Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

আইসিসিই আমিনুলের শেষ ভরসা?

চরচা প্রতিবেদক

চরচা প্রতিবেদক

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ১৮: ৪৩
আইসিসিই আমিনুলের শেষ ভরসা?

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে আমিনুল ইসলাম অধ্যায়ের ইতি ঘটেছে দুই দিন আগে। দায়িত্ব নিয়ে ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে তামিম ইকবালকে প্রধান করে গঠিত এডহক কমিটি। তবে যে প্রক্রিয়ায় দায়িত্ব থেকে সরানো হয়েছে, সেটা নিয়ে এখনও ক্ষুব্ধ আমিনুল। আইনত নিজেকে এখনও বিসিবি সভাপতি হিসেবেই মনে করছেন তিনি। সে কারণে বাংলাদেশের ক্রিকেটে নিজের অবস্থান ফিরিয়ে দেওয়ার জন্য দ্বারস্থ হয়েছেন আইসিসির। আর দেশেও আইনি লড়াইয়ের পথ দেখছেন। যদিও বাস্তবতা বলছে, এ যুদ্ধে বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ানের জয়ের সম্ভাবনা কতটুকু, সেটি নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে।

Advertisement
Advertisement
Advertisement

গত রোববার জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ভেঙে দেয় আমিনুলের বোর্ড কমিটি। বিসিবি নির্বাচনে অনিয়মের বিরুদ্ধে করা তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেয় এনএসসি। সেদিনই তামিমের নেতৃত্বে ১১ সদস্যের এডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে। এর আগেই একপ্রকার নীরবেই বিসিবি অফিস ত্যাগ করেন আমিনুলসহ তার পরিচালনা পর্ষদের সদস্যরা।

সেদিন রাতে তাই আমিনুলের নিজের সই করা সংবাদ বিজ্ঞপ্তি ছিল না বিসিবির প্যাডে। সাদা কাগজে লেখা সেই বিজ্ঞপ্তিতে তিন বার নিজেকে বিসিবির একমাত্র বৈধ সভাপতি হিসেবে উল্লেখ করেন তিনি। বিসিবির সর্বশেষ নির্বাচনে কোনো অনিয়ম হয়নি দাবি করে এনএসসির তদন্ত প্রতিবেদনকেও অসাংবিধানিক উল্লেখ করেন। সরকারি হস্তক্ষেপের অভিযোগে তামিমের বোর্ডকে আইনি স্বীকৃতি না দিতে তাই আহ্বান জানান আইসিসিকে।

কেন এখনও নিজেকে বিসিবি সভাপতি দাবি আমিনুলের?Aminul Bulbul

এরপর কেটে গেছে দুই দিন। আমিনুল কোনো সংবাদমাধ্যমে বক্তব্য দেননি এ সময়ে। চরচা’র পক্ষ থেকে কয়েক দফায় যোগাযোগের চেষ্টা করা হলেও তাতে সাড়া দেননি তিনি। গুঞ্জন রয়েছে, আইসিসিতে সম্ভাব্য সব উপায়ে নিজের অবস্থান জানানোর চেষ্টা করছেন তিনি। আইসিসির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অবশ্য আমিনুলের ব্যাপারে ইতিবাচক নন।

Advertisement
Advertisement
Advertisement

তার প্রমাণও মিলেছে আইসিসির এক পরিচালকের কথায়। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইকে নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিচালক বলেছেন, “এটা বিস্ময়কর! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই একই সভাপতি সম্প্রতি টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার কারণ হিসেবে বাংলাদেশের সরকারের নির্দেশের কথা বলেছিলেন, যা কিনা ছিল আইসিসির সঙ্গে স্বাক্ষরিত বাধ্যতামূলক ‘মেম্বার্স পার্টিসিপেশন অ্যাগ্রিমেন্ট’-এর বিরুদ্ধ কাজ। আবার সেই ব্যক্তিই এখন তাঁর দেশের সরকারের তদন্ত ও নির্দেশনা থেকে রক্ষা পাওয়ার আশায় আইসিসির আশ্রয় চাচ্ছেন।”

