেলার ৩ কোটি মানুষ ব্যবহারযোগ্য পানি সংগ্রহ করতে পারছেন না।

ঝুঁকিপূর্ণ চরাঞ্চলে জলবায়ু সহনশীলতা উদ্যোগ চালু করল প্রাইম ব্যাংক ও ফ্রেন্ডশিপ
এমওইউতে স্বাক্ষর করেন প্রাইম ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসান ও. রশিদ এবং ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক খান রুনা।

পলিহীনতা ও সেকেলে চুক্তির বেড়াজালে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের প্রভাবে গঙ্গা অববাহিকা গত ১,৩০০ বছরের মধ্যে ভয়াবহতম খরার কবলে পড়েছে, যা প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনের স্বাভাবিক সীমার অনেক বাইরে। অন্যদিকে, ‘বায়ুমণ্ডলীয় নদী’ এখন এমন বিপর্যয়কর বন্যা ডেকে আনছে, যা বর্তমান অবকাঠামোর ধারণক্ষমতাকেও ছাপিয়ে যাচ্ছে। গবেষণা বলছে, জলবায়ু পরিবর্তন চরম

যেভাবে ভারতের অর্থনীতির ‘বড় ক্ষতি’ করছে বায়ুদূষণ
দিল্লির বায়ুদূষণ সারা বছরের সমস্যা। সর্বশেষ সরকারি তথ্য অনুযায়ী, ২০২৪ সালে শহরটিতে একদিনও বাতাসের মান ‘ভালো’ হিসেবে রেকর্ড হয়নি। আর সরকার যে মানদণ্ডে ‘সন্তোষজনক’ বলে চিহ্নিত করে, সেই পর্যায়ে ছিল মাত্র ৬৫ দিন।

২৫ বছরের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষ থাকবে চরম তাপমাত্রায়, বাংলাদেশের ক্ষতি কতটা?
প্রাক শিল্পযুগের তুলনায় বৈশ্বিক গড় তাপমাত্রা যদি ২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়, তাহলে আগামী ২৫ বছরের মধ্যে বিশ্বের অর্ধেক মানুষ চরম তাপমাত্রার মধ্যে বসবাস করবে বলে জলবায়ু পরিবর্তন নিয়ে করা এক নতুন গবেষণায় উঠে এসেছে। আর তাপমাত্রার এই বৃদ্ধির কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে রয়েছে বাংলাদেশ।



