Chaarcha Logo
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
Chaarcha logo
সংক্ষেপেকানেক্টম্যাগাজিন

আমরা

আমাদের সম্পর্কেযোগাযোগবিধিনিষেধ ও শর্তাবলিগোপনীয়তার নীতি
Chaarcha logo
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
১০ সেপ্টেম্বর, ২০২৬
১০ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষবিশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
Chaarcha logo
সর্বশেষএক্সপ্লেইনারবিশ্লেষণভাবনাভিডিওশর্টসজীবনচরচাম্যাগাজিনপ্রবাস
আমরা
  • আমাদের সম্পর্কে
  • যোগাযোগ
  • বিধিনিষেধ ও শর্তাবলি
  • গোপনীয়তার নীতি
এক্সপ্লেইনারবিশ্লেষণ

সম্পাদক: সোহরাব হাসান, প্রিন্টার্স বিল্ডিং (লেভেল–১৪), ৫ রাজউক অ্যাভিনিউ, মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা–১০০০, বাংলাদেশ

|

স্বত্ব © চরচা

Chaarcha Logo
Advertisement
Advertisement
> বিশ্লেষণ

বিবিসির প্রতিবেদন: শেখ হাসিনার যত অর্জন ও বিতর্ক

চরচা ডেস্ক

চরচা ডেস্ক

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ১৫: ৪২
বিবিসির প্রতিবেদন: শেখ হাসিনার যত অর্জন ও বিতর্ক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশের শাসনক্ষমতায় এসেছিলেন। এরপর ২০০৯ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত নির্বাচনে দ্বিতীয়বারের মতো জয় পায় তার দল আওয়ামী লীগ।

Advertisement
Advertisement
Advertisement

এরপর গত বছরের ৫ আগস্ট গণঅভ্যুত্থানের মুখে হাসিনার ১৬ বছরের শাসনামলের পতন হয়। ওই দিনই তিনি ভারতে আশ্রয় নেন। তার এই দীর্ঘ শাসনামলের অর্জন ও বিতর্ক নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি।

এতে বলা হয়েছে, বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হিসেবে পরিচিত বাংলাদেশের অর্থনীতিতে ২০০৯ সালের পর থেকে অভূতপূর্ব সাফল্য ঘটেছে।

গত এক দশকে দেশের মাথাপিছু আয় বেড়ে তিন গুণ হয়েছে এবং বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী গত ২০ বছরে ২ কোটি ৫০ লাখের বেশি মানুষ দারিদ্র্যসীমা থেকে বেরিয়ে এসেছে।

Advertisement
Advertisement
Advertisement

এই প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে কাজ করেছে বাংলাদেশের গার্মেন্টস খাত। বাংলাদেশের মোট রপ্তানি আয়ের সিংহভাগ আসে এই খাত থেকে। ইউরোপ, উত্তর আমেরিকা এবং এশিয়ার বাজারে পণ্য সরবরাহ করে এই খাত, যা সাম্প্রতিক দশকগুলোতে বেড়েছে।

শেখ হাসিনার মৃত্যুদণ্ডshekh-hasina-4

দেশের নিজস্ব অর্থ, ঋণ এবং উন্নয়ন সহায়তা ব্যবহার করে বৃহৎ পরিসরে বিভিন্ন অবকাঠামো প্রকল্পও হাতে নিয়েছিল হাসিনা সরকার-এর মধ্যে অন্যতম ছিল পদ্মা সেতু।

তবে দীর্ঘদিন ধরে শেখ হাসিনার বিরুদ্ধে রাজনৈতিক প্রতিপক্ষ, সমালোচক ও গণমাধ্যমের বিরুদ্ধে নিপীড়নমূলক পদক্ষেপ নেওয়ার অভিযোগ রয়েছে। অথচ এক সময় বহুদলীয় গণতন্ত্রের জন্য লড়াই করেছিলেন তিনি।

মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২০০৯ সালে হাসিনা ক্ষমতায় ফেরার পর থেকে অন্তত ৭০০টি জোরপূর্বক গুম ও শত শত বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেছে। অবশ্য এসব ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন হাসিনা।

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধেও গুরুতর নির্যাতনের অভিযোগ রয়েছে। ২০২১ সালে যুক্তরাষ্ট্র মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) নিষেধাজ্ঞা দেয়।

মানবাধিকার কর্মী ও সাংবাদিকরাও বিভিন্ন সময়ে গ্রেপ্তার, নজরদারি ও হয়রানির মুখে পড়েছেন। এ ছাড়া শান্তিতে নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন ব্যক্তিকে আদালতের মামলার মাধ্যমে ‘বিচারিক হয়রানি’ করার অভিযোগও রয়েছে হাসিনার সরকারের বিরুদ্ধে। হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হন মুহাম্মদ ইউনূস।

বিবিসির প্রতিবেদন: শেখ হাসিনা যেভাবে ক্ষমতায় এসেছিলেনshekh-hasina-3

হাসিনার সরকার এসব নির্যাতনের অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে। সেই সঙ্গে অভিযোগগুলো তদন্ত করতে চাওয়া বিদেশি সাংবাদিকদের সফরও সীমিত করা হয়েছে।

করোনা মহামারি পরবর্তী সময়ে দেশের মানুষের জীবনযাত্রার ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পায়, মূল্যস্ফীতি চলে যায় নাগালের বাইরে, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ হু হু করে কমে যায় এবং ২০১৬ সালের পর থেকে বৈদেশিক ঋণ দ্বিগুণ হয়ে যায়।

এমন পরিস্থিতিতে গত বছর সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন এক পর্যায়ে বিক্ষোভে রূপ নেয়।

দেশের এই পরিস্থিতির জন্য সমালোচকরা হাসিনা সরকারের অব্যবস্থাপনাকেই দায়ী করেন। তাদের দাবি, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি শুধু হাসিনার ঘনিষ্ঠ ব্যক্তিদেরই সুবিধা দিয়েছে।

বিষয়: অভিযোগমূল্যস্ফীতিমৃত্যুদণ্ডশেখ হাসিনাকোটা সংস্কার আন্দোলনবিক্ষোভসরকারঅপরাধমানবতাবিরোধী অপরাধ
সর্বশেষ
  • ১

    উপাচার্যের অপসারণ দাবিতে সিকৃবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত

  • ২

    ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর

  • ৩

    হত্যা মামলায় আবার গ্রেপ্তার দেখানো হলো কলিমুল্লাহকে

  • ৪

    মনপুরায় মেঘনার পাড়ে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় যুবক উদ্ধার

  • ৫

    মহাখালীতে এসকেএস টাওয়ারের পেছনের ভবনে আগুন

সম্পর্কিত
  • লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    লং মার্চ থেকে কী পেল বিরোধীরা?

    চলতি মাসে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ঢাকা থেকে চট্টগ্রাম যে লং মার্চ করেছে তাকে সরকারের জন্য ‘ওয়েক আপ কল’ বলে উল্লেখ করছেন জোটটির নেতারা। প্রায় ১ হাজার গাড়ি নিয়ে এই লং মার্চ করে জোটের পক্ষ থেকে সরকারকে ৬ দফা দাবি দেওয়া হয়েছে। জোট নেতারা ওই ৬ দফায় বিদ্যুৎ, গ্যাস সংকট

  • বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    বিএনপি ক্ষমতায় সাত মাস : সরকার তো চলছে, দলের কী অবস্থা?

    ১৭ বছরের বেশি সময় ক্ষমতার বাইরে থেকে আন্দোলন-সংগ্রাম, মামলা-গ্রেপ্তার আর রাজনৈতিক চাপ সামলে এখন সরকারে বিএনপি। গত ফেব্রুয়ারির সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠনের পর দলের শীর্ষ নেতাদের বড় একটি অংশ এখন সরকারের দায়িত্বে ব্যস্ত। মন্ত্রিসভা, সংসদ, প্রশাসন, অর্থনীতি ও আইনশৃঙ্

  • কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    কমেডিও কাঠগড়ায়! চীনে বাকস্বাধীনতা কি ডিপ ফ্রিজে?

    চীনের সরকার আসলে কী কী বন্ধ করে দেয় – শুধুই কি বিদেশি ওয়েবসাইট বন্ধ করে দেয়, নাকি দেশের ভেতরে থাকা সমালোচকদের ওপরও এই নিষেধাজ্ঞা আছে, এমন চিন্তাটা আসা খুবই স্বাভাবিক। তবে এখানে সরকারের লক্ষ্য এর চেয়েও বড়।

  • ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধ কি বদলে দিল বিশ্ব তেলের বাজার?

    ইরান যুদ্ধের ছয় মাস পেরিয়েছে। এই যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন খাতে বিশেষ করে তেলের বাজার তীব্রভাবে প্রভাবিত হয়েছে। স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকানদের ওপর। গ্যাসের দাম কয়েক সপ্তাহ ধরে ৪ ডলারের বেশি। বন্ধকী ঋণের সুদের হারও বেড়ে প্রায় ৭ শতাংশের দিকে যাচ্ছে। আবার ডিজেলের রেকর্ড