বিসিবি সভাপতি তামিম ইকবাল
বিসিবি সভাপতি তামিম ইকবাল

আইসিসির একজন পরিচালকের এই বক্তব্যই বলে দিচ্ছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করা নিয়ে আমিনুলের সেই সময়ের ভূমিকায় তারা বিরক্ত। বিশেষ করে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে হাত মিলিয়ে যেভাবে আইসিসিকে বেকায়দায় ফেলেছিলেন তিনি, তাতে নাখোশ আইসিসি। ফলে তাদের কাছে বিচার চেয়ে কতটা ফল পাবেন তিনি, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

ভেঙেই দেওয়া হলো আমিনুলের বোর্ড, এডহক কমিটির প্রধান তামিমtamim iqbal

তবে আমিনুল যদি চান, তিনি নিয়ম মেনেই আইসিসির কাছে নালিশ করতে পারবেন। কারণ আইসিসির গঠনতন্ত্রে স্পষ্টভাবে বলা আছে, ক্রিকেট বোর্ডকে স্বায়ত্তশাসিতভাবে তাদের কার্যক্রম পরিচালনা করতে দিতে হবে। ক্রিকেট খেলুড়ে দেশে ক্রিকেটের প্রশাসনে সরকার কোনো হস্তক্ষেপ করতে পারবে না।

এ ক্ষেত্রে আমিনুল চাইলে তিন বছর আগের শ্রীলঙ্কার উদাহরণও টানতে পারেন। ২০২৩ সালে শ্রীলঙ্কা সরকার দেশটির ক্রিকেট বোর্ড ভেঙে দিয়ে অ্যাডহক কমিটি গঠন করেছিল। এরপর রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগে আইসিসি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে সাময়িকভাবে স্থগিত করে।

তবে বাংলাদেশের প্রেক্ষাপট সে তুলনায় ভিন্ন। এডহক কমিটি গঠনের আগেই আইসিসিকে চিঠি দিয়ে বিষয়টি অবহিত করেছে এনএসসি। পাশাপাশি তারা এটাও স্পষ্ট করে দিয়েছে, ৯০ দিনের মধ্যেই এই কমিটি নির্বাচন আয়োজন করবে। ফলে আইসিসি কোনো তাৎক্ষণিক পদক্ষেপ নিতে আগ্রহী নয়।

আমিনুল অবশ্য হাল ছাড়ছেন না। তার বোর্ডের একজন প্রভাবশালী পরিচালক নাম প্রকাশ না করার শর্তে চরচা’কে বলেছেন, “আমরা বুঝতেই পারছি না তারা কীভাবে নিয়ম-কানুনের তোয়াক্কা না করে এমন একটা কাজ করে ফেলল। তদন্ত প্রতিবেদন আইসিসির কাছে পাঠিয়েই তারা বোর্ড ভেঙে দিল। নিয়ম অনুযায়ী পরিচালনা পর্ষদ ভেঙে দিতে এনএসসিকে অবশ্যই একটা চিঠি দিতে হয়। কিন্তু এখনো পর্যন্ত আমরা এমন কোনো চিঠি পাইনি। এমনকি আইসিসিও তাদের পাঠানো চিঠির জবাব দেয়নি। আপনারা তদন্ত করলেই সব অনিয়মের খোঁজ পাবেন। আমিনুল ভাই অবশ্যই আইনি লড়াইয়ে নামবেন।”

বিসিবি থেকে ‘বিতাড়িত’ হওয়া আমিনুলের সামনে পথ খোলা ছিল দুটি। তার মধ্যে সাবেক কর্মকর্তা হওয়া সত্ত্বেও আইসিসির দুয়ার তার জন্য প্রায় বন্ধই হয়ে গেছে। ফলে একমাত্র আশা হাইকোর্টে রিট করা। আমিনুল কি আইনি লড়াইয়ের চ্যালেঞ্জটা নিতে চাইবেন?

বিষয়: বিসিবিটি টোয়েন্টি বিশ্বকাপবাংলাদেশ ক্রিকেটআইসিসিক্রিকেটএনএসসিসেঞ্চুরিশ্রীলঙ্কাতামিম ইকবাল
সর্বশেষ
  • ১

    এশিয়া কাপ: শিরোপায় চোখ রেখে বাংলাদেশের ‘ভারত পরীক্ষা’

  • ২

    সিএমএসএমই খাতে বাংলাদেশ ব্যাংক ও এনআরবি ব্যাংকের চুক্তি

  • ৩

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ৪

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৫

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড