Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

ট্রাম্প কি ইরানে পারমাণবিক বোমা ফেলবেন?

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ২১: ০৮
ট্রাম্প কি ইরানে পারমাণবিক বোমা ফেলবেন?

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্য বিশ্বজুড়ে আলোচনার ঝড় তুলেছে। আজ রাতেই ইরানকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তিনি। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ কথা বলেন তিনি।

Advertisement
Advertisement
Advertisement

এই পোস্টের পরই নতুন করে আলোচনা শুরু হয়েছে। ট্রাম্প কি তাহলে ইরানে পরমাণু অস্ত্র ফেলার ব্যাপারে ভাবছেন? কেননা স্বাভাবিকভাবে, এক রাতে ইরানকে ধ্বংস করতে হলে পরমাণু অস্ত্রই ব্যবহার করতে হবে। যদিও পোস্টে এ ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি ট্রাম্প।

তবে এই হুমকির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন ব্রিটিশ সাংবাদিক এবং লেখক ওয়েন জোন্স। ট্রাম্পের পোস্টটি শেয়ার করে তিনি এক্সে লেখেন, “ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিচ্ছেন। আমাদের মানবজাতিকে এমন বিপর্যয় থেকে রক্ষা করতে তাকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করা প্রয়োজন। তা না হলে এই বিপর্যয় থেকে আমরা আর কখনোই সেরে উঠতে পারব না।”

এর আগে ট্রাম্প ইরানকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, “ইরানের হাতে সময় নেই। তাদের ওপর নরক নেমে আসবে।”

Advertisement
Advertisement
Advertisement
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক ও কলামিস্ট মার্ক লেভিন এক আলোচনায় যুক্তি দেন যে, ইরানে স্থল অভিযানের মাধ্যমে হাজার হাজার মার্কিন সেনার জীবন বিপন্ন করার চেয়ে ‘অন্য বিকল্প’ ভাবা প্রয়োজন। তিনি ১৯৪৫ সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে মার্কিন পারমাণবিক হামলার প্রসঙ্গ টেনে বলেন, তৎকালীন প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান যেভাবে মার্কিন সেনাদের জীবন বাঁচাতে ওই কঠোর সিদ্ধান্ত নিয়েছিলেন, বর্তমান পরিস্থিতিতেও তেমন কঠোর চিন্তার অবকাশ রয়েছে।

লেভিনের মতে, ইরানের বর্তমান সরকারকে উৎখাত করার পর সেখানে জাপান বা জার্মানির মতো একটি নতুন শাসনব্যবস্থা বা সংবিধান তৈরির পরিকল্পনা এখন থেকেই করা উচিত। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও লিখেছেন, “আমরা যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানি সরকারকে ধ্বংস করে তাদের সংবিধান লিখেছিলাম, ইরানের নৌবাহিনী, বিমানবাহিনী এবং শীর্ষ নেতৃত্ব ধ্বংস হওয়ার পর কী ঘটবে, তা নিয়ে আমাদের গভীরভাবে ভাবা উচিত।”

২০২৬ সালের শুরু থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অত্যন্ত নাজুক। বিশেষ করে করমুক্ত হরমুজ প্রণালিতে উত্তেজনা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাম্প্রতিক হুঁশিয়ারির পর এই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে। বাব আল মানদেব প্রণালিতেও ইরানের মিত্র হিসেবে পরিচিতি ইয়েমেনের হুতিরা অবরোধের ঘোষণা দিয়েছে। এই হুমকি কিন্তু আগেই ইরানের ঊর্ধ্বতনদের তরফ থেকে এসেছিল। ফলে বাণিজ্যতরির নিরাপত্তা ও বৈশ্বিক বাণিজ্য পথ নিয়ে মার্কিন ও ইউরোপীয় সংশয় আরও বেড়েছে।

এই পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্রমাগত হুমকি এবং সর্বশেষ অবস্থান পারমাণবিক হামলার বিষয়ে এক ধরনের গুঞ্জন তৈরি করেছে।

বিষয়: আমেরিকাপরমাণু অস্ত্রইরানমধ্যপ্রাচ্যডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড